Narendra Modi: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার উন্নয়নের বার্তা, 'মোদীর গ্যারান্টি'

Published : Mar 14, 2026, 04:18 PM ISTUpdated : Mar 14, 2026, 04:22 PM IST
Narendra Modi

সংক্ষিপ্ত

Narendra Modi: শনিবার কলকাতা সফরে এসে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) বিজেপি-র (BJP) জনসভায় যোগ দিলেন নরেন্দ্র মোদী। তিনি পশ্চিমবঙ্গের শাসক দলকে আক্রমণ করার পাশাপাশি বিধানসভা নির্বাচনের আগে বাংলার মানুষের জন্য উন্নয়নের বার্তা দিলেন।

DID YOU KNOW ?
বাংলার উন্নয়নের বার্তা
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার না থাকা সত্ত্বেও উন্নয়ন হচ্ছে বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi Kolkata Visit: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly Election) আগে শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) বিজেপি-র (BJP) জনসভা থেকে বাংলার মানুষকে 'গ্যারান্টি' দিলেন নরেন্দ্র মোদী। তিনি উন্নয়নের বার্তা দিয়ে বলেন, 'বাংলার যুবসমাজের প্রতিভা রয়েছে। দেশের মধ্যে তাঁরা সবচেয়ে এগিয়ে। তাঁরা পরিশ্রম করতে পারেন। বাংলা একটা সময় সারা দেশের উন্নয়নে গতির সঞ্চার করত। ব্যবসা-বাণিজ্যেও সবচেয়ে এগিয়ে ছিল বাংলা। কিন্তু আজ বাংলার অবস্থা কী আপনারা জানেন। যুব সম্প্রদায় না পাচ্ছে ডিগ্রি, না পাচ্ছে চাকরি। কাজের খোঁজে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে তাঁদের। প্রথমে কংগ্রেস (Congress), তারপর কমিউনিস্ট (Communist Party) এবং তৃণমূল কংগ্রেস (AITC) ক্ষমতায় এসে একের পর এক নিজেদের পকেট ভরেছে। বাংলার উন্নয়ন হচ্ছে না। পরিকাঠামোর দিক থেকে আমাদের বাংলা পিছিয়ে যাচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেস সরকার চাকরি প্রকাশ্যে বিক্রি করেছে। একাধিক দুর্নীতি হচ্ছে। সময় এসে গিয়েছে, পরিস্থিতি বদলাতে হবে। বাংলার যুবসমাজকে বাংলায় কাজ দিতে হবে। বাংলার উন্নয়নে তাঁদের নেতৃত্ব লাগবে। এই স্বপ্ন আপনার, আর এই স্বপ্ন পূরণ করা মোদীর গ্যারান্টি।'

তৃণমূল কংগ্রেসকে আক্রমণ মোদীর

বাংলার শাসক দলকে আক্রমণ করে মোদী বলেন, 'বামেদের সরিয়ে অনেক আশা নিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছিলেন বাংলার মানুষ। কিন্তু গুন্ডা, মাফিয়াদের নিজেদের দলে টেনে নিয়েছে তৃণমূল। অপরাধীদের ছাড় দিয়ে রেখেছে ওরা। কলেজেও দুষ্কর্ম হচ্ছে। তৃণমূল কার্যালয়েও যৌন হেনস্থার ঘটনা ঘটছে। সব ধরনের অপরাধের সঙ্গে তৃণমূলের কেউ না কেউ জড়িত। অপরাধীদের বাঁচানোর জন্য সবরকম চেষ্টা করা হয় এখানে। সন্দেশখালির সেই ছবি, আর জি কর কাণ্ড মানুষ ভোলেনি। তৃণমূল কীভাবে প্রকাশ্যে অপরাধীদের সঙ্গে থাকে, সকলেই দেখেছে। আজ বাংলার মা তাঁর মেয়েকে ফোন করে বলেন, বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে। বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতি বদলে যাবে। এটাই মোদীর গ্যারান্টি।'

'বাংলায় পরিবর্তন হচ্ছেই'

মোদী আরও বলেন, এবার বাংলায় সরকার পরিবর্তন হচ্ছেই। এটা নিশ্চিত হয়ে গিয়েছে। বিজেপি-র নেতৃত্বে 'ডাবল ইঞ্জিন সরকার' গঠিত হলে তবেই বাংলার উন্নয়ন হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালে বাংলায় পরিবর্তনের বার্তা নরেন্দ্র মোদীর।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় সরকার পরিবর্তনের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
Read more Articles on
click me!

Recommended Stories

BJP TMC Clash Kolkata: গেরুয়া ব্রিগেডের দিন হামলা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে! আহত পুলিশ, নিন্দা তৃণমূলের
BJP-TMC Clash: ‘বিজেপি গুন্ডা নয়, খুনি’, বাড়ির সামনে সংঘর্ষের পর বিস্ফোরক শশী পাঁজা