Job News: কেন্দ্রীয় সরকারি চাকরিতে কাজের দারুন সুযোগ। আজই করুন আবেদন। কোথায় কীভাবে নিয়োগ চলছে? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: অনেকদিন ধরে হন্যে হয়ে সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। কেন্দ্রীয় পারমাণবিক গবেষণা সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কর্মী নিয়োগ করা হবে রেসিডেন্ট মেডিক্যাল অফিসার পদে। মোট শূন্যপদের সংখ্যা ছয়টি। জেনারেল মেডিসিন, সার্জারি, অ্যানাস্থেশিয়া, ইএনটি, প্যাথলজি, অপথ্যালমোলজি বিভাগে কাজের সুযোগ মিলবে আগ্রহী প্রার্থীদের।

বেতন কত করে দেওয়া হবে?

নিযুক্ত প্রার্থীদের তিন বছরের চাকরির মেয়াদে কাজে নেওয়া হবে। এবং তাদের প্রথম বছরের সাম্মানিক বেতন হবে ৯৬ হাজার টাকা। দ্বিতীয় বছর বেড়ে তা ৯৯ হাজার টাকা এবং তৃতীয় বছরে নিযুক্তরা বেতন পাবেন প্রতিমাসে ১,০৩,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা:-

উল্লিখিত পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্র থাকতে হবে। সেইসঙ্গে একবছরের ইন্টার্নশিপ করার অভিজ্ঞতাও থাকতে হবে। ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞাপনে নজর রাখতে বলা হয়েছে।

কীভাবে নিয়োগ করা হবে?

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। ইন্টারভিউ হবে আগামী ১৩ মার্চ কাল সাড়ে ১০টা থেকে। আগ্রহী প্রার্থীদের ১০ টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে গিয়ে রিপোর্টিং করতে হবে। এবং আরও বিশদ তথ্যের জন্য ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে মূল বিজ্ঞাপন দেখতে বলা হয়েছে প্রার্থীদের।

অন্যদিকে, যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য রয়েছে সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। ভারত সঞ্চার নিগম লিমিটেডে (BSNL) চলছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএসএনএল সংস্থা। জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ হবে- টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স বিভাগে। এছাড়াও সিনিয়র এগজিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।