Manoj Tiwary: 'পাপ বাপকেও ছাড়ে না!' ভোটে হারতেই তৃণমূলকে তোপ মনোজ তিওয়ারির

Published : May 05, 2026, 08:44 PM IST
Manoj Tiwary

সংক্ষিপ্ত

Manoj Tiwary Quits AITC: সোমবার বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) ফল প্রকাশিত হওয়ার পরেই তৃণমূল কংগ্রেসকে 'বাউন্সার' দিলেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন। 

DID YOU KNOW ?
তৃণমূল ছাড়লেন মনোজ
তৃণমূল কংগ্রেস ছাড়লেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।

West Bengal Election Results 2026: ‘পাপ বাপকেও ছাড়ে না! পশ্চিমবঙ্গের মানুষের এই প্রত্যাখ্যান তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) প্রাপ্য ছিল।’ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই পোস্ট করলেন বাংলা ও জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। তিনি জানিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক শেষ। এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) প্রার্থী হননি মনোজ। তখন থেকেই তিনি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন। এবার প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা জানিয়ে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার। তিনি জানিয়েছেন, অন্য কোনও দলে যোগ দিচ্ছেন না। এবার কোচিং শুরু করতে চান। বাংলা ও ভারতের জন্য ভবিষ্যতের ক্রিকেটারদের তুলে আনাই মনোজের লক্ষ্য।

অরূপ বিশ্বাসকে তীব্র আক্রমণ মনোজের

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার জন্য রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) তীব্র আক্রমণ করে মনোজ বলেছেন, ‘অরূপদা কোনও খেলারই এ, বি, সি, ডি জানেন না। কোনও অনুষ্ঠানে যদি আমি আর অরূপদা আমন্ত্রিত থাকতাম, তাহলে আমাকে ডায়াসে ডাকা হত না। একবার ডুরান্ড কাপের (Durand Cup) উদ্বোধনী অনুষ্ঠানে আমার ছবি সংবাদমাধ্যমের পাতায় প্রকাশিত হয়েছিল। পরের ডুরান্ড কাপ থেকে আমি আর আমন্ত্রণ পাইনি। মেসির অনুষ্ঠানে যে এরকম কিছু হবে, তা আমি জানতাম। এই কারণে আমি যাইনি। আমি বারবার অরূপদাকে বলতাম, দাদা, দয়া করে বরাদ্দ হওয়া বাজেট অনুযায়ী ক্রীড়ানীতি চালু করুন। কিন্তু তিনি শোনেননি।’

দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ মনোজের

দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে মনোজ বলেছেন, ‘যারা প্রচুর টাকা দিতে পেরেছে শুধু তারাই ভোটে টিকিট পেয়েছে। অন্তত ৭০-৭২ জন প্রার্থী টিকিট পাওয়ার জন্য পাঁচ কোটি টাকা করে দিয়েছেন। আমার কাছ থেকেও টাকা চাওয়া হয়েছিল। কিন্তু আমি টাকা দিইনি। যাঁরা টাকা দিয়েছিলেন, তাঁদের মধ্যে কতজন জয় পেয়েছেন দেখুন।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে দিতে হয়েছে ৫ কোটি টাকা!
এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার জন্য ৫ কোটি টাকা করে দিতে হয়েছে বলে দাবি মনোজ তিওয়ারির।
Read more Articles on
click me!

Recommended Stories

১৩ বছরের 'বনবাস' শেষ! আবারও পুরনো ছন্দে ফিরতে চলছে মহাকরণ, দেখুন বর্তমানে কেমন আছে রাইটার্স বিল্ডিং
Mamata Banerjee: ভিত্তিহীন-অসত্য অভিযোগ মমতার, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের