BJP Vs TMC: মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি, পাল্টা 'ভোটার চুরি'র ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর

Published : Mar 31, 2026, 04:32 PM IST
 Mamata Vs Suvendu BJP Accuses Mamata Banerjee of Inflammatory Speeches Ahead of 2026 Polls

সংক্ষিপ্ত

BJP Vs TMC: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'উস্কানিমূলক ভাষণ' দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধে 'ভোটার ছিনতাই'-এর ষড়যন্ত্রের অভিযোগ এনে কমিশনকে চিঠি দিয়েছেন তৃণমূল সুপ্রিমোও। 

বিধানসভা নির্বাচনকে কেন্দ্রে করে রাজ্যে শাসক বিরোধী দলের বিবাদ ক্রমশই চড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ এনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। অন্যদিকে মুখ্যমন্ত্রী ভোট ছিনতাইয়ের অভিযোগ তুলে কমিশনকে চিঠি লিখেছে।

বিজেপির অভিযোগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হল ভারতীয় জনতা পার্টি (BJP)। মঙ্গলবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী লাগাতার উস্কানিমূলক ভাষণ দিয়ে চলেছেন, যা রাজ্যের নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। বিজেপি তাদের চিঠিতে ভোটারদের ভয় দেখানোর নির্দিষ্ট উদাহরণও তুলে ধরেছে। চিঠিতে বলা হয়েছে, "উত্তরবঙ্গের ময়নাগুড়িতে গত ২৫ মার্চ, ২০২৬-এ একটি জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, ভোটের পর সাধারণ মানুষকে নাকি বাড়ির বাইরে পোস্টার টাঙিয়ে লিখতে হবে, 'আমি বিজেপি সমর্থন করি না'।” প্রধান নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে বিজেপি জানিয়েছে, "আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। রাজ্যে লাগাতার উস্কানিমূলক মন্তব্য, ভয় দেখানো এবং হিংসায় প্ররোচনা দেওয়ার একটি পরিকল্পিত চেষ্টা চলছে। এটি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য বড় বিপদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জনসভায় এমন সব মন্তব্য করছেন যা ভোটারদের মনে ভয় তৈরি করছে। এর ফলে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া কঠিন।" চিঠিতে আরও বলা হয়েছে, "আমরা কয়েকটি উদাহরণ দিচ্ছি: উত্তরবঙ্গের ময়নাগুড়িতে ২৫ মার্চ, ২০২৬-এর জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, ভোটের পর মানুষকে বাড়ির বাইরে পোস্টার লাগাতে বাধ্য করা হবে, যেখানে লেখা থাকবে, 'আমি বিজেপি সমর্থন করি না'। এই ধরনের মন্তব্য সরাসরি রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা এবং ভোটারের অধিকারের উপর আঘাত।"

মমতার চিঠি কমিশনে

অন্যদিকে, মঙ্গলবারই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে গণতান্ত্রিক অধিকার খর্ব করার ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে তিনি বলেন, "বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, সে বিষয়ে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছি। বিজেপির এজেন্টরা হাজার হাজার ভুয়ো ফর্ম-৬ আবেদনপত্র জমা দিয়ে রাজ্যের ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকানোর চেষ্টা করছে। এটা পুরোপুরি ভোটার ছিনতাইয়ের চেষ্টা। মহারাষ্ট্র এবং দিল্লিতে বিজেপি এই একই নোংরা খেলা খেলেছিল।" মমতা আরও দাবি করেন, " একদিকে যখন ৬০ লক্ষেরও বেশি আসল ভোটারের আবেদন ঝুলে রয়েছে এবং ত্রুটিপূর্ণ এসআইআর প্রক্রিয়ার কারণে ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে, তখন নির্বাচন কমিশন এই বিপুল সংখ্যক ভুয়ো আবেদন গোপনে গ্রহণ করার জন্য তাড়াহুড়ো করছে। এটি শুধু বেআইনি এবং সুপ্রিম কোর্টের আদেশের পরিপন্থীই নয়, বরং বাংলার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপর সরাসরি আক্রমণ।"

এর আগে রবিবার পুরুলিয়ার একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালের রাজ্য নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে দাঙ্গা বাধানোর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষ আর আমিষ খাবার খেতে পারবে না।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mamata Banerjee: ৮ এপ্রিল মনোনয়ন দাখিল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুর জয়ের গুটি সাজাচ্ছে TMC
BJP Candidate Manab Guha: সন্তু পানের পর এক আক্রান্ত সাংবাদিককে প্রার্থী করল বিজেপি, মেমারি থেকে টিকিট পেলেন মানব গুহ