CM Mamata Banerjee Dharna in Kolkata: নির্ধারিত সময়েই ধর্মতলায় ধর্নায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি মঞ্চে উপস্থিত হয়েই বিজেপি ও নির্বাচন কমিশনকে একহাত নেন।
ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতেই তাঁর আন্দোলন। SIR নিয়ে রাজ্যের তৃণমূল সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত এখনও অব্যাহত রয়েছে। রবিবার রাজ্যে আসার কথা নির্বাচন কমিশনের। তার আগেই ধর্মতলা, কলকাতার প্রাণকেন্দ্রে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যে বিচারাধীন রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটার। যা নিয়ে রীতিমত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়।
নির্বাচন কমিশনের সঙ্গেই বিজেপিকে নিশানা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ধর্না মঞ্চে উপস্থিত হয়েই নির্বাচন কমিশন ও বিজেপিকে একহাত নেন। তিনি বলেন, 'লজ্জা রাখার আর জায়গা নেই। ভোটার তালিকায় যারা মৃতরা এখানে বসে রয়েছে। কিন্তু এঁরা বসে থেকে প্রমাণ দিচ্ছেন, তাঁরা ভালোভাবে বেঁচে আছেন।' মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তৃণমূলের প্রথম সারির নেতারা ধর্না মঞ্চে অবস্থান বিক্ষোভ করছেন। মমতা মঞ্চে উঠে মন্ত্রী ইন্দ্রোনীল সেনকে গান গাওয়ার নির্দেশ দিয়ে ঘোষণা করেছেন, আজ বিকেস ৪টে থেকে মিটিং চালু হবে।
মমতা বন্দ্যোপাধ্য়ায় আরও বলেন, ধর্না মঞ্চে প্রচুর মানুষ উপস্থিত হবেন। তিনি জানিয়েছেন 'যে ২২ জনকে নির্বাচন কমিশন মৃত বলে ঘোষণা করেছে তাদের আমি মঞ্চে হাজির করব। এসআইআর-এক জন্য মারা গিয়েছেন এমন আট পরিবার, যারা দিল্লিতে গিয়েছিল তারাও এখানে বসবে।' তারপরই তিনি বলেন, যাদের মৃত বলা হয়েছে তারা এখানে বসে আছে। বেহায়া পার্টি বিজেপি।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে উপস্থিত হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের এক প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, তাঁর কাছে প্রয়োজনীয় কাগজ থাকা সত্ত্বেও তাঁর নাম ওঠেনি ভোটার তালিকায়। তিনি আরও জানিয়েছেন ১৪ বছর তিনি মিনাখা রামকৃষ্ণ মিশন আশ্রম ও মঠের দায়িত্বে রয়েছে। এজাতীয় আরও অনেক মানুষ উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ধর্নামঞ্চে। মমতার ধর্নামঞ্চে উপস্থিত রয়েছেন সদ্যোই দলবদলু প্রতীক উর রহমান।
রাজ্যে নির্বাচন কমিশন
রবিবার রাতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সোম ও মঙ্গলবার রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে। জাতীয় নির্বাচন কমিশন কথা বলবে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গেও। কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই কর্মসূচি যথেষ্টই গুরুত্বপূর্ণ।
বিজেপির তোপ
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি বলেন, অনুপ্রবেশকারী মুসলিমদের বাঁচাতেই এই ধর্না বিক্ষোভে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতার ধর্না নিয়ে আগেই সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী শমীক ভট্টাচার্যরা।


