Vegetables Price Hike: উৎসবের মরশুম শুরুর আগেই বাজারে আগুন, শাক-সবজির মূল্যবৃদ্ধিতে চাপে মধ্যবিত্ত

Published : Aug 27, 2026, 10:41 AM IST

Vegetables Price Hike: উৎসবের মরশুম শুরু হতে না হতেই যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে বাজারে বেরিয়ে রীতিমতো কালঘাম ছুটছে আমজনতার। কী বলছেন ক্রেতা-বিক্রেতারা? জানুন বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
17
লাগাতার মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস আমজনতার

নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগাতার মূল্যবৃদ্ধিতে রীতিমতো হাঁসফাঁস অবস্থা মধ্যবিত্তের। চিনি থেকে শাক-সবজি, পেঁয়াজ থেকে ফলমূল—বাজারের প্রায় প্রতিটি প্রয়োজনীয় জিনিসের দামেই ঊর্ধ্বমুখী প্রবণতা। তার উপর সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আচমকা বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম।

27
দাম বাড়ছে পেঁয়াজ সহ সবরকমের শাক সবজির

নাসিক থেকে বাংলায় বিপুল পরিমাণ পেঁয়াজ আসে। ফলে নাসিকে দর বাড়লেই তার সরাসরি প্রভাব পড়ে কলকাতার বাজারে। গত জুলাইয়ের শেষদিকে নাসিকে পেঁয়াজের কুইন্টাল প্রতি দর যেখানে ছিল প্রায় ২০০০ থেকে ২১০০ টাকা, গত এক সপ্তাহে তা বেড়ে ৩৬০০ টাকা ছাড়িয়েছে।

37
পেঁয়াজের পাইকারি দরেও মূল্যবৃদ্ধি

কলকাতার শিয়ালদা কোলে মার্কেটেও তার প্রভাব স্পষ্ট। মাসখানেক আগে যে পেঁয়াজের পাইকারি দর ছিল ১৫ থেকে ২০ টাকা কেজির মধ্যে, একলাফে সেই দাম বেড়ে হয়েছে প্রায় ৪০ থেকে ৪৫ টাকা।

47
চড়া খুচরো বাজারে পরিস্থিতি

আর খুচরো বাজারে পরিস্থিতি আরও চড়া। বুধবার সকালে কলকাতার যদুবাবুর বাজারে পেঁয়াজের দাম রয়েছে প্রায় ৬০ থেকে ৬৫ টাকা কেজি। একইসঙ্গে বাড়ছে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও।

57
বাজারের রেট চার্ট:

পেঁয়াজ| ৬০–৬৫ টাকা/কেজি • চিনি | 75 টাকা ও3জি * শসা| ৬০ টাকা/কেজি * বেগুন: ১০০ টাকা/কেজি * দেশি পটল: ৮০ টাকা/কেজি * নরমাল পটল: ৫০-৬০ টাকা/কেজি * টমেটো: ৪০ টাকা/কেজি

* করলা: ৮০ টাকা/কেজি * ঝিঙে: ৮০ টাকা/কেজি * ভেন্ডি (ঢ্যাঁড়শ): ৬০-৭০ টাকা/কেজি * ফুলকপি: ৭০-৮০ টাকা/পিস (সাইজ অনুযায়ী) * বিন্স: ১৫০ টাকা/কেজি * ক্যাপসিকাম: ১০০-১২০ টাকা/কেজি

* বাঁধাকপি: ৫০ টাকা/কেজি * সজনে ডাঁটা: ১৫ টাকা/১০০ গ্রাম (১৫০ টাকা/কেজি) * কাঁচালঙ্কা: ১০ টাকা/১০০ গ্রাম (১০০ টাকা/কেজি)

* লেবু: * বড় সাইজ: ৭ টাকা/পিস * মিডিয়াম সাইজ: ৬ টাকা/পিস * সরষে তেল - 200-250 টাকা লিটার * চিকেন - 220 টাকা কেজি * ডিম - 8 টাকা

67
মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে সক্রিয় প্রশাসন

দাম বাড়ার জেরে বাজারে বিক্রিতেও প্রভাব পড়েছে। ব্যবসায়ীদের দাবি, আগের তুলনায় ক্রেতারা কম পরিমাণে জিনিস কিনছেন। এক কেজির বদলে হাফ কেজি নিয়ে কাজ চালাচ্ছেন অনেকেই। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কলকাতা-সহ বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছেন টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

77
টাস্ক ফোর্স গঠন রাজ্য সরকারের

এর আগেও বাজারদর নিয়ন্ত্রণে নবান্নের নির্দেশে বিভিন্ন বাজারে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন টাস্ক ফোর্স, বিধায়ক ও মন্ত্রীরা। কিন্তু তার পরেও বাজারদরের ছবিতে বিশেষ বদল এল কি? নাকি একই রইল, কোথাও কোথাও আরও বাড়ল দাম? নজর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। কারণ, মূল্যবৃদ্ধির চাপ থেকে মধ্যবিত্তকে স্বস্তি দিতে দ্রুত বাজারদর নিয়ন্ত্রণে আনার দাবিই জোরালো হচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories