MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Cyclone Alert: ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে! বাংলার দিকে ধেয়ে আসছে নতুন দুর্যোগ?

Cyclone Alert: ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে! বাংলার দিকে ধেয়ে আসছে নতুন দুর্যোগ?

এক ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে! নভেম্বরের শেষ সপ্তাহে কি আবারও তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়? সেই সম্ভাবনার কথাই উঠে এসেছে ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাসে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 23 2026, 11:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : ANI

এক ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে! নভেম্বরের শেষ সপ্তাহে কি আবারও তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়? সেই সম্ভাবনার কথাই উঠে এসেছে ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাসে। ফলে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব উপকূলের রাজ্যগুলির আবহাওয়া নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : ANI

আবহাওয়া দফতরের ১৯ নভেম্বর প্রকাশিত বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের শেষের দিকে আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

36
Image Credit : AI

তবে এই ঘূর্ণাবর্ত শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। সম্ভাব্য সিস্টেমটির অবস্থান, শক্তি এবং গতিপথ সম্পর্কেও এখনই নির্দিষ্ট করে কিছু জানায়নি IMD। IMD-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, আপাতত নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার কথা বলা হয়েছে। সেটি কতটা শক্তিশালী হবে কিংবা কোন দিকে এগোবে, তা এখনই বলা সম্ভব নয়। পরবর্তী আবহাওয়া বুলেটিনগুলির দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

46
Image Credit : Asianet News

আবহাওয়া দফতরের প্রধানের বক্তব্য অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে সাধারণত চার থেকে পাঁচটি ঘূর্ণিঝড় তৈরি হয়। চলতি বছর ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে তিনটি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে।

56
Image Credit : X

এই বছরের পরিস্থিতির সঙ্গে ১৯৮৭ সালের শক্তিশালী এল নিনো পরিস্থিতির কিছু মিল রয়েছে বলেও জানিয়েছেন IMD প্রধান। এল নিনোর প্রভাব এই অস্বাভাবিক আবহাওয়ার অন্যতম কারণ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

66
Image Credit : ANI

নতুন ঘূর্ণাবর্ত তৈরি হলেও তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কি না, তা এখনই বলা যাচ্ছে না। কারণ সম্ভাব্য সিস্টেমটির গতিপথ এবং শক্তি সম্পর্কে এখনও কোনও চূড়ান্ত পূর্বাভাস নেই। তাই এখনই নতুন ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে, এমনটা বলা ঠিক হবে না। আবহাওয়া দফতরের পরবর্তী বুলেটিনের দিকেই নজর রাখা জরুরি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rekha Patra: আত্মহত্যার চেষ্টা নাকি খাবারে বিষক্রিয়া? রেখা পাত্রর শরীরে কীভাবে কীটনাশক, জল্পনা তুঙ্গে
Recommended image2
Now Playing
Suvendu Adhikari: 'সিঙ্গুরে কিছু একটা হবেই', তাহলে কী ফিরছে টাটা'রা? মুখ্যমন্ত্রীর বড় ইঙ্গিত
Recommended image3
Gold Price: দীপাবলি থেকে ১৫ দিনে ধস সোনার দামে! এখন কি সোনা কেনার সঠিক সময়? আজ কলকাতায় সোনার দাম জানুন
Recommended image4
Jagadhatri Puja 2026: মহিলা সেজে ঘোমটা টেনে প্রতিমা বরণ পুরুষদের, চন্দননগরের প্রাচীন রীতিতে উচ্ছ্বাস
Recommended image5
Suvendu on Child Marriage: বাল্যবিবাহে এবার কাজী-পুরোহিতরাও ফাঁদে? বড় হুঁশিয়ারি শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved