Durga Puja School Holidays: অক্টোবর মাস মানেই খাতায় কলমে উৎসবের মরশুম। কারণ এই মাসেই হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই স্কুল-কলেজে লম্বা ছুটি। এবার দুর্গাপুজোয় কতদিন বন্ধ থাকবে স্কুল? দেখুন ফটো গ্যালারিতে।।
পুজো মানেই ছুটি আর ছুটি। আর অক্টোবর মাস মানেই যেন উৎসবের মরশুমে লম্বা ছুটি স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়। এই সময় ছাত্রছাত্রীদের কাছে যেমন আনন্দের সময় তেমনই অভিভাবকেরা চিন্তায় থাকেন কবে থেকে স্কুল ছুটি পড়বে বা কতদিন এবার পুজোয় স্কুল বন্ধ থাকবে? এই বিষয়ে এখনও স্পষ্ট ভাবে সরকারি তরফে কিছু জানা না গেলেও সূত্র মারফত খবর, বুধবার অর্থাৎ ১৪ অক্টোবর স্কুল হয়ে ১৫ অক্টোবর বৃহস্পতিবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলি ছুটি পড়ে যাচ্ছে।
25
কবে থেকে ছুটি থাকবে বিদ্যালয়?
অক্টোবরে দুর্গোৎসব। সেই সময় টানা ছুটি থাকে সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে। এবছর অনেক স্কুলেই ১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে পুজোর ছুটি। স্কুল খুলবে লক্ষ্মী পুজোর পর। আবার কালীপুজোর সময় পড়বে ছুটি। ভাইফোঁটাতেও স্কুল-কলেজ সমস্ত কিছু বন্ধ থাকবে।
35
অক্টোবরে একটানা লম্বা ছুটি?
দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরই স্কুল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি থাকে। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকায় অক্টোবর মাসের প্রথম ছুটি ছিলো ২ অক্টোবর, গান্ধি জয়ন্তী উপলক্ষে। এরপর মহালয়াতেও সব সরকারি স্কুল-কলেজ-অফিস ছুটি ছিল। ১০ অক্টোবর মহালয়া। আর এবার ১৫ অক্টোবর থেকে ছুটি পড়ে যাচ্ছে সমস্ত সরকারি স্কুল-কলেজ।
রাজ্য সরকারের শিক্ষা দফতর সূত্রে খবর, অক্টোবরে পুজোর ছুটি শুরু হবে স্কুলগুলিতে খুব শীঘ্রই। মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা অনুযায়ী ১৫ অক্টোবর, বৃহস্পতিবার থেকে টানা ১২ নভেম্বর ভাইফোঁটার পরদিন পর্যন্ত স্কুল ছুটি থাকবে। সব মিলিয়ে অক্টোবর মাসে পুজোকে ঘিরে একাধিক ছুটি থাকায় পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ইতিমধ্যেই ছুটির অপেক্ষা শুরু হয়ে গিয়েছে।
55
এবার কতদিন বন্ধ থাকবে স্কুল?
সরকারি সূত্রে খবর, ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর শুধু দুর্গাপুজোর ছুটি। ২৬ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো রয়েছে। সেই হিসেবেও ছুটি থাকবে স্কুলগুলিতে। তবে কালীপুজোর আগে স্কুল খুললেও কালীপুজো ও ভাইফোঁটার সময় ফের বন্ধ থাকবে স্কুলগুলি। সব মিলিয়ে অক্টোবর মাসে লম্বা ছুটি পাচ্ছে পড়ুয়ারা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.