
কলকাতা-সহ রাজ্যে বাস ও মিনিবাসের ভাড়া বাড়তে চলেছে? এই নিয়ে সম্প্রতি বড় আপডেট দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। অর্জুন সিং জানিয়েছেন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকেই পরেই হবে।
কলকাতা-সহ গোটা রাজ্যে সর্বত্রই বেসরকারি বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন। কলকাতা-সহ গোটা রাজ্যে বাসের ভাড়া শেষ বেড়েছিল ২০১৮ সালে। সেই সময় পেট্রোলের দাম ছিল ৭০ টাকা লিটার। ডিজেলের দাম ছিল ৬০-৬২ টাকা। কিন্তু বর্তমানে পেট্রোল আর ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। আর সেই কারণেই মালিকদের পক্ষ থেকে বাস ভাড়া বাড়ানোর দাবি উঠেছে বারবার। অর্জুন সিং বলেন, 'ওরা বলছে বাসে উঠলে ১৮ টাকা। আমার মনে হয়, এই রকম না হয়ে সার্ভে করে সঠিক তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া দরকার। পেট্রোল, ডিজেল, ড্রাইভারের খরচ, সব কিছুই বেড়েছ। তবে সঠিক পরিষেবা দিতে গেলে ভাড়া বাড়ানো উচিৎ'। এমনই মত দিয়েছের রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।
অর্জুন সিং বলেন, রাজ্যে গণ পরিবহন পরিষেবা ভালো করার জন্য প্রাইভেট বাসের সহযোগিতা দরকার। শুধুমাত্র সরকারি বাসে হবে না। প্রাইভেট অপারেটরও লাগবে। তবে সার্ভে করে তারপরই বাসের ভাড়া বাড়ানো হবে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।
কিছু দিন আগেই পরিবহণমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছিল বেসরকারি বাসমালিকদের সংগঠন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি। তারা দৈন্দন্দিন আয়-ব্যাসের হিসেবও মন্ত্রীকে দেয়। জানান হয় ২০১৮ সালে শেষ বার বাসের ভাড়া বৃদ্ধির সময় লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৬৮ টাকা। এখন তা ১০০ টাকা। এখন পরিষেবা দিতে প্রায় ৬৯ল শতাংশ ক্ষতি হচ্ছে। আর সেই কারণে দ্রুত বাসের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন বাস মালিকরা।
মঙ্গলবার মন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে মালিকদের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, রাজ্য সরকার যে এবার নীতিহতভাবে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে তাকে তারা স্বাগত জানাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরিবহণমন্ত্রীর সঙ্গে বাস মালিকদের আলোচনা সদর্থক হয়েছে। বাস মালিকরা আশা করছেন, দ্রুত বাসের ভাড়া বৃদ্ধি হবে।