Annapurna Bhandar: অন্নপূর্ণা প্রকল্পে এবার মিলবে সাড়ে চারহাজার টাকা! কারা পাবেন? জানুন এক ক্লিকে

Published : Sep 11, 2026, 08:36 AM IST

Annapurna Bhandar: চালু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের কর্মসূচি। ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে ৩ হাজার টাকা। তবে সেপ্টেম্বর মাসে কবে মিলবে টাকা? বিশদে জানুন…

PREV
15
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে বিরাট আপডেট রাজ্য সরকারের

ক্ষমতায় আসলেই রাজ্যের প্রত্যেক মহিলারা পাবেন ৩ হাজার টাকা করে অন্নপূর্ণা প্রকল্পে আর্থিক সহায়তা। জুলাই মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পে ইতিমধ্যে ১ কোটি ৪৮ লক্ষ মহিলারা পেয়েছেন টাকা। তবে অনেকেরই অ্যাকাউন্টে এখনও ঢোকেনি টাকা। তারা কবে পাবেন টাকা? এই বিষয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, যোগ্য মহিলারা সেপ্টেম্বর মাসের টাকা চলতি মাসের ১৭ তারিখের মধ্যে পেয়ে যাবেন।

25
বাড়ছে অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তার পরিমাণ!

জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে দেওয়া অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে তিনহাজার টাকার পাশাপাশি যারা বয়স্ক ও বিধবা মহিলা রয়েছেন তারা পাবেন অতিরিক্ত ১৫০০ টাকা। ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, ২৫ থেকে ৬০ বছর বয়সী বিধবা ও বয়স্ক মহিলারা বিধবা ভাতার বদলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নাম লেখালে তারা এবার থেকে ৩ হাজার টাকা করে সহায়তা পাবেন।

35
বাড়ছে প্রতিবন্ধী ভাতার পরিমাণ?

শুধু তাই নয়, সূত্রের খবর, বিশেষ ভাবে সক্ষম মহিলারা শুধু প্রতিবন্ধী ভাতা পাবেন তা নয়, ২৫ থেকে ৬০ বছর বয়সিরা একই সঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন। ১ লক্ষ ৩৪ হাজার বিশেষ ভাবে সক্ষম মহিলা মোট সাড়ে চার হাজার টাকা করে পাবেন বলে জানিয়েছে রাজ্য সরকার।

45
বাতিল হয়ে যাবে আবেদন?

বিগত তৃণমূল সরকারের আমলে যাঁরা ওয়েটিং লিস্টে ছিলেন, তাঁদের আবেদন সম্পূর্ণ বাতিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা, কেউ যদি যোগ্য প্রাপক না-হন, তবে অবিলম্বে তাঁরা যেন সামাজিক প্রকল্পের সুবিধা ছেড়ে দেন। বিগত সরকারের আমলে সামাজিক প্রকল্পগুলির ক্ষেত্রে যে ওয়েটিং লিস্ট ছিল, তা পুরোপুরি বাতিল করেছে BJP সরকার। এই সরকার ক্ষমতায় আসার পর জনকল্যাণ শিবির কিংবা অনলাইনে কেবলমাত্র যে আবেদন জমা পড়েছে, সেগুলিই বিবেচনা করা হবে। এবং প্রকৃত উপভোক্তা হলে তারাই পাবেন টাকা।

55
সেপ্টেম্বরে কবে ঢুকবে টাকা?

জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে, চলতি সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে ১৭ তারিখ। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই উপলক্ষে ১৭ সেপ্টেম্বর যোগ্যদের অ্যাকাউন্টে প্রদান করা হবে এই টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories