PM Modi News: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরে আসার মাত্র কয়েক ঘন্টা আগে শহরে ধরা পড়ল নমোর কাটআউটের ছেঁড়া ছবি। প্রধানমন্ত্রীর ফেলক্স থেকে মাথা কেটে ফেলার অভিযোগ। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

PM Modi News: প্রধানমন্ত্রীর কাট-আউটের ‘মাথা’ কাটল কারা? চরমে রাজনৈতিক উত্তেজনা। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে আরও একবার তুঙ্গে শাসক বিরোধী রাজনৈতিক তরজা।

প্রধানমন্ত্রীর সভার আগেই ছিঁড়ল কাটআউট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনসভাকে কেন্দ্র করে শহর যখন সরগরম, ঠিক তখনই পার্কস্ট্রিটের মতো হাই-প্রোফাইল এলাকায় ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। প্রধানমন্ত্রীর স্বাগত কাট-আউটের মাথা কেটে দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক চাপানউতোর।

আসন্ন জনসভা উপলক্ষে শহর জুড়ে গেরুয়া শিবিরের তরফ থেকে লাগানো হয়েছিল প্রধানমন্ত্রীর একের পর এক বিশালাকার কাট-আউট। কিন্তু রাতের অন্ধকারে পার্কস্ট্রিট চত্বরে সেই কাট-আউটগুলিরই অবমাননা করা হয়। দেখা যায়, একটি বড় কাট-আউট থেকে মোদির মাথার অংশটি ধারালো অস্ত্র দিয়ে কেটে আলাদা করে দেওয়া হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভায় কড়়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। সকাল থেকেই মাঠে মোতায়েন রয়েছে সাদা পোশাকের পুশিল। উর্দিধারীদেরও রবরবা গোটা ব্রিগেড জুড়ে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে মিছিল। সকাল থেকেই নিরাপত্তার ঘোরাটোপে গোটা রাজ্য। শহরের একাধিক রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ। মোদীর নিরাপত্তার কথায় মাথায় রেখে ঢেলে সাজান হয়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থা। সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে ব্রিগেড ও ময়দান সংলগ্ন এলাকার নিরাপত্তায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার সার্বিক দায়িত্বে থাকবেন এডিজি (কোস্টাল) হরিকিশোর কুসুমকুমার। শনিবার অসম থেকে বিশেষ বিমানে কলকাতা বিমান বন্দরে নামবেন নরেন্দ্র মোদী। সেখান থেকেই হেলিকপ্টারে চেপে মোদী আসবেন রেসকোর্টের মাঠে। সেখান থেকে গাড়়িতে চড়ে মোদী পৌঁছাবেন ব্রিগেডের সভাস্থলে।

লালবাজার সূত্রের খবর, মোদীর সফরে নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রায় ৩০০০ পুলিশ। নিরাপত্তা ব্যবস্থাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক থাকবেন।

কলকাতা পুলিশ সূত্রের খবর মোদীর নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীকে ঘিরে একটি বলয় তৈরি করা হবে। প্রাথমিক নিরাপত্তার দায়িত্ব থাকবে সেক্টরের হাতে। কয়েকটি সেক্টর নিয়ে তৈরি হবে একটি জোন। সেই দায়িত্বে থাকবে যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিক।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।