Dilip Ghosh: দেশজুড়ে একলাফে তেলের দাম বৃদ্ধি, ভবিষ্যতের কথা ভেবে বিশেষ বার্তা দিলীপ ঘোষের

Published : May 15, 2026, 09:40 AM IST

Dilip Ghosh News: অতীত তৃণমূল জমানা। বঙ্গ রাজনীতি এখন দিলীপময়। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী হয়ে কী বলছেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
তেলের দাম বৃদ্ধি নিয়ে অকপট দিলীপ ঘোষ

শুক্রবার সকাল থেকে হঠাৎ করে দেশজুড়ে একলাফে অনেকটাই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে৷। জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘’ভবিষ্যতের কথা ভেবে কাজ করতে হবে। অভাব নেই তবে সমস্যা তো আছেই৷ আগে কষ্ট করলে পরে কষ্ট কম হবে। প্রধানমন্ত্রী তথ্য আছে তাই বলেছেন। সরকার যতটা সম্ভব টানার পরে এটা লাগু করা হয়েছে।'' 

25
বন্দেমাতরম বাধ্যতামূলক নিয়ে কী বললেন দিলীপ ঘোষ?

বাচ্চাদের স্কুল থেকে দেশভক্তি শেখানো উচিত। যে কু শিক্ষা শেখান হয়েছিল সেটার পরিবর্তন হওয়া উচিত৷ বলেও এদিন সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরব হন দিলীপ ঘোষ। পূর্বতন সরকারের আমলে রাজ্যের শিক্ষার বেহাল দশা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী।

35
শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার

‘’শান্তনু সিনহা বিশ্বাস।যত বিশ্বস্ত আছে মমতা ব্যানার্জির এটা হতেই হত৷ আরও হবে। আগেই আমি বলতাম মোদি জি অসফল। মোদি তার নেতাদের কোটিপোটি করতে পারেনি৷ এটাই মমতা ব্যানার্জি সঙ্গে আমাদের মোদী জির পার্থক্য৷''

45
বুলডোজার চলছে

‘’এটা আমাদের পার্টি কথা দিয়েছ। সেটা অনেক কাজ পেন্ডিং কেউ কোনও আটকাতে পারবে না। তিলজলার আগুনে বুলডোজার দিয়ে বিল্ডিং ভাঙার জন্য আদালতে যাবে নওশাদ কোর্ট তো খোলায় আছে। সরকার বা পুলিশ কেউ আইন হাতে নেবে না।'' 

55
কাজ কবে শুরু হবে আপনাদের?

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ আরও বলেন যে, মন্ত্রী মন্ডল হয়ে যাবে। সব কাজ বিভক্ত হয়ে যাবে। কেন্দ্রীয় যোজন লাগু হওয়া। সেগুলো হবে। সব ডিপার্টমেন্টে আছে। আমরা সব সারকুলার চেয়ে পাঠিয়েছি। কোথায় কী কাজ পেন্ডিং আছে দেখছি৷''

Read more Photos on
click me!

Recommended Stories