MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • BJP Manifesto: অমিত শাহের হাত ধরেই বিজেপির সংকল্পপত্রের প্রকাশ শুক্রবার, রইল প্রতিশ্রুতির তালিকা

BJP Manifesto: অমিত শাহের হাত ধরেই বিজেপির সংকল্পপত্রের প্রকাশ শুক্রবার, রইল প্রতিশ্রুতির তালিকা

BJP Manifesto: বিজেপির ইস্তাহার সংকল্পপত্র প্রকাশ করতে পারেন অমিত শাহ। দুই দিনের রাজ্য সফরে আসছেন তিনি। ২৮ মার্চ, শুক্রবার প্রকাশ হতে পারে সংকল্পপত্র। কী কী প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। রইল তার আভাস।  

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 23 2026, 06:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বিজেপির ইস্তাহার
Image Credit : x

বিজেপির ইস্তাহার

পরিবর্তন যাত্রা শেষ। প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়েছে। এবার বাকি রয়েছে বিজেপির ইস্তাহার প্রকাশ। তারই প্রস্তুতি শুরু হয়েছে পদ্ম শিবিরে।

210
সংকল্পপত্র
Image Credit : ANI

সংকল্পপত্র

বিজেপির ইস্তাহারের নাম সংকল্পপত্র। এটি তৈরি হয়েছে রাজ্যের মানুষের পরামর্শে। ভোটের আগে সেই প্রতিশ্রুতি পত্রই প্রকাশ করবে বিজেপি। তারজন্য রীতিমত প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

Related Articles

Related image1
Mamata Banerjee: নন্দীগ্রামের বদলা ভবানীপুরে! শুভেন্দুকে হারাতে মমতার রণকৌশল কী
Related image2
Narendra Modi: 'একজোট হয়ে তৈরি থাকতে হবে', ইরানের যুদ্ধ নিয়ে লোকসভায় প্রতিক্রিয়া নরেন্দ্র মোদীর
310
ইস্তাহারের প্রকাশ
Image Credit : X

ইস্তাহারের প্রকাশ

বিজেপি সূত্রের খবর এবার কলকাতা থেকে প্রকাশ করা হবে দলের ইস্তাহার বা সংকল্পপত্র। আর সেটি প্রকাশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। সেই বিষয়ে চূড়ান্ত হয়েছে বলে বিজেপি সূত্রের খবর।

410
রাজ্য সফরে অমিত শাহ
Image Credit : ANI

রাজ্য সফরে অমিত শাহ

আগামী ২৭ ও ২৮ দুই দিনের রাজ্য সফরে আসছেন অমিত শাহ। আর সেই সফরের সময়ই ২৮ মার্চ শনিবার বিজেপির রাজ্য নেতৃত্ব ও দলের হাইপ্রোফাইল প্রার্থীদের নিয়ে দলীয় ইস্তাহার প্রকাশ করতে পারেন। তেমনই খবর গেরুয়া শিবির সূত্রে।

510
পরিবর্তন যাত্রার উদ্বোধন
Image Credit : ANI

পরিবর্তন যাত্রার উদ্বোধন

বিজেপির পরিবর্তন যাত্রার উদ্বোধন করেছিলেন অমিত শাহ। সেই সময়ই তিনি একটি আভাস দিয়েছিলেন, কীভাবে এবার ভোটে এগিয়ে যেতে চায় বিজেপি। সেই সময়ই একগুচ্ছ প্রতিশ্রুতির কথা বলেছিলেন অমিত শাহ। এবার সেই ইস্তাহারই প্রকাশ করবেন তিনি।

610
বিজেপির প্রথম প্রতিশ্রুটি
Image Credit : Getty

বিজেপির প্রথম প্রতিশ্রুটি

  • পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাত্র ৪৫ দিনের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে।
  • সরকারি শূন্যপদে ৬ মাসের মধ্যে নিয়োগ করা হবে
  • বিলুপ্ত সরকারি পদগুলি ফিরিয়ে আনা হবে।
710
বিজেপির দ্বিতীয় প্রতিশ্রুতি
Image Credit : Getty

বিজেপির দ্বিতীয় প্রতিশ্রুতি

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করবে বিজেপি ক্ষমতায় এলে। সেখানে টাকার অঙ্ক অনেকটাই বেশি হবে।

যুবসাথীর মত প্রকল্প নিয়েও বিজেপির প্রতিশ্রুতি থাকবে বলে সূত্রের খবর।

810
বার্তা বিজেপির
Image Credit : Getty

বার্তা বিজেপির

রাজ্যে লগ্নি থেকে কর্মসংস্থা, দুর্নীতিমুক্ত প্রশাসন- এজাতীয় বার্তা থাকবে বিজেপির ইস্তাহারে। কেন্দ্রীয় সাহায্য সংক্রান্ত ঘোষণাও থাকবে। কেন্দ্রের আয়ুষ্মান ভারতের মত প্রকল্পগুলি রাজ্যে চালু করার কথা ঘোষণা করবে বিজেপি।

910
ইস্তাহার কর্মসূচি
Image Credit : others

ইস্তাহার কর্মসূচি

এবার বিজেপি ঠান্ডাঘরে বসে ইস্তাহার তৈরি করেনি। একটি বড় কর্মসূচি নিয়েছিল। রাজ্যের সর্বত্রই জনগণের মতামত সংগ্রহ করে ছিল ড্রপবক্স বসিয়ে। সেখান থেকে পাওয়া পরামর্শের ভিত্তিতেই তৈরি হয়েছে ইস্তাহার।

1010
নিশানায় তৃণমূল
Image Credit : our own

নিশানায় তৃণমূল

বিজেপির সংকল্পপত্র কমিটির প্রধান বা চেয়ারম্যান তাপস রায় পাল্টা তৃণমূল কংগ্রেসের ইস্তাহারকে নিশানা করেন। তিনি বলেন, ২০১১, ২০১৬, ২০১২ সালে ইস্তাহারে তৃণমূল কংগ্রেস যা যা বলেছিল তা রয়েছে ২০২৬ সালের ইস্তাহারেও। তৃণমূলের ইস্তাহার ভাঁওতা ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
অমিত শাহ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
Latest Videos
Recommended Stories
Recommended image1
লক্ষ্মীর ভাণ্ডার ললিপপ! ভবিষ্যতের জন্য ফাঁদ তৈরি করছেন মমতা? কী বলছেন বাংলার মহিলারা?
Recommended image2
West Bengal SIR Update: প্রকাশিত হতে চলেছে বিচারাধীন ভোটারদের নামের তালিকা, কীভাবে দেখবেন আপনার নাম?
Recommended image3
Murshidabad: বিধানসভা ভোটের আগে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা, রেজিনগরে তীব্র চাঞ্চল্য
Recommended image4
Now Playing
BJP: প্রচারে বেরিয়ে প্রশ্নের মুখে বিজেপি প্রার্থী! ক্ষুব্ধ জনতার সামনে দাঁড়িয়ে সত্য ফাঁস করলেন দিন্দা
Recommended image5
ISF Candidate List: দল বদল করেই পছন্দের কেন্দ্রে প্রার্থী আরাবুল ইসলাম, ভাঙড়ে লড়ছেন নওশাদ সিদ্দিকী
Related Stories
Recommended image1
Mamata Banerjee: নন্দীগ্রামের বদলা ভবানীপুরে! শুভেন্দুকে হারাতে মমতার রণকৌশল কী
Recommended image2
Narendra Modi: 'একজোট হয়ে তৈরি থাকতে হবে', ইরানের যুদ্ধ নিয়ে লোকসভায় প্রতিক্রিয়া নরেন্দ্র মোদীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved