Nabanna DA Hike: প্রকাশ্যে এল দিনক্ষণ! কবে রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ৩৮ শতাংশ DA?

Published : Sep 07, 2026, 05:41 PM IST

Nabanna DA Hike: রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে ডিএ-র হার বেড়ে ৩৮ শতাংশ হচ্ছে। পুজোর ছুটির আগেই কর্মীদের অ্যাকাউন্টে এই বর্ধিত ডিএ এবং অক্টোবর মাসের আগাম বেতন পৌঁছানোর ব্যবস্থা করা হতে পারে।

PREV
16

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক চমক দিয়েছে রাজ্যবাসীদের। যেমন চালু করেছে বিভিন্ন ভাতা তেমনই একাধিক ভাতার অঙ্ক বাড়ানো এসেছে। এরই সঙ্গে চমক পেয়েছেন রাজ্যসরকারি কর্মীরা। এক ধাক্কায় ৩৮ শতাংশ করা হয়েছে ডিএ। এরা এই ডিএ নিয়ে এল নতুন খবর। প্রকাশ্যে এল দিনক্ষণ। জেনে নিন কবে অ্যাকাউন্টে ঢুকবে ৩৮ শতাংশ DA?

26

পুজোর আগে রাজ্য সরকারের বিরাট ঘোষণা। সরকারি কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের জন্য হয়েছে বড় চমক। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র হার বেড়ে ৩৮ শতাংশ করা হচ্ছে।

36

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অন্যান্য কর্মীরাই শুধুমাত্র এই সুবিধা পাবেন। অর্থ দফতরের বিজ্ঞপ্তিতেই এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এর পাশাপাশি পুজোর আগে কর্মীদের আগাম বেতন দেওয়ার কথাও জানানো হয়েছে।

46

সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সংশোধিত মূল বেতনের ৩৮ শতাংশ হারে ডিএ কার্যকর হবে ১ অক্টোবর থেকে। অর্থাৎ অক্টোবর মাস থেকেই বেতনের সঙ্গে এই বর্ধিত মহার্ঘ ভাতার হিসেব যুক্ত হবে। শুধু রাজ্য সরকারি কর্মীরাই নন, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য স্থানীয় সংস্থার নির্দিষ্ট কর্মীরাও এই সুবিধা ভোগ করতে পারবেন।

56

জানা যাচ্ছে, অক্টোবরের শুরুতেই ডিএ কার্যকর হলেও টাকা পাওয়ার সময় নিয়ে কর্মীদের মধ্যে স্বাভাবিক ভাবেই প্রশ্ন রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে পুজোর আগে আগাম বেতন দেওয়ার কথা জানানো হয়েছে।

66

পুজোর ছুটি শুরুর আগেই কর্মীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর ব্যবস্থা করা হবে। অর্থাৎ অক্টোবর বেতন এবং ডিএ দুইয়ের সুবিধাই উৎসবের আগে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রতি মাসের শেষ কর্মদিবসে বেতন দেওয়ার নিয়ম থাকলেও পুজোর কারণে এবার আগাম টাকা দেওয়ার প্রচেষ্টায় আছে সরকার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories