DA Case: ২৩ জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি? বকেয়া ভাতা নিয়ে আশায় রাজ্য সরকারি কর্মীরা

Published : Jul 21, 2026, 03:30 PM IST

২৩ জুলাই সুপ্রিম কোর্টে (Supreme Court)পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার (DA Case)শুনানি হতে পারে। সম্ভাব্য শুনানিকে ঘিরে বাড়ছে জল্পনা, জেনে নিন সর্বশেষ আপডেট।

PREV
110
পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ নিয়ে ফের আদালতে যুদ্ধ

কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার পঞ্চম পে কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মেটানোর প্রক্রিয়া শুরু করলেও, বাস্তবে বহু সরকারি কর্মী এখনও এই সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠেছে। ফলে বিষয়টি ফের গড়াচ্ছে সুপ্রিম কোর্টের এজলাসে।

210
সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা

রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলাটি ফের শীর্ষ আদালতে শুনানির জন্য উঠতে চলেছে, যা রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী-শিক্ষকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

310
দিনক্ষণ জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক

মামলাকারী মূল সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দিয়েছেন, যাতে স্পষ্ট হয়ে গিয়েছে কবে এই গুরুত্বপূর্ণ মামলাটি আদালতে উঠবে। সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে ইতিমধ্যেই আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। একটি অংশের আশা এবার তাঁরা বকেয়া বেতন পাবেন।

410
২৩ জুলাই দুপুর ২টোয় শুনানি

জানা গিয়েছে, আগামী ২৩ জুলাই দুপুর ২টোয় সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি উঠবে। এই দিনক্ষণ আগে থেকেই আঁচ করা গিয়েছিল যে চলতি মাসের তৃতীয় সপ্তাহে ফের এই মামলা শুনানির জন্য উঠতে পারে, আর সেই আশঙ্কাই এবার সত্যি হতে চলেছে।

510
আগের শুনানিতে রাজ্যের কাছে স্ট্যাটাস রিপোর্ট তলব

এর আগে সর্বশেষ শুনানিতে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চ বকেয়া ডিএ মেটানোর কাজ কতদূর এগিয়েছে, তা নিয়ে রাজ্য সরকারের কাছে বিস্তারিত স্ট্যাটাস রিপোর্ট তলব করেছিল। এই নির্দেশের ফলে রাজ্যের ওপর যথেষ্ট চাপ তৈরি হয়েছে। কারণ এই শুনানির আগেই রাজ্য সরকারকে তাদের স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে।

610
ক্ষমতায় আসার পরই বকেয়া মেটানো শুরু করে রাজ্য

উল্লেখযোগ্য বিষয় হল, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরপরই বকেয়া ডিএ-র একাংশ মেটানোর কাজ শুরু করেছিল। তবে এই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি বলেই অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। শুভেন্দু অধিকারী ভোটের আগেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই সরকারি কর্মীদের একাংশ এখনও আশা ছাড়তে পারেননি।

710
গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মীরা এখনও বঞ্চিত

রাজ্যের সরকারি অনুদানপ্রাপ্ত বা গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠান, অর্থাৎ স্কুল-কলেজ, পুরসভা, পঞ্চায়েত ও স্বয়ংশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী, শিক্ষক ও পেনশনভোগীরা পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ-র কোনো অংশই এখনও হাতে পাননি বলে অভিযোগ রয়েছে।

810
আদালতের নজরে আসতে পারে এই ইস্যুও

কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আসন্ন শুনানিতে গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মীদের এই বঞ্চনার বিষয়টিও আদালতের নজরে আনতে পারে বলে জানা যাচ্ছে, যা মামলার পরিধি আরও বাড়িয়ে দিতে পারে।

910
সর্বভারতীয় মূল্য সূচক না মানার অভিযোগ

সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আরও জানিয়েছেন, যাঁরা ইতিমধ্যে বকেয়া ডিএ পেয়েছেন, তাঁদের ক্ষেত্রেও সর্বভারতীয় মূল্য সূচকের (All India Consumer Price Index) ভিত্তি সঠিকভাবে মানা হয়নি। এই বিষয়টিও আদালতে তোলার পরিকল্পনা রয়েছে সংগঠনের।

1010
রাজ্য সরকারের ওপর আরও চাপ বাড়ার সম্ভাবনা

সব মিলিয়ে ২৩ জুলাইয়ের শুনানিকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, একাধিক অসম্পূর্ণ ইস্যু আদালতের নজরে আসায় রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়তে চলেছে এই ইস্যুতে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories