MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Mamata Banerjee: আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্র্যাকটিসের স্ট্যাটাস কী? চিঠি দিলো বার কাউন্সিল অফ ইন্ডিয়া

Mamata Banerjee: আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্র্যাকটিসের স্ট্যাটাস কী? চিঠি দিলো বার কাউন্সিল অফ ইন্ডিয়া

Mamata Banerjee News: সদ্য প্রাক্তন হয়েছেন তিনি। নির্বাচনে নিজের দল তৃণমূল কংগ্রেস হারলেও ভেঙে পড়েননি তিনি। ফের ঘুরে দাঁড়াতে আদালতে প্র্যাকটিস শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী বলছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূৃর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : May 15 2026, 07:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
মমতা বন্দ্যোপাধ্যায়ের এনরোলমেন্ট নিয়ে প্রশ্ন
Image Credit : ANI

মমতা বন্দ্যোপাধ্যায়ের এনরোলমেন্ট নিয়ে প্রশ্ন

আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার কাউন্সিলে এনরোলমেন্ট আছে কি না, আইনজীবী হিসাবে তাঁর প্র্যাকটিসের স্ট্যাটাস কী? ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের থেকে সেই সমস্ত তথ্য এবার জানতে চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। আগামী দু'দিনের মধ্যে রাজ্য বার কাউন্সিলকে রিপোর্ট জমা দিতে বলেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
রাজ্য বার কাউন্সিলকে চিঠি
Image Credit : ANI

রাজ্য বার কাউন্সিলকে চিঠি

বার কাউন্সিল অফ ইন্ডিয়া জানতে চেয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বার কাউন্সিলের তালিকা ভুক্ত কিনা?

 আইনজীবী হিসেবে তার প্র্যাকটিসের বর্তমান স্ট্যাটাস কী? সক্রিয়, নাকি সাসপেন্ডেড, নাকি তার লাইসেন্স বাতিল করা হয়েছে? এই সব তথ্য জানতে চেয়ে  রাজ্য বার কাউন্সিলকে চিঠি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার। 

Related Articles

Related image1
Dilip Ghosh: ক্ষমতায় এসেই নিয়োগ নিয়ে সুখবরের বার্তা, বঞ্চিতদের জন্য বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের
Related image2
West Bengal Weather: ঘূর্ণাবর্তের কারণে উত্তরে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
37
 প্র্যাকটিস স্থগিত রাখা নিয়ে প্রশ্ন তুলল
Image Credit : Asianet News

প্র্যাকটিস স্থগিত রাখা নিয়ে প্রশ্ন তুলল

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে তাঁর প্র্যাকটিস স্থগিত রাখার জন্য কোন লিখিত চিঠি বা বিজ্ঞপ্তি জমা দিয়েছিলেন কি না তা জানতে চেয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। 

47
আইনজীবী হিসাবে ফের প্র্যাক্টিস শুরু করতে পারবেন মমতা?
Image Credit : X

আইনজীবী হিসাবে ফের প্র্যাক্টিস শুরু করতে পারবেন মমতা?

আইনজীবী হিসাবে প্র্যাক্টিস পুনরায় শুরু করার জন্য তিনি বার কাউন্সিলের কাছে কোন আবেদন দিয়েছিলেন কি না। সেই বিষয়েও বিস্তারিত তথ্য জানিয়ে চিঠি পাঠালো বার কাউন্সিল অফ ইন্ডিয়া। 

57
মমতার আইনজীবী হিসেবে সওয়াল নিয়ে প্রশ্ন
Image Credit : X

মমতার আইনজীবী হিসেবে সওয়াল নিয়ে প্রশ্ন

জানা গিয়েছে. ভোট পরবর্তী হিংসা নিয়ে বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষন্ড বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট একটি মামলা দায়ের করেন। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সেই মামলার শুনানিতে শাওয়াল করার জন্য আইনজীবীর পোশাকে স্ব শরীরে হাইকোর্টে হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে তিনি সওয়ালও করেন। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে সওয়াল করা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা।

67
কী বলছে আইনজীবী মহলের একাংশ?
Image Credit : X

কী বলছে আইনজীবী মহলের একাংশ?

আইনজীবী মহলের একাংশের দাবি, মুখ্যমন্ত্রী হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর ল প্র্যাকটিসের লাইসেন্স সাসপেন্ড করে বার কাউন্সিল। সবেমাত্র কয়েকদিন হয়েছে, তিনি মুখ্যমন্ত্রী নেই। এই অল্প সময়ের মধ্যে তিনি কি আদৌ বার কাউন্সিলের কাছে তাঁর লাইসেন্স পুনরায় চালু করার আবেদন করেছেন? বার কাউন্সিল কি তাঁকে ছাড়পত্র দিয়েছে? 

77
 আইনজীবী মহলের দাবি কী?
Image Credit : ANI

আইনজীবী মহলের দাবি কী?

ওই আইনজীবী মহলের দাবি, এত অল্প সময়ের মধ্যে তা সম্ভব নয়। তাই এদিন আইনজীবীর পোশাকে আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল করাকে সম্পূর্ণ বেআইনি বলে দাবি করছেন তাঁরা। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্টিসেস স্ট্যাটাস রাজ্য বার কাউন্সিলের কাছে জানতে চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। দু'দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Update: ঘূর্ণাবর্তের জোড়া ফলায় তোলপাড় বঙ্গ! আজ দিনভর ভিজবে কলকাতা, সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা
Recommended image2
Kunal Ghosh: একই দিনে শ্রীলেখা-তাপসের সঙ্গে কুণাল, তবে কি দলবদলের জল্পনা সত্যি হতে চলেছে?
Recommended image3
হাওড়া স্টেশনে ২২.৬৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত, আরপিএফের হাতে ধৃত যুবক
Recommended image4
SSC CASE: ২৬০০ শিক্ষক নিয়োগ মামলায় আরও ৮ মাস চায় রাজ্য ও কমিশন, সোমবার শুনানি সুপ্রিম কোর্ট
Recommended image5
Now Playing
নেপালে নিখোঁজ 'চলো যাই'য়ের ৩২ জন, কী বললেন প্রজেক্ট হেড যশোজিৎ বসু?
Related Stories
Recommended image1
Dilip Ghosh: ক্ষমতায় এসেই নিয়োগ নিয়ে সুখবরের বার্তা, বঞ্চিতদের জন্য বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের
Recommended image2
West Bengal Weather: ঘূর্ণাবর্তের কারণে উত্তরে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved