MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Puja Grant: পুজো কমিটিগুলির অনুদান কত? আজ শুভেন্দুর বৈঠকেই হতে পারে বড় ঘোষণা

Puja Grant: পুজো কমিটিগুলির অনুদান কত? আজ শুভেন্দুর বৈঠকেই হতে পারে বড় ঘোষণা

Suvendu Puja Committee Meeting: দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় খবর আসতে পারে। পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী কী ঘোষণা করেন, নজর সেদিকেই। জেনে নিন বৈঠকের গুরুত্বপূর্ণ আপডেট।

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 07 2026, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
অনুদান নিয়ে বাড়ছে কৌতূহল
Image Credit : gemini

অনুদান নিয়ে বাড়ছে কৌতূহল

তৃণমূল কংগ্রেসের জমানায় রাজ্যের পুজো কমিটিগুলি দুর্গাপুজোয় নিয়মিত অনুদান পেতে। একটি বড় অঙ্কের টাকাই দিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু সেই অনুদান পালাবদলের পর এবার শুভেন্দু অধিকারীর সরকার দেবে কিনা তা নিয়ে জল্পনা বাড়ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
সোমবার বৈঠকে মুখ্যমন্ত্রী
Image Credit : gemini

সোমবার বৈঠকে মুখ্যমন্ত্রী

আজ সোমবার, ৭ সেপ্টেম্বর মিলনমেলা প্রাঙ্গণে বিকেল ৪টেয় দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই কাটতে পারে অনুদান জট। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত অনুদান নিয়ে কিছু ঘোষণা করা হয়নি।

Related Articles

Related image1
8th Pay Commission লাগু হওয়ার আগেই সরকারি কর্মীদের হাতে লটারি! মূল বেতনের ৬৬-৬৭% হতে পারে ডিএ
Related image2
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে বড় আপডেট! সেপ্টেম্বরে কারা পাবেন ,কারা পড়বেন সমস্যায়?
39
গতবারের অনুদানের অঙ্ক
Image Credit : Asianet News

গতবারের অনুদানের অঙ্ক

গত বছর রাজ্যের প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো কমিটিকে কমিটিপিছু ১ লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছিল পূর্বতন সরকার। সব মিলিয়ে খরচ হয়েছিল ৪৯৫ কোটি টাকা।

49
অন্যান্য ছাড়ও ছিল
Image Credit : social media

অন্যান্য ছাড়ও ছিল

অনুদানের পাশাপাশি পুজো কমিটিগুলি প্রশাসনিক ও আর্থিক ছাড়ও পেত, বিদ্যুতের মাশুলেও মিলত বিশেষ ছাড়। কিন্তু এবার কি হবে তাই নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীর সরকার পুজো নিয়ে তেমন কোনও বার্তা দেয়নি।

59
নতুন সরকারের নীতি এখনও অস্পষ্ট
Image Credit : ANI

নতুন সরকারের নীতি এখনও অস্পষ্ট

অনুদান একই ভাবে চালু থাকবে কি না, অঙ্কে বদল আসবে কি না বা নতুন কোনও নীতি ঘোষণা হবে কি না, তা নিয়ে এখনও কিছু স্পষ্ট করেনি সরকার।

69
ফোরাম ফর দুর্গোৎসবের বক্তব্য
Image Credit : Asianet News

ফোরাম ফর দুর্গোৎসবের বক্তব্য

সংগঠনের সভাপতি সন্দীপন বন্দ্যোপাধ্যায় জানান, সরকার কী সিদ্ধান্ত নিয়েছে এবং কমিটিগুলির কাছ থেকে কী সহযোগিতা চাইছে, মূলত সে বিষয়েই আলোচনা হবে সোমবার।

79
আগেই নবান্নে বৈঠক হয়েছিল
Image Credit : ANI

আগেই নবান্নে বৈঠক হয়েছিল

সপ্তাহ তিনেক আগে সন্দীপন ও সম্পাদক অঞ্জন উকিল নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, তখনই সেপ্টেম্বরে বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

89
বৈঠকেই স্পষ্ট হতে পারে ভবিষ্যৎ পথ
Image Credit : Getty

বৈঠকেই স্পষ্ট হতে পারে ভবিষ্যৎ পথ

পুজো কমিটির কর্তাদের একাংশের ধারণা, সোমবারের বৈঠকেই সরকার নিজের অবস্থান জানিয়ে দিতে পারে এবং শারদোৎসব নিয়ে যাবতীয় সিদ্ধান্ত স্পষ্ট হয়ে যাবে।

99
শুভেন্দু অধিকারীর ঘোষণা
Image Credit : ANI

শুভেন্দু অধিকারীর ঘোষণা

শুভেন্দু অধিকারী আগেই অনুদান সংক্রান্ত বিষয়ে কথা বলেছিলেন। তবে সেই সময় তিনি অনুদানের অঙ্ক নিয়ে কিছু বলেননি। কিন্তু জানিয়েছিলেন, তাঁর সরকারও অনুদান দেবে। তা শুধুমাত্র পিছিয়ে পড়া পুজো কমিটিগুলির জন্যই বরাদ্দ হবে। বড় বাজেটের পুজোগুলিকে সরকারি অনুদান দেওয়া হবে না। তবে আজকের বৈঠকেই স্পষ্ট হবে কী পদক্ষেপ করছে সরকার।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
দুর্গা পূজা
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Metro: দুর্গাপুজোয় রাতভর মেট্রো পরিষেবা, সপ্তমী-নবমী ব্লু ও গ্রিন লাইনে চলবে ভোররাত পর্যন্ত মেট্রো
Recommended image2
Aahar Canteen: মাত্র ১ টাকায় মিলবে বিরিয়ানি-মিষ্টি, মহালয়া থেকে চালু হচ্ছে আহার ক্যান্টিন
Recommended image3
মহালয়াতেই বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা ও জেলায় আজ নামবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Recommended image4
এক মেট্রো স্টেশনে নেমেই দেখে নিন কিছু সেরা পুজো! কম হাঁটায় বেশি ঠাকুর দেখার সেরা প্ল্যান
Recommended image5
CJP-র বিক্ষোভের আগেই ট্রেন চলাচলে প্রভাব! বাতিল হাওড়া-শিয়ালদা রাজধানী-সহ একাধিক ট্রেন
Related Stories
Recommended image1
8th Pay Commission লাগু হওয়ার আগেই সরকারি কর্মীদের হাতে লটারি! মূল বেতনের ৬৬-৬৭% হতে পারে ডিএ
Recommended image2
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে বড় আপডেট! সেপ্টেম্বরে কারা পাবেন ,কারা পড়বেন সমস্যায়?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved