Census: জনগণনার কাজে বড় বাধা রাজ্যের জনপ্রতিনিধিদের অসহযোগিতা! গৃহগণনায় গিয়ে বিপাকে গণনাকর্মীরা

Published : Aug 29, 2026, 11:11 AM IST

census: জনগণনা ২০২৭-এর গৃহগণনা পর্বে বিপাকে সরকারি এনুমারেটররা। জনসচেতনতার অভাব ও নিচুতলার জনপ্রতিনিধিদের অসহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে মিলছে না সাড়া, জানুন বিস্তারিত।

PREV
18
জনগণার দ্বিতীয় ধাপে সমস্যা

রাজ্যজুড়ে চলছে জনগণনার দ্বিতীয় ধাপ 'গৃহগণনা'। কিন্তু জনসচেতনতার অভাবে বাড়ি বাড়ি পরিদর্শনে গিয়ে রীতিমতো সমস্যায় পড়ছেন সরকারি গণনাকারী তথা 'এনুমারেটররা'।

28
নিয়ে অভিযোগ

রাজ্যের বিরাট অংশের মানুষ এখনও জনগণনা সংক্রান্ত বিষয়ে অবগতই নন বলে অভিযোগ তুলেছেন এনুমারেটর, সুপারভাইজার ও ইনচার্জ অফিসাররা। বাড়ি গণনার সময় তাদের একাধিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন। যাতে কাজে সমস্যা তৈরি হচ্ছে। এনুমারেটরদের অভিযোগ জনগণনা নিয়ে সাধারণ মানুষের সচেতনতার অভাবেই তাদের সমস্যায় পড়তে হচ্ছে।

38
প্রচারে জোর

অভিযোগ সামনে আসতেই তড়িঘড়ি নড়েচড়ে বসে প্রশাসন। কলকাতা-সহ রাজ্যের একাধিক ব্লকে শুরু হয়েছে জনগণনা নিয়ে প্রচারমূলক কাজকর্ম। হোর্ডিং লাগানোর কাজ, চলছে মাইকে প্রচারও। পুরসভা ও পঞ্চায়েত কর্মীদেরও এই বিষয়ে কাজ করতে হচ্ছে বলেও সূত্রের খবর।

48
সমস্যার কারণ

সরকারি আধিকারিকদের একাংশের বক্তব্য, কাউন্সিলর ও পঞ্চায়েত সদস্যদের মতো নিচুতলার জনপ্রতিনিধিরা এতদিন পর্যন্ত জনগণনার কাজে তেমনভাবে এগিয়ে আসেননি। তাই সাধারণ মানুষের মধ্যে জনগণনা নিয়ে তেমন সচেতনতা তৈরি হয়নি। সেই কারণেই সাধারণ মানুষ গণনাকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করছেন না।

58
সমস্যার কারণ পালাবদল!

রাজ্যে পালা বদলের পরেই কলকাতার মতো একাধিক পুরসভায় বোর্ড ভেঙে যাওয়ায় কাউন্সিলরই নেই। আবার যেখানে বোর্ড রয়েছে, সেখানেও তৃণমূলের অনেক জনপ্রতিনিধি এই কর্মসূচিতে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন না বলে অভিযোগ। দলবদলুরাও জনগণনার কাজে এখনও পর্যন্ত তেমন সক্রিয় অংশগ্রহণ করছেন না। তাতেই সমস্যায় পড়তে হচ্ছে জনগণার কর্মীদের।

68
বিজেপির দাবি

বিজেপির দাবি, বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে বহু জেলা পরিষদ ও পঞ্চায়েতের জনপ্রতিনিধি হয় অফিস আসছেন না, নয়তো এলাকাছাড়া হয়ে গিয়েছেন। বর্তমানে রাজ্যের অধিকাংশ পুরোবোর্ডই তৃণমূলের দখলে। কিন্তু কোথাও কোথাও বোর্ডের বদল হয়েছে। নতুন বোর্ড এখনও পর্যন্ত পুরো কাজকর্ম গুছিয়ে উঠতে পারেনি। আর সেই কারণেই জনগণনায় বিশেষ করে গৃহগণনার কাজেও সমস্যায় পড়তে হচ্ছে কর্মীদের।

78
হাওড়া -কলকাতার সমস্যা

কলকাতা ও হাওড়া কর্পোরেশন এলাকাতেও একই সমস্যা। কাউন্সিলর না থাকায় বাড়ি বাড়ি ঘুরেও কোনও সহযোগিতা পাচ্ছেন না জনগণনার কাজে যুক্ত সরকারি প্রতিনিধিরা। কর্মীদের একাংশের দাবি জনপ্রতিনিধিদের এই বিষয়ে নির্দেশ দেওয়া হোক। তাতেই জটিলতা অনেকটাই কমে যাবে।

88
সাধারণ মানুষ ওয়াকিবহাল নন!

এক পুরসভার শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আগে এসআইআর, দুয়ারে সরকার বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে কাউন্সিলরদের থেকে যথেষ্ট সাহায্য মিলত। কিন্তু এখন কাউন্সিলরহীন এলাকায় পাড়ায় পাড়ায় সেই প্রচারের অভাবেই জনগণনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হয়নি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories