কিংবদন্তির জন্মদিনে খাদ্যসামগ্রী বিলি, লকডাউনে মানবিক উদ্যোগ সচিন ভক্তদের

Published : Apr 24, 2020, 01:14 PM ISTUpdated : Apr 24, 2020, 01:20 PM IST
কিংবদন্তির  জন্মদিনে খাদ্যসামগ্রী বিলি,  লকডাউনে মানবিক উদ্যোগ সচিন ভক্তদের

সংক্ষিপ্ত

সাতচল্লিশে পা সচিন তেন্ডুকরের কেক কেটে প্রিয় ক্রিকেটারের জন্মদিন পালন নয় লকডাউনে দুঃস্থদের খাদ্যসামগ্রী বিলি সচিন ভক্তদের নদিয়ার নবদ্বীপের ঘটনা

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কম দিন তো হল না। কিন্তু তাতে কি! জনপ্রিয়তায় এতটুকু কমেনি সচিন তেন্ডুকরের। শুক্রবার, কিংবদন্তী এই ক্রিকেটারের জন্মদিনে লকডাউনে ঘরবন্দি মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন শচিন ফ্যানস ক্লাবের সদস্যরা। নদিয়ার নবদ্বীপের ঘটনা। 

আরও পড়ুন: করোনা সচেতনতার বার্তা, রায়গঞ্জে মাস্ক পরেই পুজো নিলেন মা কালী

দু'দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট দুনিয়ায় শাসন করেছেন তিনি। একার হাতে ভারতকে যে কত ম্যাচ জিতিয়েছেন, তা ইয়ত্তা নেই। ২০১১ সালে ধোনির বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন সচিন তেন্জুলকর। শুক্রবার সাতচল্লিশে পা দিলেন 'আধুনিক ক্রিকেটের ডন'। গত বছরও কেক কেটে প্রিয় ক্রিকেটারের জন্মদিন পালন করেছিলেন শচিন ফ্যানস ক্লাবের সদস্যরা। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই আলাদা। করোনা আতঙ্কে সকলেই ঘরবন্দি, লকডাউনে দুর্ভোগের নেই। রোজগার বন্ধ, চরমে দুর্দশায় দিন কাটছে অনেকেরই। কিন্তু তাই বলে তো আর এমন দিনে ঘরেও বসে থাকা যায় না।  বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সচিন ফ্যানস ক্লাবের সদস্যরা।

আরও পড়ুন: লকডাউনের বাজারে ভরসা গাছ, 'ওয়ার্ক ফ্রম ট্রি' করছেন বাঁকুড়ার যুবক

শুক্রবার কেক, বাদাম, ছোলা. চাল-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী এলাকার দুঃস্থ মানুষ ও ক্রিকেটারদের হাতে তুলে দিলেন নবদ্বীপের সচিনের ভক্তেরা। এই মহান উদ্যোগের সর্বাগ্রে ছিলেন অশোক চক্রবর্তী নামে স্থানীয় এক যুবক। সচিন ভক্ত তো বটেই, এলাকায় ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত তিনি। ক্রিকেট হোক কিংবা ফুটবল, দর্শকদের মনোরঞ্জন করতে নিয়মিত মাঠে যান অশোক। এদিন জাতীয় পতাকায় রঙ্গে শরীরকে রাঙিয়ে দুঃস্ত মানুষদের খাদ্যদ্রব্য বিলি করলেন তিনি। 

 

 

 

 

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

PM Modi: কাজ নয়, TMC ১৫ বছর ধরে শুধুই কু-কাজ করেছে! শিলিগুড়িতে আক্রমণ মোদীর
CPIM Best Chance Seats: উত্তরপাড়া থেকে ডোমকল, খাতা খুলতে এই দশ আসনের দিকে তাকিয়ে সিপিএম