Mamata Banerjee Comeback: নন্দীগ্রাম নাকি রেজিনগর? বিধানসভা উপনির্বাচনে ক্যামব্যাকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবথেকে নিরাপদ আসন কোনটি? যদিও তৃণমূল কংগ্রেস এখনও কিছু জানায়নি। তাও রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু মমতাকে নিয়ে।
উপনির্বাচন থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় রাজনীতিতে কামব্যাক করবেন? মদন মিত্রের নন্দীগ্রামে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়ায় সেই জল্পনা শুরু হয়েছে রাজ্য জুড়ে। এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই বলা হয়নি।
210
কোন কেন্দ্রে প্রার্থী হবেন মমতা?
রাজ্যে দুই কেন্দ্রে উপনির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একটি হল নন্দীগ্রাম, অন্যটি রেজিনগর। বর্তমানে আলোচনা হল নন্দীগ্রাম না রেজিনজর- কোনটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নিরাপদ আসন। যদিও মমতা উপনির্বাচনে প্রার্থী হবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। কিন্তু আলোচনা শুরু হয়েছে রাজ্য জুড়ে।
310
নন্দীগ্রাম
নন্দীগ্রাম মমতার কাছে একটি বড় ক্ষত। কারণ এই কেন্দ্রেই তিনি প্রথম ২০২১ সালে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন। সেই ক্ষতের প্রলেপই পড়েনি। তারপরই নিজের কেন্দ্র ভবানীপুরেও হারতে হয়েছিল শুভেন্দু অধিকারীর কাছে।
রাজ্যরাজনীতিতে জল্পনা এবার সেই নন্দীগ্রাম থেকেই কি কামব্যাক করবেন মমতা। যদিও উত্তর নেই। কিন্তু নন্দীগ্রাম আসনটি এখনও মমতার জন্য যথেষ্ট নিরাপদ নয়। সেখানে শুভেন্দু অধিকারী তথা অধিকারী পরিবারের নেতৃত্বে বর্তমানে যথেষ্ট শক্তিশালী বিজেপি। শুভেন্দুর কাছেই মমতা ১ লক্ষের বেশি ভোটে হেরেছিলেন ২০২১ সালে। তখন বিজেপির সংগঠন তত শক্তোপক্তো ছিল না।
510
শুভেন্দুর ছেড়ে যাওয়া আসন নন্দীগ্রাম
শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসন হল নন্দীগ্রাম। এবার দুটি কেন্দ্রে প্রার্থী ছিলেন শুভেন্দু। ভবানীপুর আর নন্দীগ্রাম। কিন্তু নিজের ছেড়ে ভাবনীপুরের বিধায়ক হতেই থাকতে চান শুভেন্দু। আর সেই কারণেই নন্দীগ্রামে নির্বাচন। সেখানে এবার কি ভোটে দাঁড়িয়ে জিতে আসতে পারবেন মমতা?
610
রেজিনগর
হুমায়ুন কবীরের ছেড়ে যাওয়া আসন রেজিনগর। এই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হওয়ার কথা তাঁর ছেলের। এই কেন্দ্রেও মমতার প্রার্থী হওয়ার জল্পনা তুঙ্গে। যদিও তৃণমূল কংগ্রেস এখন এই ব্যাপারে এখনও কিছুই বলেনি।
710
রেজিনগর তুলনামূলক নিরাপদ
রাজনৈতিক মহলের অভিমত- মমতার কামব্যাকের জন্য রেজিনগর অনেকটাই নিরাপদ। যদি মমতা বন্দ্যোপাধ্য়ায় কংগ্রেসের সঙ্গে জোট করে এই কেন্দ্রে লড়াই করেন, তাহলে বিধানসভায় যাওয়া প্রায় পাকা। কিন্তু কংগ্রেসের সঙ্গে উপনির্বাচনে জোট কী হবে?
810
বাম কংগ্রেস কী করবে?
এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে রেজিনগরে সিপিএম আর নন্দীগ্রামে সিপিআই প্রার্থী দেবে। রেজিনগরে কংগ্রেস প্রার্থী দিতে পারে। অধীরের নেতৃত্বে এই কেন্দ্রে লড়াই করবে কংগ্রেস। আর প্রদেশকংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নন্দীগ্রামে প্রার্থী হতে পারেন। রেজিনগরে কি দাঁড়াবেন অধীর? তাই নিয়েও জল্পনা তুঙ্গে।
910
নন্দীগ্রামে বিজেপির প্রার্থী কে?
BJP সূত্রের খবর নন্দীগ্রামে প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথের মা হাসিরানি রথ। তিনি জানিয়েছেন, বর্তমানে তাদের পরিবারের অভিভাবক শুভেন্দু অধিকারী। তিনি যা বলবেন তাই তিনি করবেন। তিনি আরও জানিয়েছেন, ১৯৯৮ সাল থেকেই তিনি রাজনীতি করছেন।
1010
রেজিনগরে বিজেপির প্রার্থী কে?
রেজিনগরে বিজেপির প্রার্থী কে হবে তা এখনও স্পষ্ট নয়। তবে নন্দীগ্রাম আর রেজিনগর যে বিজেপির কাছে বড় লড়াই তা আর বলার অপেক্ষা রাখে না।