Shankudeb Panda Marriage: গঙ্গার বুকে সাত পাকে বাঁধা শঙ্কুদেব পণ্ডা, সাংবাদিককেই জীবনসঙ্গী করলেন বিজেপি নেতা

Published : Jul 12, 2026, 09:20 PM ISTUpdated : Jul 13, 2026, 08:14 AM IST

গঙ্গাবক্ষে ঘটা করে বিয়ে সারলেন বিজেপি নেতা তথা পরিচালক শঙ্কুদেব পণ্ডা। পাত্রী দীর্ঘদিনের সাংবাদিক। বহু জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন এক সাংবাদিককে। রইল বিয়ের সব ছবি ও আপডেট। 

PREV
16
গঙ্গাবক্ষে ঘটা করে বিয়ে সারলেন শঙ্কুদেব

বিয়ের বাঁধনে বাঁধা পড়লেন বিজেপি নেতা তথা পরিচালক শঙ্কুদেব পণ্ডা। রবিবার গঙ্গার বুকে বিশেষ আয়োজনে বসেছিল তাঁর বিয়ের আসর, যা ঘিরে উৎসাহের শেষ ছিল না নেটদুনিয়ায়।

26
জল্পনার অবসান, সাংবাদিককেই জীবনসঙ্গী করলেন

কয়েক বছর ধরে যাঁর সঙ্গে সম্পর্কের জল্পনা চলছিল, রবিবার সন্ধ্যায় সেই সাংবাদিককেই বিয়ে করে সব জল্পনার অবসান ঘটালেন শঙ্কুদেব। লাল পাঞ্জাবি-ধুতিতে বর আর টুকটুকে লাল বেনারসিতে সেজেছিলেন কনে।

36
গায়েহলুদ থেকে বিয়ে, রীতি মেনেই সম্পন্ন গোটা অনুষ্ঠান

বিয়ের আগে জমজমাট গায়েহলুদের অনুষ্ঠানেও মেতেছিলেন নবদম্পতি। হলুদ রঙের সাবেকি সাজে দেখা যায় দু’জনকেই। সব রীতিনীতি মেনেই সম্পন্ন হয়েছে গোটা বিয়ের অনুষ্ঠান।

46
বিয়ের আসরে রাজনীতি-বিনোদন-সংবাদজগতের ভিড়

শঙ্কুদেবের বিয়েতে হাজির ছিলেন রাজনীতি, বিনোদন ও সংবাদমাধ্যমের একাধিক পরিচিত মুখ। বিয়েকে ঘিরে জমজমাট আয়োজন নজর কেড়েছে সকলের।

56
বিয়ের ঠিক আগেই ‘অভয়া শক্তি’ ছবির ঘোষণা

পরিচালনার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় শঙ্কুদেব সম্প্রতি ঘোষণা করেছেন তাঁর আসন্ন ছবি ‘অভয়া শক্তি’-র কথা, যা তৈরি হচ্ছে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে। রানা সরকার প্রযোজিত এই ছবির শুটিং শুরু হবে অগস্ট মাসে, তার ঠিক আগেই সারলেন বিয়ে।

66
লালে লাল!

শঙ্কুদেব পণ্ডা ও তাঁর সাংবাদিক স্ত্রী দুজনেই লাল টুকটুকে পোশাকে বিয়ে সারলেন। শঙ্কুর পরণে ছিল গাড় লাল রঙের ধুতি ও পঞ্জাবি। জমকালো কাজ করা পঞ্জাবি আর ধুতিতে। আর কনের পোশাক ছিল লাল টুকটুকে বেনারসি। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

Read more Photos on
click me!

Recommended Stories