Nabanna salary Hike: ৭ম বেতন কমিশনে মাইনে বাড়বে ১.৫ লক্ষ টাকা? প্রথমবার বড় ঘোষণা শুভেন্দুর

Published : Jul 12, 2026, 10:22 AM IST

৩৮% ডিএ বৃদ্ধির ঘোষণার পর পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য আরও বড় সুখবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সবকিছু পরিকল্পনামাফিক চললে এই মাস থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর হতে পারে। কবে চালু হবে 7th Pay Commission, জেনে নিন আপডেট।

PREV
110

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য একের পর এক বড় ঘোষণা করছে নতুন সরকার। সম্প্রতি রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

210

এর ফলে বর্তমানে ১৮ শতাংশ ডিএ বেড়ে আগামী ১ অক্টোবর থেকে ৩৮ শতাংশে পৌঁছতে চলেছে। এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও একটি বড় আপডেট। এবার আলোচনায় উঠে এসেছে বহুল প্রতীক্ষিত সপ্তম বেতন কমিশন (7th Pay Commission)।

310

আগে যেখানে বাংলার কর্মীদের ভাতা ১৮% ছিল এখন তা বেড়ে হয়েছে ৩৮%, যা নিঃসন্দেহে বড় লাফ। এর ফলে আগামী দিন থেকে আরও মোটা টাকা দেখার সুযোগ পাবেন কর্মীরা।

410

এদিকে সপ্তম বেতন পে কমিশনের কথা বললে, সেটি আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে লাগু করা হলেও হতে পারে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও এই নিয়ে চূড়ান্ত ঘোষণা সামনের বছরেই হবে বলে খবর।

510

সূত্রের খবর, সপ্তম পে কমিশনের অধীনে রাজ্য সরকারি কর্মীদের বেতন দুই থেকে আড়াই গুণ বাড়তে পারে। অর্থাৎ ষষ্ঠ পে কমিশনের বেসিক বেতনের তুলনায় সরকারি কর্মীরা দুই থেকে আড়াই গুণ বেশি বেতন পাবেন।

610

১ থেকে ১৮ স্তরের প্রত্যেকের বেতন আলাদা আলাদা হতে পারে। সেক্ষেত্রে যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫ হয়, সেক্ষেত্রে ১ থেকে ৫ স্তরের কর্মীদের বেসিক বেতন হতে পারে ১৮, ০০০ থেকে ৯২, ৩০০ টাকা। এই গ্রুপের অধীনে গ্রুপ ডি ও করণিক পদের কর্মচারীরা রয়েছেন।

710

এরপর ৬ থেকে ৯ স্তর অর্থাৎ জুনিয়র আধিকারিক, ইনস্পেক্টর এবং সুপারভাইজারের মতো সরকারি কর্মচারীদের বেসিক বেতন হতে পারে ৩৫,৪০০ টাকা থেকে ১, ৬৭, ৮০০ টাকা। ১৩ থেকে ১৮ স্তরের মধ্যে রয়েছেন প্রশাসনের আধিকারিকরা। এই সকলের কর্মচারীদের বেতন হতে পারে ১ লক্ষ ১ হাজার ৫০০ টাকা থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা।

810

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

910

সরকারি কর্মীদের দীর্ঘদিনের অন্যতম বড় দাবি ছিল নতুন বেতন কমিশন চালু করা। কারণ সপ্তম বেতন কমিশন কার্যকর হলে শুধু মূল বেতনই নয়, বিভিন্ন ভাতা, পেনশন এবং অবসরকালীন আর্থিক সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। ফলে লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশনভোগীর নজর এখন এই ঘোষণার দিকেই।

1010

বাজেট পেশের পর এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চলতি বছরে ডিসেম্বর মাসের মধ্যেই সপ্তম পে কমিশন গঠিত হয়ে যাবে। ফলে আশাবাদী সরকারি কর্মীরা। দিন গুনছেন কবে এই নিয়ে বড় একটাই ঘোষণা করে সরকার সে ব্যাপারে।

Read more Photos on
click me!

Recommended Stories