MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Kolkata Metro: দুর্গাপুজোয় রাতভর মেট্রো পরিষেবা, সপ্তমী-নবমী ব্লু ও গ্রিন লাইনে চলবে ভোররাত পর্যন্ত মেট্রো

Kolkata Metro: দুর্গাপুজোয় রাতভর মেট্রো পরিষেবা, সপ্তমী-নবমী ব্লু ও গ্রিন লাইনে চলবে ভোররাত পর্যন্ত মেট্রো

Kolkata Metro: শনিবার গিয়েছে মহালয়া। শুরু পুজোর কাউন্ট ডাউন। কিন্তু পুজোয় রাতভর ঠাকুর দেখে বাড়ি ফেরা নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। এবার দুর্গাপুজোয় যাত্রীদের সুবিধায় কলকাতা মেট্রোরেলের বিশেষ উদ্যোগ। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে।।

4 Min read
Author : Moumita Poddar
Published : Oct 11 2026, 07:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
পুজোয় কলকাতা মেট্রোর বিশেষ উদ্যোগ
Image Credit : chatgpt

পুজোয় কলকাতা মেট্রোর বিশেষ উদ্যোগ

কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, পঞ্চমী ও ষষ্ঠীতেও বাড়তি মেট্রো পরিষেবা। দশমীতেও বিশেষ সূচি | পুজোর চার দিন ব্লু লাইনে ভোর ৪টে পর্যন্ত এবং গ্রিন লাইনে ভোররাত পর্যন্ত চলবে মেট্রো | ১৭ থেকে ২১ অক্টোবর বন্ধ থাকবে অরেঞ্জ লাইনের পরিষেবা। কারণ, দুর্গাপুজোয় দর্শনার্থী ও প্যান্ডেল হপিংয়ে বেরনো মানুষের ভিড় সামাল দিতে বিশেষ মেট্রো পরিষেবার পরিকল্পনা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী পুজোর প্রতিটি দিনের জন্য আলাদা সময়সূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সপ্তমী থেকে নবমী পর্যন্ত ব্লু ও গ্রিন লাইনে রাতভর মেট্রো পরিষেবা চালানো হবে। ব্লু লাইনে পরের দিনের ভোর ৪টে পর্যন্ত এবং গ্রিন লাইনে ভোররাত ৩টা ৫৯ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। তবে পুজোর গুরুত্বপূর্ণ দিনগুলিতে অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলবে না বলে জানানো হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
কত মিনিট অন্তর পাওয়া যাবে পুজোর সময় মেট্রো পরিষেবা?
Image Credit : MODI'S X HANDEL

কত মিনিট অন্তর পাওয়া যাবে পুজোর সময় মেট্রো পরিষেবা?

মেট্রো রেলের প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১৫ ও ১৬ অক্টোবর অর্থাৎ মহাপঞ্চমী ও মহাষষ্ঠীতে ব্লু লাইনে মোট ২৮৪টি এবং গ্রিন লাইনে ২৪০টি পরিষেবা দেওয়া হবে। ওই দু দিন দুই লাইনেই ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। অন্যদিকে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লু লাইনে ২৪৮টি করে এবং গ্রিন লাইনে ১৯২টি পরিষেবা চালানোর পরিকল্পনা রয়েছে। পুজোর ভিড়ের কথা মাথায় রেখে রাত পর্যন্ত পরিষেবা বাড়ানো হয়েছে।

Related Articles

Related image1
WB Weather: ষষ্ঠী-সপ্তমীতে বৃষ্টির ভ্রুকুটি! পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া? জানুন
Related image2
Kolkata Dengue Update: উৎসবের মরশুমে দাপট বাড়ছে ডেঙ্গুর, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার
37
ব্লু লাইনে ভোর ৪টে পর্যন্ত মেট্রো
Image Credit : MODI'S X HANDEL

ব্লু লাইনে ভোর ৪টে পর্যন্ত মেট্রো

ব্লু লাইনে মহাপঞ্চমী ও মহাষষ্ঠীতে ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিষেবা চলবে। মোট ২৮৪টি ট্রেনের মধ্যে ১৪২টি আপ এবং ১৪২টি ডাউন পরিষেবা থাকবে। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর ট্রেন চলবে।এই দু দিন শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে ভোর ৬টায় প্রথম মেট্রো ছাড়বে। দিনের শেষ পরিষেবার ক্ষেত্রে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৪৮ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে। এছাড়া রাত ১১টায় দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের উদ্দেশেও পরিষেবা থাকবে।

47
মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন
Image Credit : stockPhoto

মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন

তবে সপ্তমী অষ্টমী ও নবমীতে মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন থাকছে। ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর দুপুর ১টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত ব্লু লাইনে পরিষেবা পাওয়া যাবে। প্রতিদিন মোট ২৪৮টি ট্রেন চলবে। ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান থাকবে ৬ মিনিট। এই চার দিন দুপুর ১টায় শহিদ ক্ষুদিরাম, গীতাঞ্জলি ও মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেন পাওয়া যাবে। একই সময়ে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, দমদম থেকে শহিদ ক্ষুদিরাম এবং শ্যামবাজার থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে ট্রেন ছাড়বে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১টা ২ মিনিটে।

57
রাতের শেষ পরিষেবার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা
Image Credit : Asianet News

রাতের শেষ পরিষেবার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা

রাতের শেষ পরিষেবার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে ভোর ৩টে ৪৬ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে ভোর ৩টে ৪৮ মিনিটে। এছাড়া ভোর ৪টেয় শহিদ ক্ষুদিরাম থেকে দমদম এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারের উদ্দেশে শেষ পরিষেবা পাওয়া যাবে।

67
দশমীতে পরিষেবা কিছুটা কমবে
Image Credit : MODI'S X HANDEL

দশমীতে পরিষেবা কিছুটা কমবে

দশমীতে অবশ্য পরিষেবা কিছুটা কমবে। ২১ অক্টোবর দুপুর ১টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ব্লু লাইনে মোট ১৪০টি ট্রেন চলবে। ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। ওই দিন শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে দুপুর ১টায় প্রথম ট্রেন ছাড়বে। মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১টা ৫ মিনিটে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে প্রথম পরিষেবাও মিলবে দুপুর ১টা ৫ মিনিটে। রাত ১০টা ৩০ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে।

77
গ্রিন লাইনে রাতভর পরিষেবা
Image Credit : Getty

গ্রিন লাইনে রাতভর পরিষেবা

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনেও পুজোর দিনগুলিতে বাড়তি পরিষেবা থাকছে। মহাপঞ্চমী ও মহাষষ্ঠীতে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ২৪০টি ট্রেন চালানো হবে। এর মধ্যে ১২০টি আপ এবং ১২০টি ডাউন পরিষেবা। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

এই দু দিন হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টায়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৯ মিনিটে। দুই প্রান্ত থেকেই শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়।

সপ্তমী থেকে নবমী পর্যন্ত গ্রিন লাইনে পরিষেবা চলবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরের দিন ভোররাত পর্যন্ত। ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর প্রতিদিন মোট ১৯২টি পরিষেবা চালানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯৭টি আপ এবং ৯৫টি ডাউন ট্রেন। ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান থাকবে ৮ মিনিট।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
দুর্গা পূজা
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Aahar Canteen: মাত্র ১ টাকায় মিলবে বিরিয়ানি-মিষ্টি, মহালয়া থেকে চালু হচ্ছে আহার ক্যান্টিন
Recommended image2
মহালয়াতেই বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা ও জেলায় আজ নামবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Recommended image3
এক মেট্রো স্টেশনে নেমেই দেখে নিন কিছু সেরা পুজো! কম হাঁটায় বেশি ঠাকুর দেখার সেরা প্ল্যান
Recommended image4
CJP-র বিক্ষোভের আগেই ট্রেন চলাচলে প্রভাব! বাতিল হাওড়া-শিয়ালদা রাজধানী-সহ একাধিক ট্রেন
Recommended image5
Kolkata Municipal Election: দুর্গাপুজো মিটলেই রাজ্যের ৭ পুরসভায় ভোট, নির্ঘণ্টের প্রস্তাব কমিশনের
Related Stories
Recommended image1
WB Weather: ষষ্ঠী-সপ্তমীতে বৃষ্টির ভ্রুকুটি! পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া? জানুন
Recommended image2
Kolkata Dengue Update: উৎসবের মরশুমে দাপট বাড়ছে ডেঙ্গুর, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved