Central Grant: পুজোর আগেই রাজ্যে কেন্দ্র থেকে এলো ২০০০ কোটি টাকা, স্বস্তির মুখে এই প্রকল্পে যুক্তরা

Published : Oct 11, 2026, 06:18 PM IST

jal jivan mission: জল জীবন মিশনের ২০০০ কোটি টাকার বকেয়া অনুদান রাজ্যকে দিল কেন্দ্রীয় সরকার। জলকর নিয়ে চুক্তি সইয়ের পরেই আসছে আটকে থাকা অর্থ। পুজোর মুখে স্বস্তিতে ঠিকাদাররা। জেনে নিন বিস্তারিত।

PREV
18
অবশেষে স্বস্তি, রাজ্যে এল ২০০০ কোটি

জলজীবন মিশনের অধীনে কেন্দ্রীয় অনুদানের ২০০০ কোটি টাকা এসেছে পশ্চিমবঙ্গে। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহেই এই অর্থ রাজ্যের হাতে এসেছে।

28
গ্রামে পানীয় জলের প্রকল্প

গ্রামীণ এলাকায় ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিতেই এই প্রকল্প। দীর্ঘদিন এর টাকা আটকে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ব্যাহত হয়েছিল এই কাজ। কিন্তু এবার পুরোদমে কাজ হবে বলেও আশা করা হচ্ছে।

38
কেন আটকে ছিল টাকা?

প্রকল্পের অন্যতম শর্ত ছিল জলকর নেওয়া। তৃণমূল সরকারের আমলে এই শর্তে রাজি ছিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কেন্দ্রের সঙ্গে নীতিগত বিরোধে অর্থ আসা বন্ধ ছিল।

48
ক্ষমতা বদলের পরেই চুক্তি

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর কেন্দ্রের মোদী সরকারের সেই শর্ত মেনেই চুক্তি সই করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এর পরেই বছরের পর বছর আটকে থাকা টাকা আসা শুরু হয়েছে।

58
পুজোর মুখে স্বস্তি ঠিকাদারদের

২০২৩-২৪ সাল থেকে বকেয়া পড়ে ছিল ঠিকাদারদের টাকা। কাজ শেষ হয়ে যাওয়া প্রকল্পগুলির অংশ হিসেবে এই অর্থ আপাতত এসেছে। ফলে পুজোর আগেই বকেয়া মেটার আশা দেখছেন তাঁরা।

68
এখনও বকেয়া ১৩৬৭ কোটি, ছাড়া হয়েছে প্রায় ১০০০ কোটি

এখন বকেয়ার পরিমাণ প্রায় ১৩৬৭ কোটি টাকা। জেলার ডিভিশনগুলি এই বকেয়ার ৬০ শতাংশ করে পাবে। খবর, ইতিমধ্যে প্রায় ১০০০ কোটি টাকা ছাড়া হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি বকেয়া ছিল বীরভূম ও মেদিনীপুরের ডিভিশনগুলিতে। দুই জেলা মিলিয়ে কমবেশি ২৫০ কোটি টাকা।

78
আরও আসছে ১৫০০ থেকে ১৬০০ কোটি

সূত্রের খবর, দ্রুতই আরও ১৫০০ থেকে ১৬০০ কোটি টাকা আসার কথা। সেই টাকা এলে বাকি বকেয়াও ছেড়ে দেওয়া সম্ভব হবে। আধিকারিকদের আশা, বকেয়া মিটলে নতুন কাজেও গতি আসবে।

88
তবু কাঁটা ‘রেট্রো ফিটমেন্ট’

পুরনো কাজে ভুলভ্রান্তি থাকায় সেগুলি নতুন করে করতে হয়েছে, বেড়েছে খরচও। সেই বাড়তি টাকা কেন্দ্র দিতে চাইছে না, আর অঙ্কটাও বেশ বড়। ফলে ওই কাজের টাকা এখনও পাননি ঠিকাদাররা। বিভাগীয় সচিব ও আধিকারিকরা কেন্দ্রের কাছে দরবার চালাচ্ছেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories