শতবর্ষে পদার্পণ জলপাইগুড়ির কদমতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি, এবারের থিম প্রাচীন ভারতের ভাস্কর্য

Indrani Mukherjee |  
Published : Sep 21, 2019, 04:00 PM ISTUpdated : Sep 23, 2019, 02:34 PM IST
শতবর্ষে পদার্পণ জলপাইগুড়ির কদমতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি, এবারের থিম প্রাচীন ভারতের ভাস্কর্য

সংক্ষিপ্ত

শতবর্ষে পদার্পণ জলপাইগুড়ির কদমতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের এবারের থিম প্রাচীন ভারতের ভাস্কর্য  মণ্ডপসজ্জায় ধরা পড়বে গুজরাতের মান্ধের গ্রামের সূর্য মন্দির শতবর্ষ উপলক্ষে রয়েছে এক ঝাঁক বিশেষ কর্মসূচী

মায়ের আগমনী বার্তায় মুখরিত চারিদিক। হাতে আর মাত্র কয়েকটা দিন, আর তারপরই আপামোর বাঙালি মেতে উঠবে তাদের প্রিয় দুর্গোৎসবে। এইবছর ১০০ তম বর্ষে পা দিল জলপাইগুড়ি জেলার কদমতলা সর্বজনীন দুর্গা পুজো কমিটি। এবারের পুজোয় তাঁদের থিমে ধরা পড়বে প্রাচীন ভারতের ভাস্কর্য।

এবারে তাঁদের পুজোর থিম গড়ে উঠবে গুজরাতের মান্ধের গ্রামের সূর্য মন্দির। তাঁদের এবারের পুজোর  বাজেট আনুমানিক ৫০ লক্ষ টাকা। তাঁদের এই শতবর্ষের কর্মসূচী শুরু হয়েছিল গত ২৮ জুলাই তারিখে একটি রক্তদান শিবিরের মাধ্যমে, ওইদিন প্রায় তিরাশি জন নাগরিক এই রক্তদান শিবিরে অংশ নিয়েছিল। তারপর মহা সমোরোহে অনুষ্ঠিত হয়েছে খুঁটি পুজো। শতবর্ষে পদার্পণকে কেন্দ্র করে আগামী ১ অক্টোবর একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। 

আরও পড়ুন- স্বস্তিক চিহ্নের সঙ্গে ছৌ-এর অপূর্ব মেলবন্ধন দেখতে আসতেই হবে জগাছা ইউথ কেয়ারের পুজোয়

আরও পড়ুন- দূষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্লকপাড়া সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিম 'আনন্দলোকে আনন্দময়ী'

আরও পড়ুন- পুজোতে গ্রামীণ জীবন শৈলীর নিদর্শন তুলছে ব্যান্ডেল অধিবাসীবৃন্দ

আরও পড়ুন- প্লাস্টিকের কবল থেকে পরিবেশকে বাঁচাতে অভিনব উদ্যোগ, হারিয়ে যাওয়া দিনের গল্প শোনাবে পুয়াবাগান সর্বজনীন

প্রসঙ্গত এই বছরই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবেরও শতবর্ষ উপলক্ষে পুজো কমিটির পক্ষ থেকে ইস্টবেঙ্গলের কাছে একটি আবেদন জানানো হয়। আর এই উপলক্ষে ইস্টবেঙ্গল ক্লাব এবং কদমতলা সর্বজনীন দুর্গা পুজো কমিটির তরফে যৌথভাবে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে তাঁরা সকলেই যৌথভাবে পা মেলাবেন বলে জানিয়েছেন পুজো কমিটিরই এক সদস্য। বিশেষ এই পদযাত্রায় পা মেলাবেন ইস্টবেঙ্গলের নীতু সরকার, সেইসঙ্গে ভারতের ফুটবল টিমের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গাঙ্গুলিও এই পদযাত্রায় সামিল থাকবেন। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ১ লক্ষ ২৫ হাজার মহিলা ফ্রেব্রুয়ারিতেই পাবেন ১৫০০ টাকা, বাকিরা কবে থেকে
স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশে নেই TMC, সময় চাইলেন অভিষেক