Cal HC On Kunal Ghosh: নিজের বিধানসভা এলাকাতেই বেশ কিছুদিন আগে আক্রান্ত হন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেলেঘাটার বিধায়ক। সেই মামলায় এদিন কী বলল আদালত? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
সম্প্রতি নিজের বিধানসভা কেন্দ্র বেলেঘাটা এবং শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার সময় আক্রান্ত হন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। প্রাণহানির আশঙ্কা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুণাল ঘোষ।
25
কুণাল ঘোষের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ আদালতের
সোমবার সেই মামলাতেই কুণাল ঘোষের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। এছাড়া, কুণাল ঘোষের গাড়ি ভাঙচুর ও বাইক বাহিনীর হামলার বাকি অভিযোগুলো 'ডিম ছোড়া' নিয়ে জনস্বার্থ মামলার সঙ্গেই প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।
35
ঠিক কী হয়েছিল কুণাল ঘোষের সঙ্গে?
গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে নিজের বিধানসভা কেন্দ্র বেলেঘাটাতে আক্রান্ত হন বিধায়ক কুণাল ঘোষ। মমতা তৃণমূলের বিধায়কের গাড়ি আটকে বাইক বাহিনী অতর্কিত আক্রমণ চালায়। তাঁকে হেনস্তা করার পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয় এবং হাতুড়ি রিভলবার নিয়ে তাঁকে হত্যা করার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ করেন কুণাল ঘোষ।
প্রাণ বাঁচতে কোন রকমে নারকেলডাঙ্গা থানায় ঢুকে পড়েন তিনি। তার আগে শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার সময় উত্তরপড়াতেও তাঁর গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বেলেঘাটার বিধায়ক। এই ঘটনার পর নারকেলডাঙ্গা থানায় জিরো এফআইআর দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙ্গা থানা স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে। মারধর, অপরাধমূলক ষড়যন্ত্র ও অস্ত্র আইনে মামলা রুজু হয়।
55
ডিম থেরাপি নিয়ে জনস্বার্থ মামলার শুনানি
প্রাণহানির আশঙ্কা করে গোটা ঘটনার তদন্ত এবং নিরাপত্তার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কুণাল ঘোষ। মামলা দায়েরের অনুমতি দিলেও দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছিলেন বিচারপতির সৌগত ভট্টাচার্য্য। সোমবার সেই মামলাতেই বেলেঘাটার মমতার তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে সরাসরি কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিলেন বিচারপতি ভট্টাচার্য্য। সেই সঙ্গে বিচারপতি নির্দেশ দিয়েছেন, কুণাল ঘোষের বাকি অভিযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনার মামলার শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে ডিম থেরাপি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানির সঙ্গেই হবে।