ইডির ফাঁসে রাজ্যের আরও এক মন্ত্রী! এবার চন্দ্রনাথ সিনহার বাড়িতে জোরদার তল্লাশি

Published : Mar 22, 2024, 11:24 AM ISTUpdated : Mar 22, 2024, 01:29 PM IST
Chandranath Sinha

সংক্ষিপ্ত

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই শুক্রবারের এই তল্লাশি অভিযান। নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকা তছরুপের অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতেই নথি নিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে উঠে এসেছিল রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। এবার সেই সূত্র ধরেই তিনটি গাড়ি করে চন্দ্রনাথের নিচুপট্টির বাড়িতে শুক্রবার পৌঁছন ইডি আধিকারিকরা। এরপর কেন্দ্রীয় বাহিনী চন্দ্রনাথের বাড়ি ঘিরে ফেলে। এদিন সকালেই মন্ত্রীর বাড়ি পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

যদিও স্থানীয় সূত্রে খবর, চন্দ্রনাথ সিনহা এই মুহূর্তে নিজের বাড়িতে নেই। তিনি গিয়েছেন তাঁর গ্রামের বাড়ি মুরারইতে। বোলপুরের বাড়িতে আছেন তাঁর স্ত্রী এবং দুই ছেলে। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই শুক্রবারের এই তল্লাশি অভিযান। নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকা তছরুপের অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতেই নথি নিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও কলকাতা এবং রাজ্যের অন্যান্য জায়গায় হানা দিয়েছে ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে জানা গিয়েছে, চেতলা, লেকটাউন-সহ মোট তিন জায়গায় তল্লাশি অভিযান চলছে। চেতলায় পিয়ারীমোহন রায় রোডের একটি বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা। বাড়িটি বিশ্বরূপ বসু নামের এক ব্যবসায়ীর বলে জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, তিনি পরিবহণ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত।

চলতি মাসের ৮ তারিখ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, এখন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত এক পার্শ্বশিক্ষকের বাড়ি, নাগেরবাজারের এক হিসাবরক্ষকের বাড়ি এবং রাজারহাট এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। তখনও ইডি সূত্রে জানা গিয়েছিল, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রেই তাদের ওই অভিযান। সেই সূত্র ধরেই চন্দ্রনাথের বাড়িতেও ইডি পৌঁছেছে বলে খবর। উল্লেখ্য, শুক্রবার সকালে রাজ্যের একাধিক জায়গায় অভিযানে নেমেছে ইডি। একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা। সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এর পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গাতেও তল্লাশি চলছে৷ চেতলা, লেকটাউন-সহ মোট তিন জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা৷

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

DA: অনিশ্চয়তা শেষ! এই সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে বড় উদ্যোগ সরকারের
বকেয়া ডিএ মেটাতে শুরু করছে নবান্ন? পোয়াবারো সরকারি কর্মীদের! কাজ এগোল আরও কয়েক ধাপ