MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Ration Card: এই ১০টি শর্তের একটিও থাকলে বন্ধ হতে পারে ফ্রি রেশন, জেনে নিন রেশন কার্ডের নতুন নিয়ম

Ration Card: এই ১০টি শর্তের একটিও থাকলে বন্ধ হতে পারে ফ্রি রেশন, জেনে নিন রেশন কার্ডের নতুন নিয়ম

রেশন কার্ড নিয়ে বড় বদল! বিনামূল্যে রেশন পরিষেবা চালু রাখতে হলে এবার মানতে হবে সরকার নির্ধারিত যোগ্যতার শর্ত। চার চাকার গাড়ি থাকা, আয়কর দেওয়া, GST নথিভুক্তি কিংবা নির্দিষ্ট সীমার বেশি আয়। ঠিক কারা এই নিয়মের আওতায় পড়বেন  রইল বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Jul 30 2026, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
রেশন প্রক্রিয়ায় বদল!
Image Credit : AI

রেশন প্রক্রিয়ায় বদল!

রেশন কার্ড নিয়ে বড় খবর সামনে এল, বিনামূল্যে রেশন পেতে হলে এবার মানতে হবে সরকার নির্ধারিত নতুন যোগ্যতার শর্ত। চার চাকার গাড়ি, আয়কর প্রদান, GST নথিভুক্তি বা নির্দিষ্ট সীমার বেশি আয়— এমন ১০টি শর্তের একটিও থাকলে বন্ধ হয়ে যেতে পারে রেশন সুবিধা। ফলে বহু উপভোক্তার নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, তাই নিয়মগুলি ভালো করে জেনে নেওয়া জরুরি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
রেশন কার্ডের আপডেট
Image Credit : gemini

রেশন কার্ডের আপডেট

রেশন কার্ড নিয়ে প্রকাশ্যে এলো বড় আপডেট। আগেই ভোটার তালিকায় নাম কাটা যাওয়ার পরেই বাতিল হয়েছিল রেশন কার্ড। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট এসআইআর মামলায় একটি নির্দেশ দিয়েছিল, সেখানে বলা হয়েছিল, এসআইআর নাগরিকত্ব যাচাইয়ের মাপকাঠি হতে পারে না। তাই সংশ্লিষ্টদের রেশন নিয়ে জটিলতা রয়েছে।

Related Articles

Related image1
মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনার ৫ লক্ষ টাকা কারা পাবেন? বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Related image2
Census 2026: অনলাইনে স্ব-শুমারি করবেন কীভাবে? কোন পোর্টালে যাবেন? রাজ্যে জনগণনা শুরুর আগে জানুন
38
নতুন করে বাতিল হচ্ছে কার্ড
Image Credit : gemini

নতুন করে বাতিল হচ্ছে কার্ড

এবার রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর সেই সব গ্রাহকদের কার্ড বাতিল করতে শুরু করেছে যাদের চার চাকার গাড়ি রয়েছে, কোনও কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন পরিবারের সদস্য, পিএম কিষাণ ক্রেডিট কার্ডে ৫ লক্ষ টাকা বা তারও বেশি লোন রয়েছে, জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের নীতি অনুযায়ী এবার থেকে আর তুলনামূলকভাবে স্বচ্ছল পরিবারের সদস্যরা আর সরকারি বিনামূল্যে রেশন-এর সুবিধে পাবেন না।

48
নূন্যতম আয়
Image Credit : GEMINI

নূন্যতম আয়

রাজ্যের খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এসআইআর তালিকায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের রেশন কার্ড বাতিল হবে না সম্পূর্ণ ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত। পাশাপাশই সিএএতে আবেদনকারীদের রেশন চালু থাকবে। তবে বছরে ৬ লক্ষ টাকার বেশি আয় হলেই, স্বাভাবিকভাবেই রেশন কার্ড বাতিল করা হবে।

58
রেশন কার্ড বাতিল হবে এদের
Image Credit : gemini

রেশন কার্ড বাতিল হবে এদের

পাশাপাশি তিন থেকে চারটি পাকা ঘরের বাড়ি থাকলে, চার চাকার গাড়ি, এসি, কম্পিউটার, ল্যাপটপ, মোটরচালিত দুই চাকার গাড়ি, পরিবারের কেউ সরকারি, কেন্দ্রীয় সরকারি কর্মী হলে, পরিবারের সদস্যরা ইনকাম ট্যাক্স দিলে রেশন কার্ড বাতিল হবে।

68
আয়কর দাতাদের রেশন বিতর্ক
Image Credit : Asianet News

আয়কর দাতাদের রেশন বিতর্ক

আয়কর দেন এমন ব্যক্তি ও তাঁর পরিবারের সব সদস্যের রেশন কার্ড বাতিল করেছিল রাজ্য সরকার। পরিবারের এক জন আয়কর দিলে বাকিদের কার্ড বাতিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠায় শুধুমাত্র আয়করদাতার কার্ডই নিষ্ক্রিয় রাখা হয়।

78
গ্রামীণ এলাকার নিয়ম
Image Credit : chatgpt

গ্রামীণ এলাকার নিয়ম

পাশাপাশি গ্রামীণ এলাকায় ট্রাক্টর, নির্দিষ্ট সীমার বেশি সেচযোগ্য জমি, ল্যান্ডলাইন ফোন, ৫০ হাজার টাকার বেশি কিষান ক্রেডিট কার্ড, পরিবারের কোনও সদস্যের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হলে, রেশন কার্ডের তালিকা থেকে নাম বাদ যাবে।

88
কত কার্ড বাতিল হতে পারে?
Image Credit : chatgpt

কত কার্ড বাতিল হতে পারে?

ওয়াকিবহাল মহলের ধারণা, বাংলা থেকেও সাড়ে ১৭ লক্ষের নাম বাদ যেতে পারে। তবে রেশন কার্ড বাতিলের আগে সকলের নথিপত্র পুনরায় যাচাই করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, গোটা দেশে প্রায় ৬ কোটি রেশন কার্ডধারীকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরা বিনামূল্যে, স্বল্পমূল্যে রেশন পাওয়ার যোগ্য নন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 4
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
NZNZ
Thu, 22 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Durga Puja Vijayadashami 2026: দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন! ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়ির পুজোয় আজ উমা বিদায়
Recommended image2
Now Playing
Durga Puja Vijayadashami 2026: লাল সিঁদুরে রঙিন মুখ, মনে বিদায়ের সুর! বাংলাজুড়ে চলছে মা দুর্গার বিসর্জন
Recommended image3
Now Playing
Navratri 2026: হঠাৎ অভিনেতা জিতের বাড়িতে মুখ্যমন্ত্রী! সেখানে কী করলেন শুভেন্দু?
Recommended image4
Now Playing
Dussehra 2026 : দশেরায় সারা দেশে রাবণের কুশপুতুল পোড়ানো হয়, আর এই গ্রামে পূজিত হন রাবণ! কেন এমন রীতি?
Recommended image5
Now Playing
Chorbagan Tragedy: চোরবাগান কাণ্ডে এক রাতেই অনাথ পৃথ্বিশ, অভিভাবক হতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
Related Stories
Recommended image1
মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনার ৫ লক্ষ টাকা কারা পাবেন? বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Recommended image2
Census 2026: অনলাইনে স্ব-শুমারি করবেন কীভাবে? কোন পোর্টালে যাবেন? রাজ্যে জনগণনা শুরুর আগে জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved