MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • ২১ জুলাই কী হয়েছিল? মাত্র ১০ মিনিটে বিধানসভায় ৩৩ বছর আগের ঘটনার রিপোর্ট পেশ করবেন শুভেন্দু

২১ জুলাই কী হয়েছিল? মাত্র ১০ মিনিটে বিধানসভায় ৩৩ বছর আগের ঘটনার রিপোর্ট পেশ করবেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রকাশ করবেন ৩৩ বছরের পুরনো Sushanta Chatterjee Commission-এর রিপোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র জমানায় চাপা পড়েছিল মণীষ গুপ্ত (Manish Gupta) কাণ্ডের তথ্য।

3 Min read
Author : Saborni Mitra
Published : Jul 20 2026, 03:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
বিধানসভায় দাঁড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image Credit : Asianet News

বিধানসভায় দাঁড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোমবার সকালে বিধানসভায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, সোমবার বিকেলেই তিনি তথ্যপ্রমাণ-সহ ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনবেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর কাছে তিনি অনুমতি চান বিকেলে ১০ মিনিট সময় নেওয়ার, যাতে রিপোর্টের বিষয়বস্তু সবিস্তারে পড়ে শোনাতে পারেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছিল কমিশন
Image Credit : Asianet News

বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছিল কমিশন

২০১১ সালে রাজ্যের ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনার যথাযথ তদন্তের জন্য ওড়িশা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছিলেন। কমিটি ৩০০-রও বেশি সাক্ষীর সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করে এবং একাধিক সুপারিশও জমা দেয়।

Related Articles

Related image1
TMC Power Shift: লোকসভায় অভিষেকের আসন ২৮১ থেকে ৩৫৪, গুরুত্ব বাড়ল সুদীপের?
Related image2
২১ জুলাই শহিদ দিবস: তৃণমূলের ৩ শিবির, সঙ্গে কংগ্রেসও—ধর্মতলা থেকে রাজঘাট, কোথায় কার অনুষ্ঠান?
39
১৫ বছরেও প্রকাশ্যে আসেনি রিপোর্ট
Image Credit : ANI

১৫ বছরেও প্রকাশ্যে আসেনি রিপোর্ট

তৎকালীন তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনকালে এই রিপোর্ট কখনও জনসমক্ষে আসেনি, ফাইলবন্দি হয়েই থেকে গিয়েছিল। উলটে সেই সময় গুলিচালনার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তকে বিধায়ক ও মন্ত্রী করা হয়েছিল, যা নিয়ে কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূল শিবিরে যথেষ্ট ক্ষোভ রয়েছে।

49
১৯৯৩ সালের মহাকরণ অভিযান ও ১৩ জনের মৃত্যু
Image Credit : chatgpt

১৯৯৩ সালের মহাকরণ অভিযান ও ১৩ জনের মৃত্যু

১৯৯৩ সালের ২১ জুলাই একাধিক দাবিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান হয়েছিল। সেই সময়কার বাম সরকারের পুলিশ মিছিলের উপর গুলি চালায় বলে অভিযোগ, যাতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। সেই থেকেই প্রতি বছর ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালন করে আসছে তৃণমূল।

59
কাকলি ঘোষ দস্তিদারের চিঠি ও দাবি
Image Credit : Asianet News

কাকলি ঘোষ দস্তিদারের চিঠি ও দাবি

সম্প্রতি লোকসভায় তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরের অন্যতম মুখ তথা এনসিপিআই নেত্রী কাকলি ঘোষ দস্তিদার মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি পাঠিয়ে ৩৩ বছর আগের ঘটনায় বিচার চেয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, মূল অভিযুক্ত মণীশ গুপ্তকে মমতার সরকারের আমলে আড়াল ও ‘পুরস্কৃত’ করা হয়েছে। তিনি কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবিও তোলেন।

69
রাজঘাটে এনসিপিআই-র ঘোষণা, তার পরের দিনই সিদ্ধান্ত শুভেন্দুর
Image Credit : Asianet News

রাজঘাটে এনসিপিআই-র ঘোষণা, তার পরের দিনই সিদ্ধান্ত শুভেন্দুর

রবিবার এক বিবৃতিতে এনসিপিআই জানায়, তারা দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে। ওই বিবৃতির সঙ্গেই বারাসতের সাংসদ ফের একবার কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি তোলেন। তার ঠিক পরের দিনই, অর্থাৎ সোমবার রিপোর্ট প্রকাশের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

79
মঙ্গলবার তিন ভাগে বিভক্ত হয়ে শহিদ দিবস পালন
Image Credit : chat gpt

মঙ্গলবার তিন ভাগে বিভক্ত হয়ে শহিদ দিবস পালন

আগামীকাল, অর্থাৎ ৩৩তম শহিদ দিবসে তৃণমূলের তিনটি পৃথক গোষ্ঠী আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করবে। কালীঘাট তৃণমূলের কর্মসূচি হবে বিড়লা তারামণ্ডলের সামনে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী কর্মসূচি পালন করবে ধর্মতলায় গাঁধী মূর্তির পাদদেশে, আর লোকসভায় তৃণমূলের ‘বিদ্রোহীরা’, যাঁরা সম্প্রতি এনসিপিআই-তে যোগ দিয়েছেন, তাঁরা পালন করবেন দিল্লির রাজঘাটে।

89
বিধানসভায় শুভেন্দুর কটাক্ষ, প্রশ্নের মুখে বিগত সরকার
Image Credit : ANI

বিধানসভায় শুভেন্দুর কটাক্ষ, প্রশ্নের মুখে বিগত সরকার

বিধানসভায় বক্তৃতার সময়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, যাঁরা ১৫ বছর সরকারে ছিলেন এবং কাল ২১ জুলাই পালন করবেন, বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের সুপারিশ তাঁরা কতটা কার্যকর করেছেন আর কতটা করেননি, তা তথ্যপ্রমাণ-সহ বাংলার মানুষের সামনে তুলে ধরবেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে উঠেছে।

99
চাপ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর
Image Credit : chatgpt

চাপ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর

বিধানসভা নির্বাচনের পর থেকেই দলের ভাঙন অব্যাহত রয়েছে। দলের একাধিক সাংসদ বিধায়কদের পাশাপাশি পরিজিত প্রার্থীরাও বর্তমানে মমতার সঙ্গে সম্পর্কে ইতি টানতে চাইছেন। কালীঘাটে ক্রমশই নিঃসঙ্গ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় ২১ জুলাই রিপোর্ট যা দীর্ঘ দিন ধরেই মমতা চেপে রেখেছিলেন তা এবার প্রকাশ্যে আসতে চলেছে। যা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়িয়ে দিতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
শুভেন্দু অধিকারী

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image2
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image3
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image4
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Recommended image5
Now Playing
Kaliachak: মালদার এই পঞ্চায়েত প্রধান সত্যিই কী বাংলাদেশি? বিরোধীদের চক্রান্ত নাকি অন্য রহস্য?
Related Stories
Recommended image1
TMC Power Shift: লোকসভায় অভিষেকের আসন ২৮১ থেকে ৩৫৪, গুরুত্ব বাড়ল সুদীপের?
Recommended image2
২১ জুলাই শহিদ দিবস: তৃণমূলের ৩ শিবির, সঙ্গে কংগ্রেসও—ধর্মতলা থেকে রাজঘাট, কোথায় কার অনুষ্ঠান?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved