জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলনের ঝাঁজ বাড়ানোর হুঁশিয়ারি মমতার
এসআইআর-এর নামে প্রহসন। ভোটার তালিকায় কারচুপি। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে গোঁজামিল করার অভিযোগে বিদ্ধ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার সেই জ্ঞানেশ বিরোধী আন্দোলনের ডাক কলকাতাতেও দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
27
কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
জ্ঞানেষ হটাও দেশ বাঁচাও স্লোগানে মুখরিত দিল্লির আকাশ-বাতাস। এবার মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ চেয়ে কলকাতাতেও মিছিল করার বার্তা দিলেন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মহানগরের রাজপথে মঙ্গলেই মিটিং-মিছিল হতে পারে। এই বিষয়ে কালীঘাট তৃণমূলের তরফে মিছিলের ডাক দিয়ে একটি প্রচারপত্র বিলি করা হয়েছে। জানা গিয়েছে, সেখানে কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তোলা হয়েছে। প্রচার পত্রে তুলে ধরা হয়েছে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক ও তরুণ প্রজন্মের উপর অত্যাচারের কথাও। এই সমস্ত আচরণের প্রতিবাদে আমজনতাকে এককাট্টা হওয়ার ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলায় জেলায় কর্মসূচির বার্তা পাঠানো হয়েছে বলে খবর জানা গিয়েছে।
37
পুলিশের অনুমতি মিললেই মিছিল
জানা গিয়েছে, কালীঘাট তৃণমূলের তরফে কলকাতায় মিছিল করার জন্য পুলিশের কাছে একটি অনুমতি পত্র লিখে পাঠানো হয়েছে। ওই অনুমতি পত্রে কলকাতার রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিল করার আবেদন জানানো হয়েছে। মিছিলে হাঁটতে পারেন খোদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, এমনিতেই শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। মহালয়ার পর থেকেই শহরের একাধিক বড় পুজোর উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে মঙ্গলবার আবার দ্বিতীয়া। অনেকেই শেষ মুহুর্তের কেনাকাটা থেকে শুরু করে ঠাকুর দেখতে রাস্তায় বের হবেন। ফলে যানজটের আশঙ্কার কথা মাথায় রেখেই পুলিশি অনুমতি মিলবে কীনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
57
যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর আর্জি
যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চেয়ে সোমবার দিল্লি পুলিশকে চিঠি দিল ককরোচ জনতা পার্টি (CJP)। বিক্ষোভের জন্য পুলিশকেই একটা দিন ঠিক করে দিতে বলেছে তারা। পাশাপাশি, জবাব দেওয়ার জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়েছে।
67
জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলন নিয়ে কী বলছে দিল্লি পুলিশ?
সম্প্রতি এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিল্লিতে বিক্ষোভ দেখানোর জায়গা হিসেবে যন্তর মন্তরকে আর ব্যবহার করা যাবে না। এর বদলে দিল্লি পুলিশ তিনটি নতুন জায়গা ঠিক করে দিয়েছে। এই তিনটি জায়গা হলো— রামলীলা ময়দান, বুরারি গ্রাউন্ড এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড।
77
দিল্লি পুলিশের দাবি কী?
নাগরিকদের প্রতিবাদ করার অধিকার যাতে বজায় থাকে, তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) একটি কমিটি গঠন করেছিল। যন্তর মন্তরের বদলে অন্য কোথায় ধর্না দেওয়া যায়, সেটাই এই কমিটির দেখার কথা ছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই কমিটির সুপারিশ মেনেই যন্তর মন্তরকে প্রতিবাদের জায়গা হিসেবে বাতিল করা হয়েছে। দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার জানিয়েছেন, এই তিনটি নতুন জায়গায় কীভাবে প্রতিবাদ বা ধর্না করা যাবে, তার জন্য খুব শিগগিরই একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) বা নির্দেশিকা জারি করা হবে। ২০২২ সালের ২৮ এপ্রিলের পুরনো নির্দেশিকাকে কিছুটা বদল করেই এই নতুন নিয়ম আনা হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.