MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • DA:মেসেজ এলেও ডিএ-র টাকা নেই! মহার্ঘ ভাতার দাবিতে ১২ April কালীঘাট অভিযান সরকারি কর্মীদের

DA:মেসেজ এলেও ডিএ-র টাকা নেই! মহার্ঘ ভাতার দাবিতে ১২ April কালীঘাট অভিযান সরকারি কর্মীদের

DA DEMAND: মেসেজ এলেই বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার টাকা ব্যাঙ্কে পড়েছে। অভিযোগ রাজ্য সরকারি কর্মীদের। এই অবস্থায় আবারও পথে নেমে আন্দোলন সরকারি কর্মীদের। ১২ এপ্রিল কালীঘাট অভিযান কর্মসূচির বিস্তারিত তথ্য দেখুন। 

3 Min read
Author : Saborni Mitra
Published : Apr 02 2026, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
DA এর দাবিতে আবার পথে
Image Credit : stockPhoto

DA-এর দাবিতে আবার পথে

বকেয়া DA বা মহার্ঘ ভাতার দাবিতে আবারও পথে নামবেন রাজ্য সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের ডেডলাইন শেষ। তারপরই বকেয়া মহার্ঘ ভাতার টাকা ঢুকতে শুরু করেছে রাজ্য সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে। কিন্তু একজন সরকারি কর্মীর অ্যকাউন্টেও বকেয়া DA-এর ২৫% ঢোকেনি। এই অভিযোগ নিয়ে আবারও পথে নামতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
পথে নামার হুঁশিয়ারি
Image Credit : stockPhoto

পথে নামার হুঁশিয়ারি

এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি কর্মীদের পক্ষ থেকে আবারও পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১৩ মার্চের পর এবার ১২ এপ্রিল ফের কালীঘাট অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

Related Articles

Related image1
Form 6: বিতর্কের মধ্যেই ফর্ম ৬ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন CEO, জানালেন আসল নিয়ম
Related image2
BJP Vs TMC: মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি, পাল্টা 'ভোটার চুরি'র ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর
310
১২ এপ্রিল কালীঘাট অভিযোগ
Image Credit : Asianet News

১২ এপ্রিল কালীঘাট অভিযোগ

রাজ্য সরকারি কর্মীদের সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানান হয়েছে, আগামী ১২ এপ্রিল, ঠিক বিধানসভা নির্বাচনের পূর্বেই পথে নেমে আন্দোলন করবেন তাঁরা। সেই দিন কালীঘাট অভিযান করবেন।

410
মিছিলের রুট
Image Credit : stockPhoto

মিছিলের রুট

সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানান হয়েছে, এবার হাজরা মোড়ে জমায়েত করবেন। তারপর সরকারি কর্মীদের মিছিল হরিশ মুখার্জি রোড থেকে কালীঘাটের দিয়ে এগিয়ে যাবে। এবার সরকারি কর্মীরা আগের তুলনায় অনেকটাই দঢ়। কারণ আগেরবার তারা ধর্মতলা থেকে কালীঘাট যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু পুলিশ মিছিল আকটে দিয়েছিল।

বেলা ১২টা বেজে ৩০ মিনিট থেকেই সরকারি কর্মীদের বিক্ষোভ অবস্থান শুরু হবে বলেও জানানো হয়েছে।

510
আন্দোলনের কারণ
Image Credit : stockPhoto

আন্দোলনের কারণ

রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে জানান হয়েছে, তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মত এখনও বকেয়া DA পাননি। আর সেই কারণেই তারা পথে নামতে চলেছেন। সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের মূল নির্দেশও অমান্য করেছে।

610
সরকারি পদক্ষপ
Image Credit : stockPhoto

সরকারি পদক্ষপ

সুপ্রিম কোর্ট ২০০৮-২০১৯ সালের সম্পূর্ণ বকেয়া মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। সরকারি নির্দেশিকা অনুযায়ী ২০১৬-২০১৯ সালের বকেয়া মেটানোর কথা ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মীদের অভিযোগ ২০০৮-২০১৫ সালের বকেয়া ডিএ কবে কীভাবে মেটানো হবে তা নিয়ে কোনও উল্লেখ নেই। পাশাপাশি স্পষ্ট কোনও রূপরেখাও সরকারি কর্মীদের দেয়নি সরকার। আর সেই কারণেই পথে নামছে রাজ্য সরকারি কর্মীরা।

710
বঞ্চনার অভিযোগ
Image Credit : stockPhoto

বঞ্চনার অভিযোগ

রাজ্য সরকারি কর্মীদের একাংশকে DA দেওয়ার কথা জানান হলেও সব সরকারি কর্মীদের DA দেওয়ার ব্যাপারে স্পষ্ট নির্দেশ দেয়নি সরকার। রাজ্যের স্কুল শিক্ষক, পুরসভা ও পঞ্চায়েতের কর্মীদের বকেয়া DA কী হবে তা নিয়েও স্পষ্ট ঘোষণা নেই। সরকারি কর্মীদের মধ্যে রাজ্য সরকার ভাগাভাগি করছে বলেও অভিযোগ উঠেছে।

810
মেসেজ ঢুকলেও টাকা নেই!
Image Credit : Getty

মেসেজ ঢুকলেও টাকা নেই!

রাজ্য সরকারি কর্মীদের কয়েক জনের অভিযোগ তাদের ফোনে একটি মেসেজ ঢুকেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও টাকা ঢোকেনি। পাশাপাশি তারা যে মেসেজ পেয়েছেন, তাতে DA মেটানো নিয়ে উল্লেখ করা বক্তব্যে একাধিক অসঙ্গতি রয়েছে।

910
সরকারি কর্মীদের আহ্বান
Image Credit : stockPhoto

সরকারি কর্মীদের আহ্বান

রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে তাদের এই আন্দোলনে সামিল হওয়ার জন্য রাজ্যের সাধারণ মানুষের কাছে আবেদন জানান হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব মানুষ ভাবছে রাজ্য সরকার কর্মীদের সব দাবা ও সমস্যা মিটিয়ে দিয়েছে, তাদের কাছে গিয়ে তারা বোঝাবেন সরকার মিথ্যা কথা বলছে।

1010
আন্দোলন চলবে
Image Credit : Asianet News

আন্দোলন চলবে

রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে, সম্পূর্ণ বকেয়া না মেটা অবধি রাজ্যের সরকারি কর্মীদের আন্দোলন চালিয়ে যাবেন। আর ভোটের আগে তাদের এই পদক্ষেপ সরকারকে কিছুটা হলেও চাপে ফেলে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
CPIM Jadavpur Rally: যাদবপুরে পাল্টা মিছিল বামেদের! বিজেপির বিরুদ্ধে স্লোগান, একযোগে আক্রমণ সুজন-সেলিমের
Recommended image2
কাল থেকেই ঢুকবে অন্নপূর্ণার ৩,০০০! তৈরি সেপ্টেম্বরের তালিকা, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো?
Recommended image3
Hilsa Fish: শুধু ইলিশ কিনলেই হয় না, কোন ইলিশ মাছের স্বাদ বেশি? বাজারে যাওয়ার আগে জানুন
Recommended image4
Today’s News in Bengali Live: দেড়-দু'লাখ টাকা মাইনে কি যথেষ্ট? ভারতের বড় শহরে থাকতে কত আয় দরকার, যুবকের ভিডিও নিয়ে তোলপাড়
Recommended image5
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Related Stories
Recommended image1
Form 6: বিতর্কের মধ্যেই ফর্ম ৬ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন CEO, জানালেন আসল নিয়ম
Recommended image2
BJP Vs TMC: মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি, পাল্টা 'ভোটার চুরি'র ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved