Abhishek Banerjee News: নানা অজুহাতে একাধিকবার সিআইডি জেরা এড়ালেও, শেষপর্যন্ত হাজিরা দিতেই হল তৃণমূল কংগ্রেসের (AITC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হল। তারপর গভীর রাতে ছাড়া পেলেন অভিষেক। তবে তিনি বিশেষ স্বস্তিতে নেই। কারণ, ফের হাজিরা দিতে হবে।

DID YOU
KNOW
?
বিধায়কদের সই জাল
বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সাংসদদের সই জাল করা হয়েছে বলে অভিযোগ।

Abhishek Banerjee CID Questioning: বিধানসভার (West Bengal Assembly) বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস (AITC) বিধায়কদের সই জালের অভিযোগে বৃহস্পতিবার ভবানী ভবনে সিআইডি দফতরে হাজিরা দিতেই হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জেরা চলার পর তিনি ছাড়া পেলেন। তবে রবিবার তাঁকে ফের হাজিরা দিতে হবে। বৃহস্পতিবার সন্ধে ছ'টার আগেই ভবানী ভবনে হাজির হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিনই তিনি দিল্লি থেকে কলকাতায় ফেরেন। বিমানবন্দর থেকে বেরোন বিকেল সাড়ে চারটে নাগাদ। তারপর বাড়ি গিয়ে সেখান থেকে ভবানী ভবনে পৌঁছন। তারপর শুরু হয় জেরা। শেষপর্যন্ত রাত সাড়ে ১১টা নাগাদ অভিষেককে ভবানী ভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায়। তিনি সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাসভবনে যান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

হাইকোর্টের নির্দেশে হাজিরা

বিধায়কদের সই জালের অভিযোগে অভিষেককে জেরা করতে চাইছিল সিআইডি। একাধিকবার নোটিস দেওয়া হয়। প্রথমে অসুস্থতা, তারপর দিল্লিতে থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়ান তিনি। এরই মধ্যে ক্যামাক স্ট্রিটে তাঁর দফতর এবং কালীঘাটে তৃণমূল কংগ্রেসের দফতরে তল্লাশি চালায় সিআইডি। এরপর গ্রেফতার হওয়ার আশঙ্কায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন অভিষেক। বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চ বলে, বৃহস্পতিবার সন্ধে ছ'টার মধ্যে অভিষেককে সিআইডি দফতরে হাজিরা দিতে হবে। তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। দু'সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে। ততদিন সিআইডি অভিষেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে না। হাইকোর্টের নির্দেশ মেনেই সিআইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক।

ভবানী ভবনে কঠোর নিরাপত্তাব্যবস্থা

এদিন অভিষেকের হাজিরা উপলক্ষে ভবানী ভবনের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। কোনওরকম অপ্রীতকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করা হয়। পুলিশকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী, র‍্যাফও মোতায়েন করা হয়। তবে অভিষেক পৌঁছনোর পর থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত কোনওরকম অশান্তি বা বিশৃঙ্খলা হয়নি। ভালোভাবেই জেরা পর্ব মিটেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।