MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
AP Govt DA Arrear
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
Nabanna New Holidays List
Nabanna Hike
Kolkata Weather Update
Bay Leaf Advantages in Smartphone
DA Hike News
ISRO and Private Sector Collaboration
Natural Home Remedies for Insects
Annapurna Day
West Benga Weather & Rain Alert
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার-ফিনান্স অফিসার পদে অন্তর্বর্তী নিয়োগ, নির্দেশ রাজ্যপালের

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার-ফিনান্স অফিসার পদে অন্তর্বর্তী নিয়োগ, নির্দেশ রাজ্যপালের

Jadavpur University: এসএফআই ও এভিবিপি অশান্তির আবহের মধ্যেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার-ফিনান্স অফিসার পদে অন্তর্বর্তী নিয়োগের নির্দেশ রাজ্যপাল আর এন রবির। কাদের এই দুই পদে নিয়োগ করা হচ্ছে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 10 2026, 09:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ফিনান্স অফিসার পদে অন্তর্বর্তী নিয়োগের নির্দেশ
Image Credit : X/Teetash_12

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার-ফিনান্স অফিসার পদে অন্তর্বর্তী নিয়োগের নির্দেশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসার পদে অন্তর্বর্তী নিয়োগের নির্দেশ জারি করল পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দফতর। ইতিহাস বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. দেবজিৎ দত্তকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ফ্যাকাল্টি অফ আর্টসের সচিব ড. ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়কে ফিনান্স অফিসার পদে ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব তাঁরা তাঁদের স্বাভাবিক কাজের অতিরিক্ত হিসেবে পালন করবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
রাজ্যপালের নির্দেশে নিয়োগ
Image Credit : twitter

রাজ্যপালের নির্দেশে নিয়োগ

নির্দেশে বলা হয় সংশ্লিষ্ট পদগুলিতে দীর্ঘদিন ধরে ‘অ্যাক্টিং’ ব্যবস্থা চলছিল এবং স্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগের জন্য বিধিবদ্ধ প্রক্রিয়া শুরু হয়নি। আচার্যের নির্দেশ অনুযায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮১-এর সংশ্লিষ্ট ধারার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে স্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগের বিধিবদ্ধ প্রক্রিয়া অবিলম্বে শুরু করা যেতে পারে বলেও জানানো হয়েছে।

Related Articles

Related image1
Dilip Ghosh: 'স্বাস্থ্য বলে কিছুই রাখেনি আগের সরকার', ফুড লাইসেন্স বাতিল নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
Related image2
Supreme Court: কয়েক কোটি টাকার জালিয়াতি, সুমিত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি রাজ্যের
35
কী বলা হয়েছে নির্দেশে?
Image Credit : Facebook

কী বলা হয়েছে নির্দেশে?

নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের হাতে দায়িত্ব হস্তান্তরের সময় সমস্ত সরকারি নথি, ফাইল, রেজিস্টার, আর্থিক নথি, ডিজিটাল ক্রেডেনশিয়াল, সিল, চাবি ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সম্পত্তি তুলে দেওয়ার নির্দেশ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি, আর্থিক রেকর্ড, ব্যাঙ্ক-সংক্রান্ত নথি ও ডিজিটাল ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও উপাচার্যের উপর দেওয়া হয়েছে। নির্দেশটি অবিলম্বে কার্যকর হবে।

45
ফাইনান্স অফিসার নিয়োগ
Image Credit : @Viral

ফাইনান্স অফিসার নিয়োগ

জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে নতুন রেজিস্ট্রার নিয়োগের তোড়জোড়। স্থায়ী রেজিস্ট্রার এবং ফাইনান্স অফিসার নিয়োগ বিষয়ে গত শুক্রবার কর্মসমিতির বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। তারপরই এই নিয়োগের সিদ্ধান্ত।

55
কী বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?
Image Credit : X/Teetash_12

কী বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?

সূত্রের খবর, প্রশাসনের ওই দুই গুরুত্বপূর্ণ পদে স্থায়ী আধিকারিক নিয়োগের জন্য নিয়োগ কমিটিতে কর্মসমিতির প্রতিনিধি হিসাবে দু’জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে স্থায়ী নিয়োগ হয়নি। জানা গিয়েছে, আপাতত ছ’মাসের জন্য দায়িত্ব সামলাবেন ইতিহাসের শিক্ষক দেবজিৎ দত্ত এবং কলা বিভাগের সচিব ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mamata Banerjee: নন্দীগ্রাম থেকেই কামব্যাক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঋতব্রতদের সঙ্গে TMC প্রতীক লড়াইয়ে নয়া মোড়
Recommended image2
Supreme Court: কয়েক কোটি টাকার জালিয়াতি, সুমিত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি রাজ্যের
Recommended image3
Now Playing
Gerua Samman Yatra: 'এদের এবার সাফ করেই ছাড়ব' গেরুয়া সন্মান যাত্রা থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর? দেখুন বুঝে যাবেন
Recommended image4
BJP: উপনির্বাচনের আগে বিজেপি রাজ্য কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা, কারা এলেন?
Recommended image5
Kolkata Weather: কলকাতা-সহ একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা, দুপুর থেকেই বজ্রবিদ্যুতের আশঙ্কা
Related Stories
Recommended image1
Dilip Ghosh: 'স্বাস্থ্য বলে কিছুই রাখেনি আগের সরকার', ফুড লাইসেন্স বাতিল নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
Recommended image2
Supreme Court: কয়েক কোটি টাকার জালিয়াতি, সুমিত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি রাজ্যের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved