MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata Today Weather Alerts: উত্তরের ঝড়বৃষ্টির কারণে হাওয়া বদল, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

Kolkata Today Weather Alerts: উত্তরের ঝড়বৃষ্টির কারণে হাওয়া বদল, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

Kolkata Today Weather Alerts: সকাল থেকেই আবহাওয়ার খামখেয়ালিপনা। দেখা নেই রোদের। তাহলে কী ভ্যাপসা গরম শেষে নামবে স্বস্তির বৃষ্টি? সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : May 22 2026, 06:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বঙ্গের হাওয়া বদল নিয়ে বড় আপডেট
Image Credit : chatgpt

বঙ্গের হাওয়া বদল নিয়ে বড় আপডেট

রাজ্যের আবহাওয়ায় বড়সড় রদবদল। আলিপুরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের আপডেট অনুযায়ী, পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। যার জেরে উত্তর ও দক্ষিণ— দুই বঙ্গে দু'রকম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
আজ কেমন থাকবে আবহাওয়া?
Image Credit : chatgpt

আজ কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বজায় থাকবে অস্বস্তিকর গরম। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তীব্র গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে।

Related Articles

Related image1
Suvendu Adhikari: সিএএ-র অন্তর্ভুক্ত না হলেই গ্রেফতার, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Related image2
Jahangir Khan: সরে দাঁড়িয়েছেন ফলতা নির্বাচন থেকে, জাহাঙ্গির খানকে নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের
36
ক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Image Credit : ANI

ক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে (যেমন: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান) তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়ায় (৪০.৭ ডিগ্রি সেলসিয়াস)। 

46
ঝড়-বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়?
Image Credit : X

ঝড়-বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়?

নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে এবং কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও হাওড়ায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিনগুলিতেও কিছু কিছু জেলায় হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

56
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

66
অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
Image Credit : Getty

অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

২১ থেকে ২৪ মে পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু কিছু এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়ের গতিবেগ: বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kunal Ghosh : রঙ মোছা নিয়ে তীব্র কটাক্ষ কুণালের, পুলিশের উচিত FIR করা
Recommended image2
Now Playing
CM Suvendu: 'কাজ করে না, পার্টির লোকদের ঢুকিয়ে দিয়ে গেছে' মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু
Recommended image3
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Recommended image4
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Recommended image5
পুজোয় চাই ‘ভাড়াটে প্রেমিক’! সোশ্যাল মিডিয়া পোস্টে চুমু থেকে শাড়ির আঁচল সামলানো, সব কিছুরই বাঁধা রেট
Related Stories
Recommended image1
Suvendu Adhikari: সিএএ-র অন্তর্ভুক্ত না হলেই গ্রেফতার, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Recommended image2
Jahangir Khan: সরে দাঁড়িয়েছেন ফলতা নির্বাচন থেকে, জাহাঙ্গির খানকে নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved