- Home
- India News
- Gratuity Rules: ৫ বছর নয়, এবার ১ বছরেই গ্র্যাচুইটি! কোন শর্তে টাকা পাবেন চুক্তিভিত্তিক কর্মীরা?
Gratuity Rules: ৫ বছর নয়, এবার ১ বছরেই গ্র্যাচুইটি! কোন শর্তে টাকা পাবেন চুক্তিভিত্তিক কর্মীরা?
Gratuity New Rules:গ্র্যাচুইটি নিয়ে নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে চুক্তিভিত্তিক কর্মীরাও মাত্র এক বছর পর থেকে গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য। তবে কয়েকটি কারণে টাকা নাও পেতে পারেন।

নতুন লেবার কোডে বড় পরিবর্তন
দেশজুড়ে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা মজবুত করতে ও সামাজিক সুরক্ষার পরিধি বাড়াতে নতুন শ্রম কোডে গ্র্যাচুইটি সংক্রান্ত বিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

চুক্তিভিত্তিক কর্মীদের জন্য স্বস্তি
চুক্তিভিত্তিক বা নির্দিষ্ট মেয়াদের কর্মচারীরা এখন আর দীর্ঘ অপেক্ষায় থাকবেন না, টানা এক বছর কাজ পূর্ণ করলেই আনুপাতিক বা প্রো-রাটা ভিত্তিতে গ্র্যাচুইটি পাওয়ার অধিকার অর্জন করবেন তারা।
স্থায়ী কর্মীদের ক্ষেত্রে নিয়ম অপরিবর্তিত
মূল বা স্থায়ী কর্মীদের ক্ষেত্রে অবশ্য ন্যূনতম ৫ বছর চাকরির পূর্বশর্তই আগের মতো কার্যকর থাকবে। অর্থাৎ স্থায়ী কর্মীদের কোনও একটি সংস্থায় টানা ৫ বছর করতে হবে। তবেই তারা গ্র্যাচুইটির টাকা পাবন।
তরুণ প্রজন্মের বড় লাভ
আগে পাঁচ বছরের কম চাকরিতে গ্র্যাচুইটির তহবিল হাতছাড়া হত, এখন চাকরি পরিবর্তন করলেও এক বছরের পরিশ্রমের ভিত্তিতে পাওনা বুঝে নিতে পারবেন চুক্তিভিত্তিক ও তরুণ কর্মীরা।
সৎ কর্মীর পাওনা আটকানোর অধিকার নেই
পেমেন্ট অফ গ্র্যাচুইটি আইন অনুযায়ী, সৎ ও নিষ্ঠাবান কর্মীর পাওনা আটকানোর কোনও অধিকার কর্তৃপক্ষের নেই।
কোন কোন কারণে আটকাবে টাকা?
শারীরিক আক্রমণ, গালিগালাজ, হুমকি, যৌন হেনস্থা বা এই নীতিগুলি গুরুতর লঙ্ঘন ঘটলে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে গ্র্যাচুইটি আটকে দেওয়া যেতে পারে।
আর্থিক ক্ষতির ক্ষেত্রে কর্তনের সুযোগ
কোনও কর্মীর গাফিলতি বা ইচ্ছাকৃত ভুলে সংস্থার বড় আর্থিক ক্ষতি হলে, সেই ক্ষতি মেটাতে গ্র্যাচুইটি থেকে প্রয়োজনীয় অংশ কেটে নেওয়ার আইনি সুযোগ সংস্থার রয়েছে।
জালিয়াতি বা চুরিতে জড়ালে সম্পূর্ণ বাজেয়াপ্ত
জালিয়াতি, ঘুষ, নথি জালিয়াতি, চুরি বা আর্থিক তছরুপে দোষী সাব্যস্ত হলে সংস্থা সংশ্লিষ্ট কর্মীর সম্পূর্ণ গ্র্যাচুইটি বাজেয়াপ্ত করতে পারে।
শোকজ ছাড়া একতরফা সিদ্ধান্ত নয়
অভিযোগ থাকলেও সংস্থা আইনি প্রক্রিয়া ছাড়া একতরফাভাবে টাকা আটকাতে পারবে না, আগে লিখিত কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে নির্দোষিতা প্রমাণের সুযোগ দিতে হবে।
অতিরিক্ত কর্তন নয়, বাকি টাকা মেটানো বাধ্যতামূলক
মূল ক্ষতির বাইরে অতিরিক্ত টাকা কাটা যাবে না এবং অবশিষ্ট গ্র্যাচুইটি নির্দিষ্ট সময়ে মিটিয়ে দেওয়া সংস্থার আইনি বাধ্যবাধকতা।
