MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Cal HC On School Teachers: শিক্ষক-শিক্ষিকাদের দিয়ে জনগণনা করানো নিয়ে অসন্তোষ প্রকাশ হাইকোর্টের, রাজ্যকে সিদ্ধান্ত জানানোর নির্দেশ

Cal HC On School Teachers: শিক্ষক-শিক্ষিকাদের দিয়ে জনগণনা করানো নিয়ে অসন্তোষ প্রকাশ হাইকোর্টের, রাজ্যকে সিদ্ধান্ত জানানোর নির্দেশ

Cal HC On School Teachers: সেনসাস বা জনগণনার কাজ কী আদেও স্কুল শিক্ষকরা করবেন? তাহলে বিদ্যালয়ে গিয়ে পড়াবেন কখন? সেনসাস নিয়ে শিক্ষকদের একাংশের মামলায় বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের। কী বলল আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Aug 15 2026, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
স্কুল শিক্ষকদের নিয়ে সেনসাসের কাজ করানোর তরজা
Image Credit : X

স্কুল শিক্ষকদের নিয়ে সেনসাসের কাজ করানোর তরজা

সেনসাসের কাজে স্কুল শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ হাইকোর্টের। 'দিনে ৪০ কিলোমিটার যাতায়াত করে শিক্ষকতা ও সেনসাসের কাজ করে কখন বাড়ি ফিরবেন তাঁরা'- প্রশ্ন বিচারপতি কৃষ্ণা রাওয়ের। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। ওইদিন রাজ্যকে আদালতে তাদের সিদ্ধান্ত জানানোর নির্দেশ হাইকোর্টের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
সেনসাসের কাজ করায় আপত্তি শিক্ষকদের একাংশের
Image Credit : gemini

সেনসাসের কাজ করায় আপত্তি শিক্ষকদের একাংশের

স্কুলে শিক্ষকতা করার সঙ্গে সঙ্গে সেনসাসের কাজ করায় আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শিক্ষক মহলের একাংশ। শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে সেই মামলার শুনানি হয়। সেনসাসের কাজের জন্য শিক্ষকদের নিয়োগ করা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট।

Related Articles

Related image1
Rachana Banerjee: 'তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম', দল বদলে অকপট সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়
Related image2
Cal HC On OBC Certificates: তৃণমূল সরকারের আমলে ইস্যু হওয়া সমস্ত OBC সার্টিফিকেট অবৈধ, বড় নির্দেশ আদালতের
37
শিক্ষকদের নিয়ে বড় নির্দেশ আদালতের?
Image Credit : AI

শিক্ষকদের নিয়ে বড় নির্দেশ আদালতের?

এদিন শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যের আইনজীবির উদ্দেশ্যে প্রশ্ন করেন, 'কখন তাঁরা স্কুলে পড়াবেন, আর কখন তাঁরা সেনসাসের কাজ করবেন? দিনে চল্লিশ কিলোমিটার যাতায়াত করে কাজ করা সম্ভব? শিক্ষকদের বাড়ি কোথায়, কোথা থেকে তাঁরা প্রতিদিন স্কুলে শিক্ষকতা করতে আসেন, নিয়োগ করার আগে আপনারা তাঁদের বায়োডাটা কেন খতিয়ে দেখেননি? শিক্ষকরা তাদের বাড়ির পাশেই সেনসাসের কাজ করবেন এমনটা নয়। ফলে তারা সেই কাজ শেষ করে সহজেই বাড়ি চলে যাবেন সেটা সম্ভব নয়। বিকেল চারটেয় স্কুল ছুটি হওয়ার পর, তাঁরা সেনসাসের কাজ করবেন। তাহলে তাঁরা কখন বাড়ি ফিরবেন?'

47
রাজ্য সরকারের কাছে প্রশ্ন আদালতের
Image Credit : ANI

রাজ্য সরকারের কাছে প্রশ্ন আদালতের

বিচারপতি রাও আবারও রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, 'আপনার বাড়ি তো মাত্র ৬ কিলোমিটার দূরে। শনিবার দিন ছুটি থাকে। কিন্তু শিক্ষকরা শনিবার দিনও স্কুলে এসে শিক্ষকতা করেন। সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত তাঁদের ক্লাস নিতে হয়। তারপরে সেনসাসের কাজ করার সময়টা কোথায়?

57
শিক্ষকদের জন্য অন্য ব্যবস্থার নির্দেশ আদালতের
Image Credit : Social Media

শিক্ষকদের জন্য অন্য ব্যবস্থার নির্দেশ আদালতের

বিচারপতির প্রশ্নের জবাবে রাজ্যের আইনজীবী বলেন সেনসাসের কাজ খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, 'বিকেল চারটে পর্যন্ত শিক্ষকরা স্কুলে থাকেন না। সেটাও তাহলে আদালত নোট করুক‌।' তখন বিচারপতি কৃষ্ণা রাও পরামর্শ দেন, সমস্ত শিক্ষককে একসঙ্গে সেনসাসের কাজে ব্যবহার না করে, চার-পাঁচ জন করে শিক্ষককে ঘুরিয়ে ফিরিয়ে সেনসাসের কাজে ব্যবহার করা হোক। এবং বাকি শিক্ষকরা স্কুল সামলাক। একদিন অন্তর অন্তর এইভাবে শিক্ষকদের সেনসাসের কাজে ব্যবহার করা হোক। রাজ্য মনে করলে সবকিছুই করতে পারে। শিক্ষকদের জন্য অন্য ব্যবস্থা করা হোক। না হলে তাঁদের বাড়ি ফিরতে সমস্যা হবে।

67
মামলা কারীদের কী নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট?
Image Credit : Social Media

মামলা কারীদের কী নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট?

তাঁদের বাড়ি কোথায়, কোন স্কুলে শিক্ষকতা করেন, বাড়ি থেকে স্কুলে পৌঁছতে কতক্ষণ সময় লাগে ইত্যাদি সহ সমস্ত তথ্য আজকের মধ্যেই সলিসিটার জেনারেলের হাতে তুলে দেওয়ার জন্য মামলা কারীদের নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানিতে মামলাকারীদের নিয়ে সিদ্ধান্ত আদালতে জানাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

77
কবে থেকে শুরু হচ্ছে জনগণনার কাজ?
Image Credit : Social Media

কবে থেকে শুরু হচ্ছে জনগণনার কাজ?

আগামী ১৬ আগস্ট থেকে বাড়ি বাড়িতে গিয়ে সেনসাসের কাজ শুরু হবে। রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সেন্সরের কাজে ব্যবহার করার নির্দেশিকা ইতি মধ্যেই জারি করেছে সরকার। কিন্তু স্কুলের শিক্ষকতার সঙ্গে সঙ্গে সেন্সাস এর কাজ করা নিয়ে আপত্তি তুলেছেন শিক্ষকরা। সেনসাসের কাজের জন্য সে'অন ডিউটির' দাবি জানিয়েছেন তাঁরা। এছাড়াও স্পর্শকাতর এলাকাতে সেনসাস কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং অ্যান্ড্রয়েড ১২ কনফিগারেশন যুক্ত মোবাইল ফোন সেনসাস কর্মীদের দেওয়ার আবেদনও জানিয়েছেন তাঁরা। তাদের এই সমস্ত দাবি পূরণ করা না হলে সেনসাস বয়কটের ডাক দেওয়ার হুশিয়ারি ও দিয়েছেন শিক্ষক-শিক্ষা কর্মীদের একাংশ।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja: সল্টলেক সংস্কৃতিক সংসদের প্রথম দুর্গাপুজো, থিম 'রাম কি অযোধ্যা'- দেখুন ছবিতে
Recommended image2
Durga Puja 2026: ২০২৮ সালে ঘরে ফেরার অপেক্ষায় মহম্মদ আলী পার্কের দুর্গাপুজো, কলকাতার উৎসবের আঙিনায় নিজের জায়গা ফিরে পাওয়ার আশা
Recommended image3
CPIM Bookstall: বনগাঁয় বামেদের বুকস্টল করার শর্তসাপেক্ষ অনুমতি মিলল, কী বলল কলকাতা হাইকোর্ট?
Recommended image4
Gariahatflyover: পরপর বাইক দুর্ঘটনায় গড়িয়াহাট-চিংড়িঘাটা ফ্লাইওভারে রং বিতর্ক! শুরু রং তোলার কাজ
Recommended image5
Kolkata Durga Puja: এক অ্যাপেই হারিয়ে যাওয়া প্রিয়জনকে খুঁজে দেবে কলকাতা পুলিশ, লঞ্চ করল ‘বন্ধু’ অ্যাপ
Related Stories
Recommended image1
Rachana Banerjee: 'তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম', দল বদলে অকপট সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়
Recommended image2
Cal HC On OBC Certificates: তৃণমূল সরকারের আমলে ইস্যু হওয়া সমস্ত OBC সার্টিফিকেট অবৈধ, বড় নির্দেশ আদালতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved