West Bengal BJP Govt: রবীন্দ্র জয়ন্তীতে বঙ্গ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা, শুভেন্দুর শপথ অনুষ্ঠানে চাঁদের হাট কলকাতায়

Published : May 09, 2026, 11:23 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

West Bengal BJP Govt Oath News: শ্যামাপ্রসাদের জন্মভূমিতে প্রথমবার বিজেপি সরকার। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে আর কারা কারা উপস্থিত রইলেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

West Bengal BJP Govt Oath News: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর, শনিবার ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যের প্রথম বিজেপি সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ তিলোত্তমা কার্যত চাঁদের হাট। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় রাজনীতির হেভিওয়েট নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। 

কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব কে কে রয়েছেন ব্রিগেড ময়দানে? 

নরেন্দ্র মোদী: ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত।

অমিত শাহ: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এই জয়ের পিছনে অন্যতম কারিগর হিসেবে পরিচিত।

রাজনাথ সিং: কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।

নীতিন নবীন: বিজেপির সর্বভারতীয় সভাপতি।

 

 

২. বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগণ

বিজেপি ও এনডিএ শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজ ব্রিগেডের মঞ্চে উপস্থিত:- 

যোগী আদিত্যনাথ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

এন. চন্দ্রবাবু নাইডু: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।

পুষ্কর সিং ধামি: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

কনরাড সাংমা: মেঘালয়ের মুখ্যমন্ত্রী।

ভূপেন্দ্র প্যাটেল: গুজরাটের মুখ্যমন্ত্রী।

সম্রাট চৌধুরী: বিহারের উপ-মুখ্যমন্ত্রী।

 

 

৩. অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ

রাজ্যপাল আর.এন রবি: তিনি মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন আজকে।

সাংস্কৃতিক ও চলচ্চিত্র জগৎ: টলিউডের একঝাঁক তারকা এবং বিশিষ্ট শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেন।

পদ্ম পুরস্কার প্রাপক: রাজ্যের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন পদ্ম পুরস্কার বিজয়ী ব্যক্তিকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়াও পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত লক্ষাধিক কর্মী সমর্থকরাও। 

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Jhalmuri: 'এবার ঝালমুড়ির ঝালে দিদি জ্বলুক'! ব্রিগেডে বিজেপি সমর্থকদের ঝালমুড়ি চর্চা তুঙ্গে
বিজেপির হাত ধরে নস্ট্যালজিয়া কাটিয়ে ফের ছন্দে ফিরছে মহাকরণ, রাইটার্সের অলিতে গলিতে লুকিয়ে ইতিহাস