TMC MLA Dilip Mondal: দিলীপ মণ্ডলের বিরুদ্ধে থানায় একের পর এক মামলা, রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে বিধায়ক

Published : Aug 17, 2026, 04:20 PM IST

TMC MLA Dilip Mondal: বঙ্গে শাসক শিবিরে ক্ষমতা বদল হতেই তার বিরুদ্ধে জমা পড়ছে একের পর এক এফআইআর। এবার সেই সব এফআইআর-কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। কী দাবি তার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
রক্ষাকবচের আবেদন করে আদালতে তৃণমূল বিধায়ক

তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ৪ এফআইআর-কে চ্যালেঞ্জ করে এবং রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। প্রতিদিনই দিলীপের বিরুদ্ধে এফআইআর-এর সংস্থা বাড়ছে। তাই আদালতে দ্রুত শুনানির আর্জি জানান দিলীপের আইনজীবী। মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।

25
দিলীপ মণ্ডলকে প্রাণনাশের হুমকি

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রাণনাশের হুমকি দেওয়া, অশান্তিতে প্ররোচনা সহ একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে একাধিক জামিনঅযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়। তারপরই গা ঢাকা দেন তিনি।

35
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দিলীপ মণ্ডল

গত ২৭ মে পুরীর এক হোটেল থেকে তাঁকে গ্ৰেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া চারটি এফআইআর-কে চ্যালেঞ্জ করে এবং রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দিলীপ মণ্ডল। সোমবার আবারও দিলীপের এই আবেদনের দ্রুত শুনানির আর্জি জানান তাঁর আইনজীবী কিশোর দত্ত।

45
দ্রুত শুনানির আর্জি

দিলীপ মণ্ডলের আইনজীবী কিশোর দত্ত সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাঁর মক্কেল দিলীপ মণ্ডলের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই একটার পর একটা এফআইআর দায়ের করে চলেছে পুলিশ। এই মুহূর্তে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর সংখ্যা ৪ থেকে বেড়ে হয়েছে ৩৯। তাই দ্রুত শুনানির আর্জি জানান দিলীপ মণ্ডলের আইনজীবী।

55
কী বলল কলকাতা হাইকোর্ট?

বিচারপতি সৌগত ভট্টাচার্য্য মামলা দায়েরের অনুমতি জানালেও দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন। বিচারপতি ভট্টাচার্য্য জানিয়েছেন, আগামী শুক্রবার দিলীপ মণ্ডলের অন্য একটি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে‌। তাই মামলার ক্রমতালিকা মেনেই এই মামলাটি শুনবে আদালত।

Read more Photos on
click me!

Recommended Stories