MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Nabanna School Holidays: আর ১ মাস নয়! ২০২৭ থেকেই সরকারি স্কুলগুলিতে কমে যাবে পুজোর ছুটির মেয়াদ?

Nabanna School Holidays: আর ১ মাস নয়! ২০২৭ থেকেই সরকারি স্কুলগুলিতে কমে যাবে পুজোর ছুটির মেয়াদ?

রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘ পুজোর ছুটি কমানোর কথা ভাবছে মধ্যশিক্ষা পর্ষদ। দীর্ঘ বিরতিতে পড়ুয়াদের পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে বলে মত পর্ষদের। তবে কতদিন ছুটি কমবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

2 Min read
Author : Parna Sengupta
Published : Nov 15 2026, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
পুজোর ছুটিতে কাটছাঁটের ভাবনা! স্কুলের দীর্ঘ ছুটিতে লাগাম টানতে পারে পর্ষদ
Image Credit : AI-Generated

পুজোর ছুটিতে কাটছাঁটের ভাবনা! স্কুলের দীর্ঘ ছুটিতে লাগাম টানতে পারে পর্ষদ

পুজো মানেই উৎসবের মরশুম। আর এই উৎসবের জন্য রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের ছুটির চল রয়েছে। কোনও স্কুলে প্রায় এক মাস, আবার কোথাও দেড় মাস পর্যন্ত বন্ধ থাকে পঠনপাঠন। তবে এবার সেই দীর্ঘ ছুটির সময়সীমা কমানোর কথা ভাবছে মধ্যশিক্ষা পর্ষদ। একটানা এতদিন স্কুল বন্ধ থাকলে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে মনে করছে পর্ষদ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কেন ছুটি কমানোর ভাবনা?
Image Credit : ANI

কেন ছুটি কমানোর ভাবনা?

পর্ষদের পর্যবেক্ষণ, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকলে পড়ুয়াদের পড়াশোনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ক্লাসে শেখানো বিষয়গুলি অনেকেই ভুলে যেতে পারে। স্কুল খোলার পর ফের নিয়মিত পড়াশোনার অভ্যাসে ফিরতেও সমস্যা হয়। বিশেষ করে দীর্ঘ বিরতির কারণে পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে। এই কারণেই পুজোর ছুটির সময়সীমা কমানোর প্রয়োজনীয়তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Related image1
খারাপ খবর! পুজোর ছুটি বাতিল হল রাজ্য সরকারি কর্মীদের, তালিকায় কোন কোন দফতর
Related image2
Puja Holiday: মহালয়ার দিন থেকেই কি স্কুলে দুর্গাপুজোর ছুটি পড়ে যাবে? ঠিক কত দিন থাকবে পুজোর ছুটি
36
মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরেও চর্চা
Image Credit : Gemini | AI Generated

মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরেও চর্চা

অন্যদিকে, সম্প্রতি সরকারি ছুটি নিয়েও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ''ছুটি ছুটি করে গোটা রাজ্যটাই শীতঘুমে চলে গিয়েছে।'' সরকারি ছুটির ক্যালেন্ডার নিয়েও নতুন করে ভাবনাচিন্তার ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও মুখ্যমন্ত্রীর এই মন্তব্য শুধুমাত্র স্কুলের পুজোর ছুটি নিয়ে নয়, বরং সামগ্রিক সরকারি ছুটির প্রসঙ্গে।

46
শিক্ষক মহলে কী প্রতিক্রিয়া?
Image Credit : Asianet News

শিক্ষক মহলে কী প্রতিক্রিয়া?

পুজোর ছুটি কমানোর ভাবনাকে সমর্থন জানিয়েছেন শিক্ষক মহলের একাংশ। তাঁদের মতে, গরমের ছুটি ও পুজোর ছুটিতে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়াশোনায় প্রভাব পড়ে। একটানা ছুটির ফলে পড়ুয়ারা পড়াশোনার অভ্যাস থেকে দূরে সরে যায়। স্কুল খুললে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে সময় লাগে।

56
শুধু পুজোর ছুটিই কি কমবে?
Image Credit : Asianet News

শুধু পুজোর ছুটিই কি কমবে?

তবে শিক্ষক মহলের একাংশের বক্তব্য, শুধু পুজোর ছুটি কমালেই সমস্যার সমাধান হবে না। ভোটের সময়ও দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকে। নির্বাচনী কাজে শিক্ষক-শিক্ষিকাদের ব্যস্ত থাকতে হয়। ফলে নিয়মিত পঠনপাঠন ব্যাহত হয়। তাই ছুটির ক্যালেন্ডার পর্যালোচনার সময় ভোটের মতো বিষয়গুলিও বিবেচনা করা প্রয়োজন।

66
কী সিদ্ধান্ত নিতে পারে পর্ষদ?
Image Credit : Gemini

কী সিদ্ধান্ত নিতে পারে পর্ষদ?

সব মিলিয়ে পুজোর ছুটির দীর্ঘ সময়সীমা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে। আগামী দিনে স্কুলের ছুটির ক্যালেন্ডারে পরিবর্তন আসতে পারে। তবে ঠিক কতদিন ছুটি কমানো হবে, কিংবা একটানা ছুটির বদলে অন্য কোনও ব্যবস্থা চালু হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে পর্ষদের তরফে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
'ক্ষমতা চলে গিয়ে অভিষেক রাহুল গান্ধী হতে চাইছে', চরম কটাক্ষ দিলীপের
Recommended image2
WB Weather Alerts: জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলা? দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ফের ঘনীভূত গভীর নিম্নচাপ
Recommended image3
WB Job: রাজ্যে ১৫ হাজার সরকারি চাকরি! ২৩ তারিখ বৈঠকে নজর বেকারদের, কোন কোন পদে নিয়োগ?
Recommended image4
Now Playing
Naushad Siddiqui On Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমারকে জেলের ভাত খেতে হবে!' জীবনতলার মঞ্চ থেকে হুঁশিয়ারি নওশাদের
Recommended image5
Kolkata Metro: কলকাতা মেট্রোয় ফের ট্রাফিক ও পাওয়ার ব্লক, ডিসেম্বর পর্যন্ত একাধিক রুটে বন্ধ পরিষেবা!
Related Stories
Recommended image1
খারাপ খবর! পুজোর ছুটি বাতিল হল রাজ্য সরকারি কর্মীদের, তালিকায় কোন কোন দফতর
Recommended image2
Puja Holiday: মহালয়ার দিন থেকেই কি স্কুলে দুর্গাপুজোর ছুটি পড়ে যাবে? ঠিক কত দিন থাকবে পুজোর ছুটি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved