petrol-diesel price kolkata: আবারও কলকাতা-সহ গোটা দেশেই মহার্ঘ হল পেট্রোল আর ডিজেল। দুটি জ্বালানির দামই গড়ে লিটার প্রতি ৩ টাকা করে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল থেকেই বর্ধিত দাম দিতে হচ্ছে ক্রেতাদের।
আবারও কলকাতা-সহ গোটা দেশেই মহার্ঘ হল পেট্রোল আর ডিজেল। দুটি জ্বালানির দামই গড়ে লিটার প্রতি ৩ টাকা করে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল থেকেই বর্ধিত দাম দিতে হচ্ছে ক্রেতাদের।
210
আজ কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম
আজ কলকাতায় জ্বালানি তেলের দামঃ
পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫.৪১ টাকা তেকে ১০৮.৭৮ টাকা
ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা থেকে ৯৫.১৫ টাকা।
310
সিএনজি-র দাম বৃদ্ধি!
পেট্রোল আর ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি সিএনজি-রও দাম বাড়ল। আজ কলকাতায় সিএনজি-র দাম ৯৩.৫০ টাকা প্রতি কেজি। তবে কয়েকটি পেট্রোল পাম্পে ৯৬-৯৭ টাকায় বিক্রি হচ্ছে সিএনজি।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সরবরাহ ব্যাহত হয়েছে। অশোধিত তেলের দামও বেড়েছে। এই আবহে জ্বালানির মূল্যবৃদ্ধির গুঞ্জন ছিলই। তেল সংস্থাগুলির তরফেও দাম বৃদ্ধির আর্জি জানানো হচ্ছিল।
510
হরমুজে বাধা
বিশেষজ্ঞদের মতে জ্বালানি সংকটের মূলে রয়েছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওযা। বিশ্ববাণিজ্যের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটি অবরুদ্ধ থাকায় আন্তর্জাতিক স্তরেই জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত। যার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। কোপ পড়ছে ভারতের ওপরেও।
610
পেট্রোলিময়াম মন্ত্রীর বার্তা
কয়েক দিন আগেই পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ পুরী ও রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর সঞ্জয় মালহোত্রা পোট্রোলজাত পণ্য়ের মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন পশ্চিম এশিয়ার যুদ্ধ না থামলে জ্বালানি দাম নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব হয়ে যাবে। শুক্রবার সেই আশঙ্কাই সত্যি হল।
710
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্পের আহ্বান
এই পরিস্থিতি তৈরি হতে পারে, এই ইঙ্গিত আগে থেকেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশবাসীকে পেট্রোল-ডিজেলের মত জ্বালানি সাশ্রয় করতে পরামর্শ দিয়েছিলেন। ওয়ার্কফ্রম হোম-এর পাশাপাশি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন।
810
মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ
জ্বালানির দামের এই উর্দ্বমুখী অবস্থা মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর।
910
দেশে পেট্রোলের দাম
শুক্রবার দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা করে বাড়াল কেন্দ্র। দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা থেকে বেড়ে হল ৯৭.৭৭ টাকা। অন্যদিকে ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে বেড়ে হয়েছে ৯০.৬৭ টাকা। এছাড়াও ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বাড়ল ১০২ ডলার। ফলে বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়াল ১০২ ডলার। সঙ্গে আজ সকাল থেকে দেশজুড়ে বেড়ে গেল পেট্রোল-ডিজেলের দামও।
1010
মজুত রয়েছে
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকও জানিয়েছে যে সরকার গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে একাধিক কার্যকর ব্যবস্থা নিয়েছে। অপরিশোধিত তেলের ভান্ডার স্থিতিশীল, শোধনাগারগুলি সেরা স্তরে কাজ করছে এবং দেশজুড়ে পেট্রোল, ডিজেল ও এলপিজির পর্যাপ্ত স্টক রয়েছে।