MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
AP Govt DA Arrear
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
Nabanna New Holidays List
Nabanna Hike
Kolkata Weather Update
Bay Leaf Advantages in Smartphone
DA Hike News
ISRO and Private Sector Collaboration
Natural Home Remedies for Insects
Annapurna Day
West Benga Weather & Rain Alert
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Supreme Court: কয়েক কোটি টাকার জালিয়াতি, সুমিত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি রাজ্যের

Supreme Court: কয়েক কোটি টাকার জালিয়াতি, সুমিত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি রাজ্যের

Supreme Court: জমি দুর্নীতি মামলায় বিপাকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। কী বলছে সুপ্রিম কোর্ট? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 10 2026, 08:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
সুমিত রায়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ
Image Credit : X

সুমিত রায়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ

জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ সিআইডি-এর। সুমিতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে আবেদন রাজ্যের। সুমিতের ব্যাঙ্ক ও প্যান কার্ডের পদবীর বানান আলাদা আলাদা বলে অভিযোগ রাজ্যের। আগামীকাল তথা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সুমিত রায়ের রক্ষাকবজ মামলায় একাধিক অভিযোগ
Image Credit : X

সুমিত রায়ের রক্ষাকবজ মামলায় একাধিক অভিযোগ

জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আত্ম সহায়ক সুমিত রায়ের রক্ষাকবজ মামলায় বুধবার সুপ্রিম কোর্টে একাধিক অভিযোগ তুলল রাজ্য। প্রধান বিচারপতি সূর্য কান্তর এজলাসে মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে অভিযোগ করেন, একাধিক সরকারি জমি অন্য ব্যক্তির নামে মিউটেশন করিয়ে বিক্রি করার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে সুমিতের। তদন্তে জমির দালালরা সুমিতের নাম বলেছেন। বিভিন্ন সময়ে খেপে খেপে সুমিত তাঁর অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা জমা করেছেন। ব্যাঙ্কের সেই স্লিপও আছে বলে এদিন আদালতে দাবি করেন সলিসিটর জেনারেল।

Related Articles

Related image1
Fake Paneer Food: খাস কলকাতায় মাছ-মাংসের পর এবার ভেজাল পনির! খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে পর্দা ফাঁস
Related image2
Dilip Ghosh: 'স্বাস্থ্য বলে কিছুই রাখেনি আগের সরকার', ফুড লাইসেন্স বাতিল নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
35
সুমিতকে হেফাজতে নেওয়ার আবেদন
Image Credit : ChatGPT

সুমিতকে হেফাজতে নেওয়ার আবেদন

এরপরই তুষার মেহতা আদালতে দাবি করে, সুমিত রায়ের বিভিন্ন নথিতে তাঁর পদবীর ইংরেজি বানান আলাদা আলাদা। তিনি দাবি করেন সুমিতের ব্যাংকের নদীতে রায় বানান লেখা আছে ROY, আবার কোথাও লেখা আছে RAY। সলিসিটর জেনারেল অভিযোগ করেন পদবীর দুই রকম বানান দেখিয়ে সুমির দাবি করছেন দুই ব্যক্তি এক নয়। এই অজুহাতে তদন্তকারীদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সুমিত। সেই কারণে সুমিতকে হেফাজতে নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদের আবেদন জানান তিনি।

45
পদবী বিভ্রাটে তদন্তকারীদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সুমিত
Image Credit : x

পদবী বিভ্রাটে তদন্তকারীদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সুমিত

এদিন শুনানিতে সলিসিটর জেনারেল আরও অভিযোগ করেছেন, ব্যাঙ্ক ও প্যান কার্ডে দেখা গিয়েছে RAY ও ROY একই ব্যক্তি। গত শুনানিতে সুমিতের আইনজীবী অভিযোগ করেছিলেন, যে বিষয়ে অভিযোগ, সেই বিষয় সংক্রান্ত কোনও প্রশ্ন নাকি জিজ্ঞাসাবাদের সময় করা হচ্ছে না তাঁকে। তার জন্য সুপ্রিম কোর্ট জিজ্ঞাসাবাদে ট্রান্সক্রিপ্ট তলব করেছিল। এদিন সেই পূর্ণাঙ্গ ট্রান্সক্রিপ্ট আদালতে জমা দিয়ে সুমিতের আইনজীবীর দাবি নস্যাৎ করে দেন তুষার মেহতা। প্রয়োজনে জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ডিংও আদালতে জমা দিতে তাঁরা প্রস্তুত বলে এদিন জানান তুষার মেহতা।

55
কবে মামলার পরবর্তী শুনানি?
Image Credit : X

কবে মামলার পরবর্তী শুনানি?

রাজ্যের আইনজীবীর সওয়ালের ভিত্তিতে পাল্টা সওয়ালের জন্য এদিন আদালতে কিছুটা সময় চান সুমিত রায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। সেই সঙ্গে তিনি আদালতে দাবি করেন, সুমিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা জমা পড়েছে, তা দলের সদস্যদের মেম্বারশিপের টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক হওয়ার জন্যই সুমিত রায়কে টার্গেট করা হচ্ছে বলে এদিন আদালতে অভিযোগ করেন তাঁর আইনজীবী। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Gerua Samman Yatra: 'এদের এবার সাফ করেই ছাড়ব' গেরুয়া সন্মান যাত্রা থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর? দেখুন বুঝে যাবেন
Recommended image2
BJP: উপনির্বাচনের আগে বিজেপি রাজ্য কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা, কারা এলেন?
Recommended image3
Kolkata Weather: কলকাতা-সহ একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা, দুপুর থেকেই বজ্রবিদ্যুতের আশঙ্কা
Recommended image4
Yuva Shakti Card: অক্টোবরেই যুবশক্তি ভরসা কার্ড, কবে থেকে মিলবে ২০০০-৩০০০ টাকা, আবেদনে লাগবে কোন কোন নথি?
Recommended image5
Dilip Ghosh: 'স্বাস্থ্য বলে কিছুই রাখেনি আগের সরকার', ফুড লাইসেন্স বাতিল নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
Related Stories
Recommended image1
Fake Paneer Food: খাস কলকাতায় মাছ-মাংসের পর এবার ভেজাল পনির! খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে পর্দা ফাঁস
Recommended image2
Dilip Ghosh: 'স্বাস্থ্য বলে কিছুই রাখেনি আগের সরকার', ফুড লাইসেন্স বাতিল নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved