Vidyasagar Setu: রবিবার সকাল থেকে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি? রইল ট্রাফিক আপডেট

Published : Jun 13, 2026, 09:23 AM IST

মেরামতির কাজের জন্য আগামী রবিবার, ১৪ জুন, সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স-এর তত্ত্বাবধানে এই কাজ হবে এবং কলকাতা পুলিশ বিকল্প পথের জন্য বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে।

PREV
16

গত সপ্তাহের পর ফের এই সপ্তাহে রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। গত কয়ের মাস ধরেই পর্যায় ক্রমে মেরামতি ও সংস্কারের কাজ চলছে। তার জন্য ১৪ জুন রবিবার সকাল ৬ টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।

26

হুগলি রিভার ব্রিজ কমিশনার্স-র উদ্যোগে সেতুর স্টে কেবল, হোল্ডিং - ডাউন কেবল এবং বেয়ারিং বদল -সহ একাধিক গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেই কারণেই কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করা হয়েছে।

36

কখন বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু?

১৪ জুন রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২ টো পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু ও সংযুক্ত রাম্প।

46

এজেসি বোস রোড থেকে আসা যানবাহন বিদ্যাসাগর সেতুর দিরে যাওয়া পশ্চিমমুখী যানবাহনগুলোকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড- স্ট্যান্ড রোড- হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।

56

খিদিরপুর রোড দিয়ে আসা যানবাহন জে অ্যান্ড এন আইল্যান্ডদিক থেকে আসা গাড়িগুলোকে ১১ ফার্লং গেট থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং হয়ে হাওয়া ব্রিজের দিকে পাঠানো হবে।

তেমনই খিদিরপুর দিক থেকে কলকাতামুখী যানবাহন সিজিআর রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা যানবাহনগুলোকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের রুট ব্যবহার করতে হবে।

66

বিদ্যাসাগর সেতুর রাম্পে ওঠার পরিবর্তে যানবাহনগুলোকে ১১ ফার্লং গেট হয়ে খিদিরপুর রোড ও রেড রোড ব্যবহার করে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories