IND vs WI T20 WC 2026: বিশ্বকাপের ম্যাচে ভরা ইডেনের গর্জন যেন ২২ গজের মেগা লড়াইয়ের মাহাত্ম্য আরও বাড়িয়ে দেবে। হাই-ভোল্টেজ ম্যাচের দিন চলবে স্পেশ্যাল মেট্রো। ইতিমধ্যেই এই কথা ঘোষণা করে দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

IND vs WI T20 WC 2026: পারদ চড়ছে ক্রমশই। সিটি অফ জয় ধীরে ধীরে ‘ফিল দ্য থ্রিল' মুডে প্রবেশ করছে। কারণ, আগামী ১ মার্চ তথা রবিবার, চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI T20 WC 2026)। যে ম্যাচে জিতলেই সোজা সেমিফাইনালে পৌঁছে যাবেন সূর্যকুমার যাদবরা। 

ম্যাচের দিন চলবে স্পেশ্যাল মেট্রো

আর সেই ম্যাচকে ঘিরে কলকাতার ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই খবর আসছে, টিকিট প্রায় শেষ (ind vs wi ticket)। অর্থাৎ, কানায় কানায় ভরবে ক্রিকেটের নন্দনকানন। এই কথা বলাই যায় যে, ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে গ্যালারি ভরছে পুরোদমে। ক্রিকেটের আমেজ উপভোগ করবেন দর্শকরা এবং অবশ্যই ক্রীড়াপ্রেমীদের শহর হিসেবে আবারও গোটা দেশ তথা বিশ্বের সামনে নিজেদের প্রমাণ করবে কলকাতা। 

বিশ্বকাপের ম্যাচে ভরা ইডেনের গর্জন যেন ২২ গজের মেগা লড়াইয়ের মাহাত্ম্য আরও বাড়িয়ে দেবে। আর তারপর ক্রিকেটপ্রেমী জনতার বাড়ি ফেরা নিয়েও আর রইল না কোনও চিন্তা। কারণ, এই হাই-ভোল্টেজ ম্যাচের দিন চলবে স্পেশ্যাল মেট্রো। ইতিমধ্যেই এই কথা ঘোষণা করে দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (ind vs wi metro)। 

টিকিট ‘সোল্ড আউট'

সুপার এইটের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। খেলা এশ হতে হতে মোটামুটি রাত ১০.৩০ মিনিট বাজবে। তারপর হেঁটে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আসতে আরও কিছুটা সময় লাগবে। সেই সবকিছু মাথায় রেখে, ব্লু লাইনে জারি থাকবে বাড়তি মেট্রো পরিষেবা। অর্থাৎ, স্পেশ্যাল মেট্রো। 

এসপ্ল্যানেড স্টেশন একটি মেট্রো রাত ১১.১৫ মিনিটে ছাড়বে। সেটি যাবে পুরো দক্ষিণেশ্বর পর্যন্ত। অপরদিকে, ঠিক একই সময়ে অন্য আরেকটি মেট্রো এসপ্ল্যানেড থেকে ছাড়বে। সেটি যাবে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। দুটি মেট্রোই মাঝের সবকটি স্টেশনে দাঁড়াবে। 

এমনকি, কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে, এসপ্ল্যানেড স্টেশনের টিকিট কাউন্টারও রবিবার খোলা থাকবে ঐ নির্দিষ্ট সময় পর্যন্ত। অন্যদিকে, ইডেনের সবকটি ব্লকের টিকিটই প্রায় শেষ। শুধু তাই নয়, কমপ্লিমেন্টারি টিকিটও সব বেরিয়ে গেছে। তার মানে, ক্রিকেট জ্বরে কাঁপছে কলকাতা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।