Mamata Detain: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তাঁকে আটক করা হয়।

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট চুরির অভিযোগে শনিবার দিল্লির সাউথ অ্যাভেনিউয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীরা বিক্ষোভে বসেছিলেন। সেখান থেকেই দিল্লি পুলিশ আটক করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যনির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেই ধর্নায় বসেছিলেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে পুলিশ। মমতার সঙ্গেই আটক করা হয়েছে দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও'ব্রায়ন, শামিরুল ইসলাম ও সাকেত গোখেলকে।

কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বার হতে দেওয়া হচ্ছে না। পুলিশ আটকে দিয়েছে। কোনও রকম প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না। তিনি সাংসদদের নিয়ে বাড়ির সামনেই বসে পড়েছেন।'দিল্লিতে ধর্নায় বসার পরই মমতাকে আটক করা হয়।

সবিস্তারে আসছে...