MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Dilip Ghosh News: 'ডিম সিদ্ধ নয়, কাঁচা খান', কণ্ঠস্বর ইস্যুতে অভিষেককে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের

Dilip Ghosh News: 'ডিম সিদ্ধ নয়, কাঁচা খান', কণ্ঠস্বর ইস্যুতে অভিষেককে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের

Dilip Ghosh News: পালাবদলের বঙ্গে দিন যতই যাচ্ছে ততই তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। নিজেদের দলের মধ্যে অন্তর্দ্বন্ধ নিয়ে প্রাক্তন শাসক শিবিরকে বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের । কী বললেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Jul 11 2026, 11:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
বিরোধী শিবিরে ভাঙন নিয়ে অকপট দিলীপ ঘোষ
Image Credit : Asianet News

বিরোধী শিবিরে ভাঙন নিয়ে অকপট দিলীপ ঘোষ

বিরোধীরা এখন টুকরে টুকরে গ্যাং। এটা গণতন্ত্রের পক্ষে তো অশনি সংকেত। আমরাও তো চাই বিরোধীরা শক্তিশালী হোক। যারা সরকারকে ঠিক পথে পরিচালিত করবে। কিন্তু যারা নিজেরা কোনদিন ঠিক রাস্তায় চলেনি, তারা সরকারকে কি সঠিক দিশা দেবে? মানুষও মর্যাদা দিয়েছে, আমরা যে শক্তি ছিলাম তার থেকেও বেশি বিরোধীদের শক্তি দিয়েছে। কিন্তু বিরোধীদের মধ্যে আত্মিক শক্তি নেই যে তারা লড়াই করবেন। সরকারে থাকতে অপকর্ম করেছেন তাই লড়াই করার শক্তি নাই। লড়াই করলে সত্যের পক্ষে থাকতে হয়। আমরা অপেক্ষা করবো। বিরোধীরা এক হয়ে সরকারের পক্ষে কাজ করবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
ভালো তৃণমূলের বিজেপিতে যোগদান নিয়ে কী বললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী
Image Credit : ANI

ভালো তৃণমূলের বিজেপিতে যোগদান নিয়ে কী বললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী

‘’রাজনীতিতে রোজ পরিবর্তন সম্ভব। কাল কি হবে আমরা জানি না। সেটা আমাদের জানার দরকারও নেই। বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করছে, মানুষ খুশি আছে। কমপক্ষে নিজেদের মধ্যে লড়াই না করে সরকারের সঙ্গে থাকুন। পশ্চিম বাংলার উন্নয়ন এত বছর আটকে ছিল সেটা যাতে ঠিকঠাক হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিকঠাক হয়। বিরোধিতা করতে গিয়ে বিরোধীরা একসাথে নিজেরা থাকতে পারছেন না। এটা তো ঠিক নয়! বাকি পার্টি ওনাদের ওনারা ঠিক করবেন কি করবেন?'' 

Related Articles

Related image1
Kolkata Rain Update: ছুটির দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা, আজ ভিজবে কোন কোন জেলা?
Related image2
Amit Shah: শাহের হাত ধরে কর্মসংস্থানে জোর, বাংলায় একগুচ্ছ কারখানার উদ্বোধন করবেন মোদীর ডেপুটি
37
বাংলায় বাণিজ্যের শুরু
Image Credit : Asianet News

বাংলায় বাণিজ্যের শুরু

বাংলায় একের পর এক শিল্প কারখানার উদ্বোধন নিয়ে দিলীপ ঘোষ বলেন যে, ‘’এ কথা ঠিক তো মানুষ এই পরিবর্তনটাই তো চেয়েছিলেন। আইনশৃঙ্খলা ঠিক থাকবে শিল্প আসবে। কাজ করার সুযোগ পান। বিজেপির ইমেজ আছে এইরকম ব্যবসায়ীদের জন্য সহায়ক। যেদিন তাপসদা শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন সেদিনই আমার কাছে এলিগ্যান্ট স্টিল। যাদের পুরুলিয়ার রঘুনাথপুরে সাড়ে চারশ একরেরও বেশি জায়গা আছে। যেখানে তারা নির্বাচনের আগেও কাজ শুরু করতে চেয়েছিলেন, করতে দেওয়া হয়নি। আমি তাপসদাকে বলেছি তাদেরকে পাঠিয়েছি তারা শিল্প শুরু করতে চান। এভাবেই অনেকে আসছেন কথা বলছেন কাজ শুরু করতে চাইছেন শিল্প শুরু করতে চাইছেন। এইরকম শিল্প অনুকূল পরিবেশ গত ৫০ বছরে ছিল না। লাভটা সবার উঠানো উচিত।''

47
শমীক ভট্টাচার্যের ওপর বিরূপ মনোভাব কী বাড়ছে?
Image Credit : Asianet News

শমীক ভট্টাচার্যের ওপর বিরূপ মনোভাব কী বাড়ছে?

 প্রথমে দরজা বন্ধ করলেও তৃণমূলের প্রাক্তন এমপিরা বিজেপিতে তাঁরই হাত ধরে। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘’শমীক ভট্টাচার্য্য তো এই ব্যাপারে একা সিদ্ধান্ত নেন না। কেন্দ্রীয় সরকারের বিষয় আছে। কেন্দ্রীয় পার্টির বিষয় রয়েছে। উনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে উনি সেটা পালন করেছেন। তবে এটা ঠিক পশ্চিমবঙ্গের যে রাজনীতির গতিবিধি আছে তার বিপরীত দিশাতে এটা হয়েছে। সেই জন্যই তাঁকে টার্গেট হতে হয়েছে। কিন্তু আমাদেরও রাজ্য সভাতে মেজরিটি চাই। কেন্দ্রীয় সরকারকে যদি কাজ করতে হয় তাহলে আমাদের দুই সভাতেই মেজরিটি লাগবে।''

57
সুখেন্দুর প্রশংসায় পঞ্চমুখ দিলীপ ঘোষ
Image Credit : Asianet News

সুখেন্দুর প্রশংসায় পঞ্চমুখ দিলীপ ঘোষ

‘’যারা রাজ্যসভার সাংসদ ছিলেন কেবল দলের সিম্বল পাল্টে আমাদের সিম্বলে থাকবেন। এই লোকগুলোর সম্পর্কে আমার ধারণা নেই। তবে সুখেন্দু বাবু গুণী লোক। সংসদে আমার সঙ্গে কয়েকবার দেখা হয়েছে। তাকে কেউ বদমাশ লোক বলবে না। তিনি একমাত্র যিনি আমাদের মতই সেই সময় তৃণমূল কংগ্রেসের নীতির বিরোধিতা করেছিলেন। এজন্য তাকে সাসপেন্ড হতে হয়েছিল। আর জি করে তিনি যেভাবে কথা বলেছিলেন তাঁর মেরুদন্ড আছে। এটা কেন্দ্রীয় পার্টির সিদ্ধান্ত। কাজেই সব ব্যাপারে শমীক দা-কে টার্গেট করতে হবে এটা ঠিক নয়।

67
অভিষেকের ভয়েস স্যাম্পেল টেস্ট নিয়ে কী বলছেন দিলীপ ঘোষ ?
Image Credit : ANI

অভিষেকের ভয়েস স্যাম্পেল টেস্ট নিয়ে কী বলছেন দিলীপ ঘোষ ?

‘’এরা বারবার আদালতকে ব্যবহার করে। আদালতে গিয়ে রক্ষাকবচ নিয়েছেন। আদালত যখন বারবার বলছে সহযোগিতা করুন। বলেছেন সহযোগিতা করবেন এখন উল্টো করছেন। উনি তো সিবিআই সহ অনেকের কাছেই বারবার গিয়েছেন জিজ্ঞাসাবাদ করেছেন ভয় পাওয়ার তো কোনও কারণ ছিল না! আজকে একটা ভয়েস স্যাম্পল দিতে ভয় কেন? তারমানে ডাল মে কুছ কালা হ্যায়। উনারা যে ধরনের কাজ করেছেন বক্তব্য দিয়েছেন উসকেছেন, তার তো ফল ভোগ করতে হবে। বিচার ব্যবস্থার সামনে আসতে হবে।

77
 কণ্ঠস্বর পরীক্ষা দিতে যাওয়ার সময় ডিমে মানা
Image Credit : ANI

কণ্ঠস্বর পরীক্ষা দিতে যাওয়ার সময় ডিমে মানা

‘’আমিও সেটাই বলবো, বিচার ব্যবস্থা বিচার করবে। পুলিশের দায়িত্ব আছে সুরক্ষা দেওয়ার। আমরাও তো আপিল করতাম এই ধরনের দুর্ঘটনা হলে আমরাও যেতাম। জেলায় কোন অনুষ্ঠানে যেতাম। এই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরাই গাড়ি ঘিরে ধরে তাণ্ডব করতো গাড়ি ভাঙতো মাথা ফাটাতো আমাদের কর্মীদের। নির্বাচনের কিছুদিন আগে পর্যন্ত খগেন মুর্মু ও স্থানীয় বিধায়ককে রক্তাক্ত করা হয়েছিল সেই দৃশ্য আমরা ভুলিনি। তার বদলে যদি দু-একটা ডিম খেতে হয়? কি অসুবিধা আছে! ডিম তো বাড়িতেও খান বাইরেও একটু খান! সেদ্ধ করে খেতেন ,এখন কাঁচা খান।''

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দিলীপ ঘোষ
পশ্চিমবঙ্গের খবর
শুভেন্দু অধিকারী

Latest Videos
Recommended Stories
Recommended image1
SSC দুর্নীতির পর্দা ফাঁস! পার্থ-সুবীরেশদের ‘চাকরি বেচার’ কাহিনি, ৪ ঘণ্টায় কী বললেন রাজসাক্ষী
Recommended image2
Kolkata Weather: খেল দেখাবে ঘূর্ণাবর্ত! আজ বিকেল থেকে কলকাতায় ঝেঁপে বৃষ্টি? জানুন আবহাওয়ার খবর
Recommended image3
Humayun Kabir IPS: প্রাক্তন তৃণমূল বিধায়ককে নোটিস ধরাল পুলিশ! ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন আইপিএস হুমায়ুনকে দিতে হবে থানায় হাজিরা
Recommended image4
Nabanna Hike: পুজোর আগেই ঢুকবে! ৬২ লক্ষ উপভোক্তা আগামীকাল থেকেই পাবেন ১৫০০ টাকার ভাতা
Recommended image5
Now Playing
Mobile Ban: 'ভোট কমলেও কঠিন সিদ্ধান্ত নেব!' বাংলায় ক্লাস ১২ পর্যন্ত বন্ধ হচ্ছে মোবাইল? ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
Related Stories
Recommended image1
Kolkata Rain Update: ছুটির দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা, আজ ভিজবে কোন কোন জেলা?
Recommended image2
Amit Shah: শাহের হাত ধরে কর্মসংস্থানে জোর, বাংলায় একগুচ্ছ কারখানার উদ্বোধন করবেন মোদীর ডেপুটি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved