Kolkata Weather Temperature: লক্ষ্মীবারে হাওয়া বদল উত্তর থেকে দক্ষিণবঙ্গে, কতটা বাড়বে তাপমাত্রা?

Published : Mar 19, 2026, 06:42 AM IST

Kolkata Today Weather Update: সকাল থেকে আকাশের মুখ  ভার থাকলেও হাওয়া অফিস বলছে বেলা বাড়তেই ভোলবদল হবে আবহাওয়ার। লক্ষ্মীবারে কেমন থাকবে আবহাওয়া? বিশদ তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গত কয়েকদিন রাজ্যজুড়ে (West Bengal Weather) ঝড়ো হাওয়া ও বৃষ্টির দাপট থাকলেও আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার চিত্রটা একেবারে অন্যরকম। ভোরের দিকে হালকা মেঘ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ আর ভ্যাপসা গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সবকিছু মিলিয়ে মিলিয়ে পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

26
দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই আকাশে আংশিক মেঘলা ভাব দেখা যাচ্ছে। কোথাও কোথাও রোদ ঝলমল করলেও সেই সঙ্গে গরমের তীব্রতাও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

36
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টির সম্ভাবনা খুবই কম, ফলে দিনের বেশিরভাগ সময়ই শুষ্ক নয়, বরং আর্দ্র গরমই অনুভূত হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাইরে বেরোলেই ভ্যাপসা অস্বস্তি টের পাওয়া যাচ্ছে।

46
কলকাতার আবহাওয়ার আপডেট

কলকাতায় আজ হালকা মেঘলা আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়ছে। আকাশ আংশিক মেঘলা থাকলেও পুরোপুরি মেঘে ঢাকা নয়, মাঝে মাঝেই রোদ বেরোচ্ছে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 

56
গরমের সঙ্গে আর্দ্রতা বাড়ছে

দিনের মূল সমস্যা হচ্ছে গরমের সঙ্গে আর্দ্রতার যোগফল, যার ফলে ঘাম আর অস্বস্তি দুই-ই বাড়ছে। শহরবাসীকে কার্যত ভ্যাপসা গরমের মধ্যেই দিন কাটাতে হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা - ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা - ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

66
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গের আবহাওয়াতেও আজ বড় কোনও পরিবর্তন নেই। আকাশে কিছুটা মেঘের উপস্থিতি থাকলেও বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিকের দিকেই থাকলেও আর্দ্রতার প্রভাব এখানে-ও অনুভূত হচ্ছে। ফলে পুরো অঞ্চলেই আবহাওয়া মোটামুটি স্থির থাকলেও স্বস্তির ছোঁয়া কমই মিলছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories