DA Notification: পেনশনভোগীদের জন্য সুখবর! কবে কীভাবে দেবে ডিএ? জানাল নবান্ন

Published : Apr 02, 2026, 05:48 PM IST

DA Notification from Nabanna: বুধবার নতুন অর্থবর্ষের প্রথম দিন, পয়লা এপ্রিল। সেই দিনই পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা DA নিয়ে বড় ঘোষণা করেছে নবান্ন। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। তাতেই ডিএ নিয়ে বিস্তারিত তথ্য় দিয়েছে নবান্ন। 

PREV
110
পেনশনভোগীদের জন্য সুখবর!

সুপ্রিম কোর্টের নির্দেশ মত শেষ হয়েছে বকেয়া মহার্ঘ ভাতা বা DA দেওয়ার ডেডলাইন। নবান্ন সূত্রের খবর ইতিমধ্যেই বেশ কিছু সরকারি কর্মীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ঢুকেছে বকেয়া DAর টাকা। তবে অধিকাংসই বাকি। এই অবস্থায় পেনশনভোগীদের জন্য় এল সুখবর

210
নবান্নের নতুন বিজ্ঞপ্তি

বুধবার নতুন অর্থবর্ষের প্রথম দিন, পয়লা এপ্রিল। সেই দিনই পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা DA নিয়ে বড় ঘোষণা করেছে নবান্ন। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। তাতেও ধোঁয়াশা অনেকটাই কেটেছে কী করে পেনশনভোগীরা বকেয়া টাকা পাবেন।

310
বকেয়া DA

নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০০৮-২০১৫ পর্যন্ত যাঁরা অবসর নিয়েছেন, তাদের হিসেব মিটিয়ে অর্থ প্রদান করা হবে। পারিবারিক পেনশনের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হবে।

410
বকেয়া টাকা পাওয়ার দিন

নবান্নের ঘোষণা অনুযায়ী, অর্থাৎ বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮০ দিন অর্থাৎ আগামী ৬ মাসের মধ্যেই পেনসনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে।

510
DA নিয়ে বড় পদক্ষেপ

মঙ্গলবার ৩১ মার্চের মধ্যেই সরকারি কর্মীদের ২০১৬-২০১৯ সাল- চার বছরের বকেয়া DA -র টাকা মিটিয়ে দিয়েছে নবান্ন। এর পর সরকার শিক্ষাপ্রতিষ্ঠান ও পেনশনভোগীদের DA আর ডিআর DR মিটিয়ে দেওয়ার বিষয়ে বৈঠক করেছিল। অর্থদফতর তারপরই বিজ্ঞপ্তি জারি করে।

610
অর্থ দফতরের নির্দেশ

নবান্ন সূত্রে খবর, প্রতিটি দপ্তরে ডিএ ও ডিআর পেতে পারেন এমন কর্মীর সংখ্যা কত এবং সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত ডিএ এবং ডিআর প্রদান করা হয়েছে, তার বিস্তারিত তথ্য জোগাড়ের কাজ দপ্তরগুলিকে দ্রুত সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

710
কীভাবে দেওয়া হবে ডিএ?

কীভাবে ধাপে ধাপে এই কাজ হবে, তাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফ্যামিলি পেনশন অর্থাৎ গৃহকর্তার মৃত্যুর পর যা তাঁর পরিবার পেয়ে থাকে, তার ক্ষেত্রে সরাসরি পুরসভার ট্রেজারি বিভাগ বা ব্যাঙ্ক দায়িত্ব নিয়ে টাকা দেবে। একই পদ্ধতিতে এরিয়ারের টাকাও দেওয়া হবে। ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত বকেয়া মেটানো হবে আপাতত।

810
DA-এর দাবিতে আবার পথে

বকেয়া DA বা মহার্ঘ ভাতার দাবিতে আবারও পথে নামবেন রাজ্য সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের ডেডলাইন শেষ। তারপরই বকেয়া মহার্ঘ ভাতার টাকা ঢুকতে শুরু করেছে রাজ্য সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে। কিন্তু একজন সরকারি কর্মীর অ্যকাউন্টেও বকেয়া DA-এর ২৫% ঢোকেনি। এই অভিযোগ নিয়ে আবারও পথে নামতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা।

910
পথে নামার হুঁশিয়ারি

এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি কর্মীদের পক্ষ থেকে আবারও পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১৩ মার্চের পর এবার ১২ এপ্রিল ফের কালীঘাট অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

1010
১২ এপ্রিল কালীঘাট অভিযোগ

রাজ্য সরকারি কর্মীদের সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানান হয়েছে, আগামী ১২ এপ্রিল, ঠিক বিধানসভা নির্বাচনের পূর্বেই পথে নেমে আন্দোলন করবেন তাঁরা। সেই দিন কালীঘাট অভিযান করবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories