20% DA: পুজোর আগে অক্টোবরেই ২০% ডিএ! সরকারি কর্মীদের সুখবর দিলেন শুভেন্দু অধিকারী

Published : Jul 28, 2026, 09:07 PM IST

পুজোর আগেই অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ২০ শতাংশ বর্ধিত DA বা মহার্ঘ ভাতা, ভবানী ভবনে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সপ্তম বেতন কমিশন নিয়েও মিলল বড় আপডেট।

PREV
110
পুজোর মাসেই সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য

পুজোর মাসে, অক্টোবরেই বেতনের সঙ্গেই বর্ধিত মহার্ঘ ভাতা বা DA পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। মঙ্গলবার ভবানী ভবনের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

210
পুজোর আগেই মিলবে অক্টোবরের বেতন ও বাড়তি ডিএ

মুখ্যমন্ত্রী জানান, বাজেটে ঘোষিত ২০ শতাংশ ডিএ অক্টোবর মাসে দেওয়ার কথা থাকলেও, তা এগিয়ে এনে পুজোর আগেই অক্টোবরের বেতনের সঙ্গে অতিরিক্ত ২০ শতাংশ DA দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

310
অর্থ দফতরকে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর

অর্থসচিব ও অর্থমন্ত্রীকে পুজোর মাসেই বেতন ও বর্ধিত ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের সব কাজের উপর সরকারের নজর রয়েছে।

410
আইপিএস অফিসারদের প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, আইপিএস অফিসারদের কথা তিনি বলছেন না, কারণ তাঁরা কেন্দ্রীয় কাঠামো অনুযায়ী বেতন ও ডিএ পান। তাঁর নীচে থাকা কর্মচারীদের কথাই মূলত ভাবা হয়েছে।

510
কেন্দ্রের সঙ্গে ৪২ শতাংশ ডিএ-র ব্যবধান ছিল

মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক ছিল ৪২ শতাংশ। এই ব্যবধান একদিনে মেটানো সম্ভব নয় বলেও স্পষ্ট জানান তিনি।

610
ধাপে ধাপে ডিএ ফারাক কমানোর আশ্বাস

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনার পথে এগোচ্ছে সরকার, এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

710
বিধানসভা ভোটের সময় ঘোষিত ২০ শতাংশ ডিএ

চলতি বছর বিধানসভা নির্বাচনের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্য বাজেটে ২০ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী নভেম্বর মাসে অক্টোবরের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ দেওয়ার কথা ছিল।

810
এগিয়ে এল ডিএ প্রদানের সময়সীমা

মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের নতুন ঘোষণায় নভেম্বরের বদলে পুজোর আগেই অক্টোবর মাসের বেতন ও বর্ধিত ডিএ দেওয়ার সময়সীমা এগিয়ে আনা হয়েছে।

910
সপ্তম বেতন কমিশন নিয়ে অবস্থান স্পষ্ট

মুখ্যমন্ত্রী জানান, অন্য রাজ্যে অষ্টম বেতন কমিশন চালু হয়ে গেলেও, এই রাজ্যে এখনও সপ্তম বেতন কমিশনই কার্যকর হয়নি। কমিশন গঠন হয়ে গিয়েছে বলেও জানান তিনি।

1010
রিপোর্ট জমা পড়লেই চালু হবে সপ্তম বেতন কমিশন

সপ্তম বেতন কমিশনের রিপোর্ট সরকারের কাছে জমা পড়লেই তা কার্যকর করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Read more Photos on
click me!

Recommended Stories