পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বড় খবর। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। তিনি রাজ্যের কোষাগার সম্পর্কেও বিস্তারিত তথ্য দিয়েছেন।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বহু প্রতীক্ষিত একটি আপডেট সামনে এসেছে — বকেয়া মহার্ঘ ভাতা (DA) প্রসঙ্গে প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
210
রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ
দায়িত্ব নেওয়ার পর রাজ্যের সার্বিক আর্থিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্বীকার করেছেন, রাজ্য বাজেট ঘিরে একাধিক জটিলতা বিদ্যমান, যা সমাধানের জন্য আগে সমস্যাগুলো খুঁটিয়ে দেখা প্রয়োজন।
310
রাজ্যে আয়ের উৎস নিয়ে উদ্বেগ
অর্থমন্ত্রী জানিয়েছেন, GST আদায়ের ক্ষমতা রাজ্যের হাতে না থাকায় আয়ের উৎস সীমিত হয়ে পড়েছে, এবং রাজ্যের আয়ের একটা বড় অংশ আসে মূলত মদ ও পেট্রোলজাত পণ্যের শুল্ক থেকে। এই বিষয়টা খুব একটা সন্তোষজনক নয় বলেও জানিয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে রাজ্যের ইনকাম বেস বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি, যাতে আগামী দিনে আর্থিক চাপ কিছুটা সামাল দেওয়া সম্ভব হয়।
510
কেন্দ্রীয় সাহায্যের প্রত্যাশা অর্থমন্ত্রীর
একই সঙ্গে রাজ্যের বিপুল আর্থিক বোঝা কমাতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ সাহায্যের আশাও প্রকাশ করেছেন নতুন অর্থমন্ত্রী।
610
বকেয়া DA নিয়ে বড় প্রতিক্রিয়া অর্থমন্ত্রীর
DA বকেয়া প্রসঙ্গে সরাসরি কোনও সময়সীমা না জানিয়ে তিনি বলেছেন, একদিনে সমস্যার সমাধান সম্ভব নয়, তবে সমস্যাটি ঠিক কী এবং এখনও পর্যন্ত কতটা কাজ এগিয়েছে — তা তাঁর জানা আছে। স্বপন দাশগুপ্ত স্বীকার করে নিয়েছেন ডিএ নিয়ে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের যে প্রত্যাশা রয়েছে তা তি নি জানেন
710
মহার্ঘ ভাতা নিয়ে এখনও সংশয় রয়েছে
অর্থমন্ত্রীর এই বক্তব্যে নতুন বিজেপি সরকার DA ইস্যুতে ঠিক কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তা নিয়ে এখনও স্পষ্ট ছবি মেলেনি বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। অর্থমন্ত্রীর মন্তব্যের পর সরকারি কর্মীরা কিছুটা হলেও হতাশ বলে সূত্রের খবর। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর থেকেই আশাবাদী ছিলেন কর্মীরা।
810
নবান্নে ডিএ নিয়েই সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
এর মধ্যেই বড় খবর আসে নবান্ন থেকে — মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি রাজ্যের বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ সময় কথাও হয়েছিল তাঁদের।
910
বৈঠক ফলপ্রসূ বলেও দাবি
বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করা হচ্ছে, এবং কর্মচারী প্রতিনিধিদের সূত্রে জানা গিয়েছে, বকেয়া DA সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে।
1010
হাতে টাকা না পাওয়া পর্যন্ত উদ্বেগ!
সব মিলিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীর চোখ এখন নবান্ন ও অর্থ দফতরের পরবর্তী পদক্ষেপের দিকে — বকেয়া এবং বর্ধিত হারে DA কবে হাতে আসবে, সেই উত্তরের অপেক্ষায় পুরো রাজ্য।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.