অভিষেক ফিরতেই যেন টনক নড়ল বিজেপির, মুকুলের স্ত্রীকে দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ

Published : Jun 03, 2021, 12:35 PM ISTUpdated : Jun 03, 2021, 12:39 PM IST
অভিষেক ফিরতেই যেন টনক নড়ল বিজেপির, মুকুলের স্ত্রীকে দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ

সংক্ষিপ্ত

মুকুলের স্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটল দিলীপ অভিষেকের পরই ফিরল হুঁস শুভ্রাংশুর সঙ্গে কথাও বলেন তিনি রাজনীতির ময়দানে নয়া জল্পনা

বিজেপি নেতা মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে বুধবার হাসপাতালে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । কিছুক্ষণ কথা বলেন শুভ্রাশু রায়ের সঙ্গে । তারপরই শুরু হয় রাজনৈতিক জল্পনা । আর সেই জল্পনা শুরু হতেই তড়িঘড়ি হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । শুভ্রাংশুর সঙ্গে কথা বলে কৃষ্ণাদেবীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি ।

আরও পড়ুন- মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে অভিষেক, এবার কি তবে 'ঘর ওয়াপসি'

১০ মে করোনা আক্রান্ত হওয়ার পর মুকুল রায়ের স্ত্রীকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল । করোনা মুক্তও হন তিনি। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়েন। বুধবার ঘূর্ণিঝড় যশ বিধ্বস্ত পাথরপ্রতিমা ঘুরে এসে তাঁকে দেখতে হাসপাতালে যান অভিষেক। তখন সেখানে মুকুল না থাকলেও কথা হয় শুভ্রাংশুর সঙ্গে । এরপরই তা  সৌজন্য সাক্ষাৎ কি না তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে । তাহলে কি এবার শুভ্রাংশু রায় তৃণমূলে ফিরতে চলেছেন ? সেই সম্ভাবনাও মাথাচাড়া দেয় । কারণ কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট ঘিরে জল্পনা ছড়িয়েছিল । সেখানে তিনি বিজেপি নেতাদের উদ্দেশ্য করে শুভ্রাংশু রায় লিখেছিলেন,  বিপুল ভোটে নির্বাচিত সরকারের সমালোচনা ছেড়ে আত্মসমালোচনা করা উচিত । 

এদিকে মুকুল রায়ের স্ত্রী এতদিন হাসপাতালে ভর্তি থাকলেও সেখানে কোনও বিজেপি নেতাকেই দেখা যায়নি । কিন্তু বুধবার সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরই যেন টনক নড়ে বিজেপির । রাতেই হাসপাতালে যান দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । 

তড়িঘড়ি দিলীপের এই হাসপাতালে যাওয়াকে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হিসেবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ । কারণ যেভাবে কয়েকজন 'নব্য' বিজেপি নেতা তৃণমূলে ফেরার আগ্রহ দেখিয়েছেন তাতে শুভ্রাংশুর সঙ্গে অভিষেকের সাক্ষাৎ শীর্ষ নেতৃত্বের চিন্তা বাড়িয়েছে বলেই তাঁদের মত । 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি